| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধু তুমি আসবে, শুনে আসছি সেই ছোট বেলা থেকেই। তখন তোমার কথা শুনলেই খুব ভয় লাগতো। তখন তোমার থেকে নিজেকে বেশি ভালবাসতাম, ভালবাসতাম চারপাশের সবাইকে তাইতো তোমাকে ভয় পেতাম। কিন্ত এখন আমার সে ঘোর কাটতে শুরু করেছে, এখন বুঝতে পারছি কেউ কথা না রাখলেও তুমি কথা রাখবা। সে বিশসাস আমার আছে। চোখের সামনেই দেখেছি আমার কত আপনজনকে তুমি পরম মমতায়, পরম আদরে আলিঙ্গন করেছ। তুমি তাদেরকে দেওয়া কথা রেখেছ। তারাও তোমাকে পাওয়ার আশায় দিনের পর দিন বছরের পর বছর অপেক্ষা করেছে অবশেষে তোমাকে কাছে পেয়েছে, পূরণ হয়েছে তাদের আশা। আচ্ছা তারা এখন কেমন আছে? আগের থেকে সুখে নাকি দুখে?
বন্ধু আমি তোমাকে পেতে চায়। তুমি আমাকে নিয়ে যাও। তোমার সাথে গেলে শুধু "মা" খুব কষ্ট পাবে। আচ্ছা তুমি কি পার না আমার সাথে মাকেও নিয়ে যেতে? তোমার দেশে মায়ের কোলে ঘুমাব নিশ্চিন্তে। ঘড়ির কাটা আমার ঘুম ভাঙাবে না। কেউ বলবে না যাবার সময় হয়েছে।
বন্ধু তুমি ভাবছ আমি তোমার ঠিকানা জানি না?? এমন ভাবলে ভুল করবে আমি জানি তোমাকে কি ভাবে পাওয়া যায়। কিন্ত আমি চায় তুমি এসে আমাকে নিয়ে যাও। আমি তোমাকে জোর করতে চায় না এ পৃথিবী আমাকে যত কষ্ট দিক না কেন আমি তোমাকে জোর করব না। বন্ধু তুমি কি আমার লেখা পড়ছ যদি পড় তবে, প্লিজ আমাকে নিয়ে যাও তোমার সেই অদেখা অসীম জগতে।।।
©somewhere in net ltd.