নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুরমা পাড়ের ছেলে

আজিজুর

ভালবাসার বাংলাদেশ

আজিজুর › বিস্তারিত পোস্টঃ

তনু ও সামাজিক মাধ্যম

২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৮:১৮

কিছু দিন হল তনুকে নিয়ে সামাজিক মাধ্যমগুলা বেশ সরগরম।কাটতিও কম নয় বটে।অনেকে অনেক রকম বাহারি পোষ্ট দিচ্ছেন।একজনকে দেখলাম তনুর ৪৬ সেকেন্ডের গানের পোষ্ট করতে সাথে লিখেছেন অসম্বব প্রতিবার অধিকারী তনুকে হত্যা করা হল।আরেক জন গোলাকার ব্যানারে তুরস্কের প্রধান মন্ত্রির চবি দিয়ে লিখেছেন যে দেশের প্রধান মন্ত্রী নারী সে দেশে নারী ধর্ষনের বিচার কেন হয় না।এক জন নিজেই ফেইস বুকে ভোট শুরু করে দিয়ছেন।তনু হত্যার বিছার চাই হ্যা অথবা না।এদের উদ্দেশ্য কি আমার বোধগম্য হয় না।গত ২মাসে ৩৩জন নারীকে ধর্ষন কারা হয়েছে তার মুধ্যে ১০ জনকে গনধর্ষন করা হয়েছে।তাদেরকে নিয়ে গনজাগরন হলনা.কিন্তু কেন?প্রশ্নের উত্তর সহজ কারন যারা ধর্ষনের শিকার হয়েছেন তারা হয়ত ফেইস বুক কিংবা মোবাইল ব্যবহারের সু্যোগ পেত না তাই তাদের সুন্দর কোন সেলফি কিংবা কোন পোষ্ট নাই।হয়তবা অনেকের আবার চেহারা সুন্দর নয়।তাই কি।হতে পারে।নাহলে কই তাদের নামে জাগরন কোথায়।আমরা নিজেরাই এই ধর্ষনের জন্য দায়ী।এক তনু আজ অনেকের বোন কিংবা মেয়ে হয়ে গেছে।কিন্তু এই তনুরা ভয়ে যখন তাদের ছবি গুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করার সাহস পায় না।তা কি আমরা খুজেছি।তনুরা যখন ভাল একটা ছবি পোষ্ট করে তখন লাইকের সাথে বাজে কমেন্টে ভরপুর হয়ে যায় .আমরা প্রধান মন্ত্রি থেকে শুরু করে সেনাবাহীনিকে ও এক সাথে মিলিয়ে আমাদের মত করে একেক জন একেক ভাবে মন্তব্য করছি।কেউ আমরা দায় নিচ্ছি না তনুর জন্য।এ দায় আমাদের আমরা অতিথে পুর্নিমার জন্য গন জাগরিত হতাম তাহলে তনুর এ ঘটনা ঘটতনা.আমরা তখল ভেবেচিলাম হিন্ধুর মেয়ে আমি কেন যাব পুর্নিমার জন্য আন্দোলন করতে।এই হিনমন্যতার কারনে আজ তনু কাল অন্যরা ধর্ষিত হবে।শুধু কেন তনুর জন্য জাগরনে হবে.কেন সবার জন্য নয়।আমরা কি অন্যদের সাথে অবিচার করছিনা।আর যারা আন্দোলন করছেন তাদেব বেশির ভাগ ই পুরূষ।তনুকে ধর্ষন করেছে কিন্তু পুরুষ।আমি চাই আজকে সকল তনুদের বিছার চাইবার অধিকার রাখে তনুর বোনেরা.তারা যে দিন এগিয়ে আসবে সে দিন তনুরা ধর্ষিত হবেনা।সে দিন আমার চোট্ট ৩ বছরের মেয়েটি সাধিনতা পাবে।যাকে আমি এখন থেকে সন্ত্রাসী ও আগ্রাসী মেয়ে হিসেবে গড়ে তুলতে চাই যাথে আমার মেয়ের জন্য তনুর মত ভাইদের জাগরন মঞ্চ করতে না হয়।তনুর জন্য বিচার চাই না.অপেক্ষা করে হলেও প্রতিশোধ নিতে চাই আমার মেয়েকে দিয়ে।সামাজিক মাধ্যমে নাটক বন্ধ করে যদি পার প্রস্থুত হও আগামীর তনুদের জন্য।যারা এখনও নিরাপদে আছে।তাদের নিরাপত্তা শুধু কেন রাষ্ট্র দেবে.আমরা কেন তনুদের নিরাপত্তা দিতে পারিনা।আর যারা অতি রঞ্জিত ভাবে বারবার তনুর ছবি পোষ্ট করছেন তারা নিজেরাই তনু নামের মৃত মেয়েটকে ধর্ষন করছেন।তনুর কত রকম ছবি দেখলাম এ গুলো দিয়ে কি প্রমান করতে চাচ্ছেন সাইবার জগতের পন্ডিতেরা।মৃত মেয়েটিকে নিয়ে তার পরিবারকে নিয়ে হিন্দি সিনামার কাহিনি তৈরী করে কার লাভ হচ্ছে।যে ই করুক পারলে যে দর্ষন করেছে তার ছবি দেন।তনুর চবি নয়।তনু পারলাম না সাবার লাইকের দরকার আর এই মুহুতে তুমার ছবির লাইক বেশী।ক্ষমা কর্...

