নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

বিদ্যূত ও জ্বালানি শাস্রয় করতে চাইলে দেশের সড়কগুলো থেকে প্রতিবন্ধী রিকসা বন্ধ করুণ

০৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:৩৬



আজ নতুন নিয়ম অনুযায়ী ৯টায় অফিস শুরু করলাম । বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করার জন্য সরকার এ ব্যবস্থা নিয়েছে । পেটের টানে নিয়ম না মেনে কোন উপায় নেই । কিন্তু যারা নিয়ম বানায় তাদের আরও বিবেচক হওয়া উচিত। এ দেশে সবকিছু উল্টা হয় শুধু সঠিক নিয়ম না থাকার কারণে ।

সরকারের উচিত ছিলো জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় করার জন্য সবার আগে প্রতিবন্ধী বা অটোরিকশা বন্ধ করা। হাইকোটের রায়কে বৃদ্ধা আঙুলি দেখিয়ে খোদ ঢাকাতেই এই মুহূর্তে নাকি, প্রায় ১২ থেকে ১৫ লাখ অটোরিকশা ঘুরে বেড়াচ্ছে। এসব অটোরিকশার কোনটিতে ৪টি, কোনটিতে আবার ৬টি করে ব্যাটারি লাগানো রয়েছে। এসব ব্যাটারি সাধারণত ১২ ভোল্টের হয়ে থাকে। দিনে যা চার্জ হতে ৫ থেকে ৭ ঘণ্টা পর্যন্ত সময় লাগে। সিপিডি’র তথ্য বলছে- প্রতিদিন অন্তত জাতীয় গ্রিড থেকে ৭৫০ থেকে ৮শ’ মেগাওয়াট বিদ্যুৎ খরচ হচ্ছে । এসব সবই হচ্ছে , অবৈধ ভাবে । এরা বছরে আপনার আমার পকেট প্রায় ৪০০০ কোটি টাকা নিয়ে যাচ্ছে । লাভ গুনছে এসব রিকশার মালিকেরা অন্যদিকে বিল দিচ্ছি আপনি, আমি,রাস্ট্র ।
আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যারা এই সব রিকসা চালকদের বেশির ভাগই কোন না কোন অপরাধের সাথে জড়িত । পাডেল বা পায়ে চালানো রিকশা চালকেরা নিরিহ হলেও এই অটোচালকেরা মারমুখি এবং এদের
অনেকেই দিনে রিকশা চালক রাতে ছিনতাইকারী । সন্ত্রাসীদের আত্মগোপনের উত্তম একটা মাধ্যম হচ্ছে, প্রতিবন্ধী বা অটোরিকশা নিয়ে রাস্তায় ঘুরে বেড়ানো । দেশের বিদ্যূত ও জ্বালানি শাস্রয় করতে চাইলে দেশের সড়কগুলো থেকে প্রতিবন্ধী রিকসা বন্ধ করুণ। জনজীবনে নিরাপত্তা আনুন ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:২৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় করার জন্য সবার আগে প্রতিবন্ধী বা বন্ধ করা।
.....................................................................................................................
প্রতিবন্ধী কেন বলছেন এর ব্যাখ্যা দিবেন ।
আর বর্তমান সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক বাস্তবতার কারনে এই অটোরিকশা বন্ধও
করতে পারবেন না । বরং এদের সুষ্ঠুভাবে কিভাবে নিয়নন্ত্র করা যায়, সেই
ভাবনা ভাবুন এবং সবাইকে বলুন ।

০৬ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৩৭

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: এই রিকশা চালু হয়েছিলো প্রতিবন্ধী মানুষের কর্মসংস্থানের জন্য । এটা প্রতিবন্ধী রিকশা নামে পরিচিত । কিন্তু এই রিকশা এখন পুরো জাতিকে প্রতিবন্ধী বানিয়ে ফেলেছে।আজ হোক কাল হোক অট্রোরিকশা বন্ধ হবেই কথাটা লিখে রাখুন । এই প্রতিবন্ধী বা অট্রোরিকশা রিকশা চালু রেখে নগর বা রাস্ট্রের উন্নয়ন সম্ভব নয় ।

২| ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:১৪

আহা রুবন বলেছেন: এরা নিয়ম-নীতির ধার ধারে না। উল্টা-পাল্টা চালায়, যাত্রীদের বিপদে ফেলে। বিদ্যুৎ চুরি তো আছেই। এই রিক্সাগুলোর ডিজাইন ঠিক করে চালকদের আইনের ভেতরে আনা উচিত।

০৬ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৫০

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সবচেয়ে ভয়ংকর ব্যাপার হচ্ছে, এরাই প্রায় সবাই কোন না কোন অপরাধের সাথে জড়িত । মুহাম্মদপুরে এরা রাতে রিকশা নিয়ে ছিনতাই করতে বের হয় ।

৩| ০৬ ই এপ্রিল, ২০২৬ ভোর ৬:২৭

শ্রাবণধারা বলেছেন: আপনি যে একটা বড় মাপের নির্বোধ আপনার এই লেখার শিরোনামটা তার প্রমাণ।

"প্রতিবন্ধী" মানে হল "বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ"। এটা কোন গালি নয়।

০৬ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৩৩

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আপনি হয়তো জানেন না , এই রিকশাটা চালু হয়েছিলো -প্রতিবন্ধী মানুষদের জন্য । তাই এটাকে প্রতিবন্ধী রিকশা বলা হয় । গালি হিসাবে নিলেন কেন ? আহাম্মকের সাথে তর্কে যাওযা শোভন নয় তাই তর্কে গেলাম ।

৪| ০৬ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৩২

রাজীব নুর বলেছেন: তেল নেই, গ্যাস নেই, বিদ্যুৎ নেই।
হয়তো সামনে আমাদের জন্য লকডাউন অপেক্ষা করছে।

০৬ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৩৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: কিছু না থাকলেও চুরি বন্ধ হয় না । অনিয়মটাই এই দেশে নিয়ম হয়ে দাড়িয়েছে । যারাই ক্ষমতায় যায় তারাই মনে করে অন্যরা কিছু বুঝে না । দেশে যে পরিমানে সম্পদ আছে তার জন্য চাই সুষ্ট পরিকল্পনা ও আইনের শাসন । কঠোর হস্তে দুনীতি দমন করলে দেশ ঠিক হবে ১ দিনে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.