নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নয়ন জামান

নয়ন জামান › বিস্তারিত পোস্টঃ

তবু ও তুমি শান্ত থাকো মা

০৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

তবু ও তুমি শান্ত থাকো মা
পাজরের অস্থিগুলো মড়মড় করে ওঠে
রক্তপ্রবাহে সিক্ত হয় সমস্ত শরীর
হাত পায়ের শক্তিগুলো থেমে যায়
হুমড়ি গুমড়ি খেয়ে লুঠিয়ে পড়ি পথে।

তবু ও তুমি শান্ত থাকো মা
ঘুমের মধ্যে ও ভয়
মুক্ত,নীরব মাঠ গুলো ও স্বাধিন নয়
জিম্মি জীবন আজ সর্বদায়।

তবু ও তুমি শান্ত থাকো মা
ফেরার আশায় মিছিলে যাই না
জল্লাদের হাত বড়ই নির্মম
মুহুর্মোহু গুলির উড়াউড়ি দিক বিদিক।

তবু ও তুমি শান্ত থাকো মা
রক্তের খরস্রোতা নদীতে আমি ও এক সাতারু
বুকের জমাকৃত রক্তের শেষ বিন্দুটি খসে গিয়ে
আমি ও হতে পারি শুকনো পাতার মত ভাসন্ত।

তবু ও তুমি শান্ত থাকো মা
বাড়ি ফেরার আশাটুকু বুকে বাঁধিনা
তোমার মায়াময় মুখকমল আর দেখা হবে কিনা জানিনা
সব চোঁখ ফাঁকি দিয়ে হয়ে যেতে পারি নিরুদ্দেশ অজানায়।

তবু ও তুমি শান্ত থাকো মা!
কেঁদো না মা!
দোহাই তোমার।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

নাসরীন খান বলেছেন: ভাল থিম ।

০৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

নয়ন জামান বলেছেন: ধন্যবাদ

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৯

অপূর্ণ রায়হান বলেছেন: খুব ভালো লাগলো।

শুভকামনা।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.