| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাশবন দুলছে যেমন
সাদা মেঘের ভেলা।
দূর আকাশে উড়ছে পাখি
করছে কি এক খেলা।
খোকার চোখে বাতাস সেতো
অদৃশ্য কার ছোঁয়া।
মেঘগুলো সব কিভাবে দেখায়
অমন ধোঁয়াশা ধোঁয়া?
ফুলেরা সব ছড়ায় আলো
লতার সবুজ ছায়া।
প্রজাপতি কিভাবে ছড়ায়
অমন নান্দনিক মায়া!
দূর দিগন্তে কি আছে এত
খোকা কেবল ভাবে!
অস্তপারের রবি তবে
এখন কোথায় হারাবে?
আবার ঠিকই সকালবেলা
সে যে ফিরে আসে,
জলের উপর পদ্মপাতা
কোন প্রক্রিয়ায় ভাসে?
প্রশ্ন অনেক উত্তর চাই
জানার অনেক বাকি।
মা বলেছে জানবে সব
পড়ায় দিও না ফাঁকি।
খোকা তাই পাঠে দেয় মন
করে পরিশ্রম,
বিদ্যাবুদ্ধি দূর করে দেয়
অন্ধবিশ্বাস ভ্রম।
© রফিকুল ইসলাম ইসিয়াক
রচনাকালঃ ১৪ অগাস্ট ২০২৬
২|
১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
.............................................................................
ডানায় ডানায় প্রজাপতি
ছড়ায় রঙের মেলা,
ফুলের বনে মায়ার ছোঁয়ায়
কাটে তাহার বেলা।
খোকা বসে জানলা কোণে
হারায় সুদূর পানে,
নীল সীমানার ওপার হতে
অচেনা ডাক দিচ্ছে যে মনে!
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৫৮
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করিলাম।