| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসিফ শুহান
Who am i????? I am nobody........ Music is my heart.i love my guitar so much.it is my life.
হ্যাঁ।
তোমাকেই বলছি।
আমি আজো বাতাসে তোমার গন্ধ পাই।কেননা বাতাস তোমার গন্ধ বয়ে নিয়ে আসে আমার কাছে।
আমি আজো তোমার হাতে স্পর্শ আমার হাতে অনুভব করি।কেননা তুমিই হাতে হাত রেখে বলেছিলে সবসময় এক সাথে থাকবো।সারা জীবন তোমার হাত ধরে হাটতে চাই।বলেছিলে আমাকে ছেড়ে যেও না।
হ্যাঁ।আমি যাইনি।আছি তোমারই পাশে।বাতাস হয়ে স্পর্শ দেই।মেঘের ছয়ার মত আছি তোমার সাথে।
তুমি মনে হয় অনুভব করার অনুভুতি হারিয়ে ফেলেছো তাই হয়তো বুঝতে পারো না।
আমি কালো ঠোঁটের মেঘের মাঝে তোমার আবেগ খুজে পাই।কারণ মেঘ যেমন বৃষ্টি হয়,তেমনি মেঘ আবেগেররও বর্ষণ হয়।এই আবেগ দেখা যায় না,ধরা যায় না,ছোয়া যায় না।
শুধু অনুভব করতে হয়। শুধুই অনুভব।
আমি বাতাসে তোমার গন্ধ পেয়ে বাতাসের পিছনে ছুটি,কিন্তু কোথায়?তোমাকে তো পাই না।
হাতে যখন তোমার স্পর্শ অনুভব করি তখনই পাশে তাকাই,কিন্তু কোথায়?দেখতে পাইনা তো।
মাঝে মাঝে কানও যে তোমার ডাক শুনতে পায়।এই ভাবি তুমি আমাকে পিছন থেকে জ ডাকছো।কিন্তু কোথায়?তুমিতো ডাকোনি।তাহলে?
আমার এগুলো মনে হয়।মনের অজান্তেই মন হয়।তোমাকে বেশি ভালোবাসি সেজন্য নাকি বেশি ভালোবেসেছিলাম সেজন্য?ব্যাপারটা ঠিক আঁচ করতে পারিনি।কখনো পারবো বলে মনে হয়না,তাই চেষ্টাও একেবারে ক্ষীণ।
যাই হোক জীবনে আমার থেকে কিছু পেয়েছো কিনা জানিনা।কিন্তু আমি পেয়েছি। তোমার সাথে কাটানো মুহূর্ত গুলো।এগুলো নিয়েই বেঁচে আছি।মুহূর্ত হাতরেই তোমাকে খুজি,তোমাকে খুজতে খুজতেই হারিয়ে যাই অসীমের মাঝে।
তবুও বলবো এবং বলতে চাই,ভালো থেকো,ভালোবাসি।শুধু তোমাকেই ভালোবাসি।
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৬
বিজন রয় বলেছেন: আমার মাঝে তোমার অস্থিত্ব
অস্তিত্ব হবে।
ধন্যবাদ।