নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আফনানের নিকেশ জগৎ.....।

আফনান আব্দুল্লাহ্

প্রত্যেকটা মানুষের জীবনের গল্প তার আঙ্গুলের ছাপের মতই ভিন্ন। দূর থেকে এক মনে হলেও যতই তার গভীরে যাবে কেউ ততই বৈচিত্রময় বিভিন্নতা পাবে। নিজের জীবনের গল্পে চরে বেড়ানো মানুষগুলো সবাই’ই যার যার জগতে বন্ধী। সহস্র বছর বাঁচতে পারলে পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনের গল্প আমি শুনতাম।নিজের দেখা জগৎ দেখা আদেখা মানুষদের জগতের সাথে গেঁথে নিতেই লিখি এবং আন্যের লিখা পড়ি। কেউ যদি মিথ্যুক বা ভন্ড না হয় তাহলে তার যে কোন ভিন্ন মতের কারন তার চার পাশের ভিন্ন জগৎ, ভিন্ন পরিবেশ, ভিন্ন শিক্ষা। তাই মানুষকে বুজতে হলে তার জগৎটাকে জানতে হবে, তার গল্পগুলো শুনতে হবে।আফনান আব্দুল্লাহ্

আফনান আব্দুল্লাহ্ › বিস্তারিত পোস্টঃ

৭০% ভোট কাস্ট হলে আওয়ামি ভোট কত পার্সেন্ট?

১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৪

উপরের মাড়ির একটা দাঁত পড়ে গেলে খালি জায়গাটা সারাক্ষণ বোঝায় যে এখানে দাঁতটা ছিল। এ বছরের ভোট যুদ্ধে আওয়ামিলীগের অনুপস্তিতিটা এভাবেই দেখা যাওয়ার কথা। কিন্তু বিএনপি, জামায়াত-এনসিপি এর রেশারেশিতে ব্যাপরটার স‌েই ফিলটা সেভাবে বোঝা যাচ্ছে না। তারা থাকলে এই রেশারেশি ভয়ঙ্কর ভায়োলেন্সে রূপ নিত এটা নি‌শ্চিত। তাই এই অনুপস্থিতি স্বস্তির।

৭৫% থেকে ৮৫% সর্বোচ্চ ভোট কাস্ট হওয়ার রেকর্ড আছে বাংলাদেশে। ২০২৪ সালে আওয়ামিলীগ নিজ হাতে ভোট কাস্ট করতে পেরেছিলো ৪০% এর মত। কালকে ৭০% ভোট কাস্ট হলে বোঝা যাবে এবার বাকি ৫%-১০% আওয়ামী ভোট ছিল যারা ভোট দেয়ন‌ি। এবং ২০২৪ এও ঠিক এই ৫% ভোটই ছিলো তাদের।

এবার আবার এই ৫%-১০% উপস্থিত হবে "না" ভোট দেওয়ার জন্য। তাই "না" ভোটের সংখ্যা এই ৫% এর কাছাকাছি হওয়ার কথা। এর বেশি যে "না" ভোটগুলো পড়বে তারা আগামী দিনে গুপ্ত আওয়ামী হিসেবে আত্মপ্রকাশ করতে পারে উপযুক্ত পরিবেশ পেলে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৫৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ৭৫% থেকে ৮৫% সর্বোচ্চ ভোট কাস্ট হওয়ার রেকর্ড আছে বাংলাদেশে।
.......................................................................................................
সরকার বলছে ৫৫% এর মতো ভোট হতে পারে ।
সুতরাং আপনার চিন্তা সঠিক নয়,
বর্তমান পরিবেশ এর কারনে আনেক কিছুর হিসাব মিলবেনা
কারন, বাংলাদেশ ভূ-রাজনীতির প্রভাবে কৌশলগত কারনে
আমাদের অবস্হা ত্রাহি ত্রাহি অবস্হা ।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৩৯

নিমো বলেছেন: ভাইজান, তাহাজ্জুদ ও ফজরের নামাজ না পড়ে ভোট দিলে ওটা শতাংশের হিসাবে আসবে কি?

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভোট হয়েছে ৪৭.৯১%
এবার বলুন আপনার চিন্তা কত ভূল ছিলো ।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৩৭

অপলক বলেছেন: এবার মিডিয়াতে দেখলাম বিএনপির ৪০% ভোট আওয়ামীলীগ থেকে এসেছে। ৩৯জন আওয়ামী নেতা কর্মী দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগ দিয়েছে... বিএনপির ভোট জমে খীর...

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: আওয়ামীলীগের লোকজন বিএনপিকে ভোট দিয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.