নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশাল আকাশের নিচে নিরজন যমুনার পাড়ে বসে থেকে নিজেকে খুজে বেড়ানো এক মানব

আজিজুর রহমান নিশু

প্রচন্ড কোলাহলে থেকেও অনুভব করি নিরজনতা। আবার কোন পাহাড়ের চূড়ায় দাড়িয়ে অথবা কোন এক নদীর কিনারে সন্ধ্যা বেলা দাড়ালে মনে হয় সারা দুনিয়া ঘিরে রেখেছে আমাকে। প্রতিনিয়ত নিজেকে খুজে বেড়াই সবখানে।

আজিজুর রহমান নিশু › বিস্তারিত পোস্টঃ

সুখের অনুভূতি

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৯

সুখ আসলে কি খুব জানতে ইচ্ছা করে। বাহির থেকে ভালো থাকতে দেখা,হাসিমুখ দেখা,অভাব বিহীন জীবন যাপন করতে দেখা এসব কেই আমরা সুখ ভাবি। কিন্তু আসলেই কি এগুলো সুখ। আমার তো মনে হয় মানসিক প্রশান্তি হচ্ছে বড় সুখ। সত্যিকারের মানসিক প্রশান্তি কয়জন মানুষ পায় এই যুগে???
নিজের অভিজ্ঞতায় দেখেছি যখন খুব গরিব অবস্থায় থাকি তখন খুব সামান্য কিছু পেলেই মন টা শান্ত হয়ে যায়। আবার যখন হাতে কিছু টাকা থাকে খরচ করার মত তখন মনের মধ্যে এক ধরনের চঞ্চলতা কাজ করে। টাকা গুলো খরচ করে হাত খালি না হওয়া পরজন্ত মন শান্তই হতে চায় না। কিন্তু এই কথা লোক সমাজে বলতে গেলে পাগল ছাড়া আর কিছু ভাববে না মানুষ।গাছতলায় বসে বাউলের কন্ঠে গান শুনে যেই সুখ অনুভব হয় ভালো কোন কনসারটে গিয়ে তার বিন্দু পরিমান পাওয়া যায় না।রাস্তার পাশে চা এরর দোকানে বসে এক কাপ চা আর একটা সিগারেটে যেই সুখ দামী চায়নিজ রেস্টুরেন্টে বসে তার সামান্য সুখ ও পাই না। সুখ টা আসলে আমার কাছে সবসময় ধরা দেয় সাদামাটা জীবন যাপনে।অনেকে হয় তো আমার কথা গুলোর সাথে একমত হবেন না।কারন এগুলো আমার নিজস্ব অনুভুতি। ভুল কিছু বলে থাকলে ক্ষমা চেয়ে রাখলাম।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৮:৪২

বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।

ব্লগে স্বাগতম।
শুভকামনা।

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৮

আজিজুর রহমান নিশু বলেছেন: ধন্যবাদ। পাশে থাকব,পাশে চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.