| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক্সপ্রেসওয়েতে উঠলে গাড়িগুলোর দুপাশে যেন পাখা গজায়। যাচ্ছিলাম যশোরে একটা কাজে। পদ্মাসেতু নয় যেন আকাশে উড়ছি। আমাদের গাড়িকে ক্রস করছিল একটি বাস। এক দম্পতি এবং তাদের পিচ্চিটি আমার দিকে তাকিয়ে...
গতকাল ইফতারের আগে সালাদ বানাতে গিয়ে চাকুর পোচে অনামিকা কেটে শোণিত বের হলে আমি একটু অপ্রস্তুত হয়ে পড়ি। শসার কুচিতে রক্তের মাখামাখি। কোথায় একটু সান্তনা দেবে সেখানে উল্টো জায়া এসে...
ছুটির দিন বিকেল বেলা বাসার ছোট্ট বারান্দাটিতে বসে আমি চা পান করি। আর কল্পনা করি আমার সামনে ছোট্ট একটি ফুলের বাগান। বাস্তবে ইট-পাথরের জঞ্জাল।
হঠাৎ কোত্থেকে একটি দোয়েল পাখি আমার বারান্দার...
তোমার সাথেই হাতে হাত রেখে
পথ চলতে চেয়েছিলাম
তোমার কোমল বাহুতে মাথা রেখে
শান্তিতে ঘুমোতে চেয়েছিলাম
তোমার মায়াবী চোখে চোখ রেখে
কান্নাগুলো ভুলতে চেয়েছিলাম
তোমার রহস্যময় চেহারায় তাকিয়ে
বাকি সব ছবি...
দূরত্ব একটি সংখ্যা মাত্র
তুমি আছো আমার হৃদয়ে
আমার কপোলে আমার ঠোঁটে
সাত সমুদ্র তের নদীর ওপার থেকে
আমি তোমার স্পন্দন শুনতে পাই
কথা না বললেও
তোমার মৌনতা আমার চারপাশে
কলরব হয়ে নাচতে...
গতকাল কবি জীবনানন্দ
আমার বাসায় এসেছিলেন
সাজনা
বিশ্বাস কর
জুলাই বিপ্লব ব্যাহত হতে পারে
মাসুম ছাত্ররা (!) তোহফাবাজি করতে পারে
...... কিন্তু
বনলতার সাথে আমার কোন কালেই
সম্পর্ক ছিল না
এই বদ্বীপে একটি প্রশ্ন বারবার ঘুরপাক খায়
আর তা হলো “রাজা” কার
(অর্থাৎ রাজা কি জনগণের
নাকি দলের
নাকি চাটুকারদের
নাকি লুটপাটকারীদের
নাকি পতিতাদের ...)।
মাঝে মাঝে ৭১ আর ২৪ আসে
কিন্তু
“রাজা”...
সাজনা
অপরূপ চেহারা যেদিকেই ফেরাও
ঐ হৃদয়ে কিন্তু আছি আমি
মনোমন্দিরে হিন্দুস্থান রেখে কেন
জপো পাক সরজমীন দিবা যামি
মানুষকে উচিত হয়নি জ্ঞান দেয়া
উচিত হয়নি সভ্যতার উৎকর্ষতায় নেয়া
ইউরেনিয়ামের ঘ্রাণ পেয়ে
একদার নগ্ন পায়ের রাখাল
যৌনাঙ্গের নিষ্ক্রিয়তায়
আণবিক আর এআই\'র কাঙ্গাল
সাজনা
ভালো নেই আমার মন
আজ প্রেম হবে না
যদিও পাশাপাশি দুজন
পৃথিবীতে আরেকটা
মহাপ্লাবন দরকার
ভেসে যাবে মানুষ ধর্ম
আর অস্ত্রের অনল
আবার ফিরে পাবে প্রাণ
গাছপালা পশুপাখি আর জল
সাজনা
চলো মহাকাশে
বুনি \'বাসা
নব রূপে খুলি
খেরোখাতা
ফিরাউন
যতই নিজেকে বড় খোদা*
দাবি করে করো আশ
যুগে যুগে সর্বত্রই
ভেসে উঠবে তোমার লাশ
*কোরান ৭৯:২৪
সাজনা
চেয়েছি প্রেম
দিলে আকাশের পানি
চামড়া ভিজে
ইজ্জত নিয়ে টানাটানি
তোমার লাজুক ইশারায়
ও সাজনা
সিন্দের লোকেরা
হোলি আর উলুতে মেতে উঠে
আনার পাড়ে ব্রাহ্মণরা
আবার মুরাক্বাবায় বসে
©somewhere in net ltd.