নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাকে ভেবে ভেবে সারাজীবন কালো ঠোঁট এ মেঘ ওড়াতে চাই।\n‪#‎আহা‬

আসিফ শুহান

Who am i????? I am nobody........ Music is my heart.i love my guitar so much.it is my life.

আসিফ শুহান › বিস্তারিত পোস্টঃ

তবুও ভালোবাসি

০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৯

কোন একদিন হঠাৎ করে ফেসবুক এর ওয়াল ঘুরতে ঘুরতে তোমাকে দেখে ফেলি।প্রথম দেখাতেই ভালো লেগে যায়।কেন ভালো লাগে এটা ঠিক আঁচ করতে পারিনি এখনো।



ভালো লাগাটা হয়তো মনের এক কোণে জমা ছিলো,আজ হয়তো তোমাকে দেখে তার বহিঃপ্রকাশ ঘটেছ।



হয়তো মনটা তোমার মত কেউ একজনকে খুজছিলো,আজ হয়তো তোমাকে দেখার পরই তার ভালো লেগে যায়।হয়তো!!



মন থেকে তোমার সাথে যোগাযোগ করতে চেয়েছি।বিশ্বের সব থকে বড় যোগাযোগ মাধ্যম ব্যবহার করেও তোমার সাথে যোগাযোগ করতে পারিনি।বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।


আজ এই গ্লোবাল ভিলেজ এর যুগে নিজেকে মনে হচ্ছে কোন এক নেটওয়ার্ক বিহীন দ্বীপে যেন শুধু আমি একা।শুধুই একা।



জানি তবুও জানি যে এই ভালো লাগাটা ক্ষণিকের।কিছুটা নেশা প্রকৃতির।তুমি হয়তো আমার কাছে নেশা।আর এটাও জানি নেশাটা কেটে গেলে হয়তো আবার তোমাকে হারাবো।তাই এই নেশাটা কাটানোর ইচ্ছা প্রেষণ করছিনা।



তোমার জন্য তবুও কেন জানি বুকের বাম পাশটাতে চিন চিন ব্যথা লাগে।ব্যথাটা আমার শরীর অনুভব করতে না পারলেও মন সে ব্যথাটা খুব ভালো ভাবেই অনুভব করে।জানিনা ব্যথাটা কিসের??

তোমাকে হারানোর ব্যথা,নাকি তোমাকে না পাওয়ার ব্যথা??



তোমাকে ক্ষুদে বার্তা পাঠানোর পর থেকে মনটা কেন জানি উখিয়ে থাকে এই বুঝি ফিরতি কোন বার্তা এলো।কিন্তু কোথা, না নেই,ফিরতি কোন বার্তা নেই।এইভাবেই তারপানে চেয়ে থাকি আর বসে বসে ভাবি বুঝি কোন রিপলাই আসলো।



নিজে শত ব্যথা উপেক্ষা করে চাইবো যে নিজের খেয়াল রেখো।আর বলবো যে ভালো থেকো,ভালো থেকো,ভালো থেকো।



ইচ্ছে হলে ভালোবেসো, না হয় আমাকেই ভালোবসতে দিয়ো।ভালোবাসার সুযোগ দিয়ো।

ভালোবাসি।

হ্যাঁ,তোমাকেই বলছি।তোমাকে ভালোবাসি।নিজের ইচ্ছেতেই বাসি।তোমার ইচ্ছের বিরুদ্ধেই বাসি।আমি তোমাকেই ভালোবাসি।

তুমি চাইলেও,না চাইলেও।



তবুও ভালোবাসি।।।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৪

রুদ্র জাহেদ বলেছেন: তুমিময় লেখা।ভালো লেগেছে পড়ে

০৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩১

আসিফ শুহান বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.