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৩৫

বিজন রয় বলেছেন: আমরা সাধারণরাই সবচেয়ে খারাপ।

২| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৫৫

দরবেশ১ বলেছেন: মনের মত কথা বলেছেন। আমরা মুখে মুখে বিচার চাই। খবরে আসতে চাই। কাজের বেলায় নাই।

৩| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩০

মানবী বলেছেন: "আমরা তখল ভেবেচিলাম হিন্ধুর মেয়ে আমি কেন যাব পুর্নিমার জন্য আন্দোলন করতে।এই হিনমন্যতার কারনে আজ তনু কাল অন্যরা ধর্ষিত হবে।শুধু কেন তনুর জন্য জাগরনে হবে."
-তাহলে সাম্প্রতিক সময়ে শুধু পূর্নিমা ধর্ষিতা হয়েছিলো আর হলেন তনু? পূর্নিমা হিন্দু বলে তার ধর্ষনের বিচার চাওয়া হয়নি, তনু মুসিম বলে তার ধর্ষনের বিচার চাওয়া হচ্ছে... তাই তো?


অথচ শুরুতেই আপনি বলেছেন "গত ২মাসে ৩৩জন নারীকে ধর্ষন কারা হয়েছে তার মুধ্যে ১০ জনকে গনধর্ষন করা হয়েছে।তাদেরকে নিয়ে গনজাগরন হলনা"
- আপনি যে স্ববিরোধী আবোল তাবোল বলছেন তা বুঝতেন পারছেন কিনা জানা নেই তবে এধরনের হীনমন্যতাপূর্ণ পোস্ট লেখার আগে সত্যটা জানুন। অনলাইন বা ব্লগের প্রতিবাদ নিয়ে এধরনের কুরুচীপূর্ণ(সাম্প্রদায়িক উস্কানী কুরুচীপূর্ণ বটেই) পোস্ট দেবার আগে অনলাইনের সকল আন্দোলন সম্পর্কে জানুন।

ফেসবুকে আমার কোন এ্যাকাউন্ট নেই, এই ব্লগ ছাড়া অন্য কোন বাংলা প্লাটফর্মেও এ্যাকাউন্ট নেই তবু আমি জানি কেউ এমন জটীলমানসিকতা নিয়ে অন্যায়ের প্রতিবাদ করেনা। হতদরিদ্র সহায় সবলের পক্ষেও যেমন আন্দোলন হয়, বিত্তবান নির্যাতিতার পক্ষেও হয়।

হতভম্ব হতে হয়ে কিছু মানুষের মানসিক দৈন্যতা দেখে!!! একটি মেয়েকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে মানুষ নামলে এর ওর ধর্ষনের প্রতিবাদ কেনো হয়নি এমন হীন প্রশ্ন করার রুচীও কারো কারো হয়!
আচ্ছা, পূর্নিমার ধর্ষনের প্রতিবাদে আপনি আন্দোলন শুরু করেননি কেনো? আপনি এবং আপনার মতো করে যারা ভাবছে তাদের কেউ বাঁধা দেয়নি পূর্ণিমা ধর্ষনের প্রতিবাদ জানাতে.. কেনো করেননি?
গত দুবছরে যে তেত্রিশ নারী ধর্ষিতা হয়েছে, তাদের জন্য আপনারা কেউ প্রতিবাদ করেননি কেনো??

একবার ভেবে দেখুন, তনুর মতো পরিনতি আপনার বা আপনার পরিবারের কারো হলো। শুধু রক্তাক্ত মৃত দেহ নয়, আশে পাশে ছেঁড়া চুল আর মৃত্যুর পূর্বের নির্যাতনের সব চিহ্ন পাওয়া গেলো... তখন পরিসংখ্যান নিয়ে হাজির হয়ে বলতে পারবেন, তোমরা প্রতিবাদ বন্ধ করো????

৪| ২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০০

মাঘের নীল আকাশ বলেছেন: গনজাগরন মঞ্চ প্রতিবাদ না করলে কন...হালারা সুবিধাবাদী তাই করে না..
করলে কন...আগের গুলা করে নাই ক্যান...কুন উদ্দেশ্য আছে...

৫| ২৮ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৪২

আজিজুর বলেছেন: দেখুন এখানে ভুল বুজাবুজি হচ্ছে।য়ামি আন্দোলনের বিপক্ষে নই।য়ামি বলতে চাচ্ছি সামাজিক মাধ্যমে অনেকে তনু কে নিয়ে মিত্যাচার করছেন।তার ফটো ব্যবহার করছেন কাট পিস করে।যেখানে ধর্ষন কারীর চবি থাকার কথা সেখানে এডিট করে তনুকে নিয়ে ফেইসবুকে লাইক নিচ্ছেন অনেকে।আর গন জাগরনে মঞ্চ নিয়ে আমার কোন বক্তব্য নেই আমি জনগনের জাগরনে বলতে চাচ্চি।গনজাগরন মঞ্চ আমাদের একটি ফ্লাট ফ্রম এটা আলাদা সত্তা আলাদা চেতনা।তনুকে নিয়ে অতি উম্মাদের সরনা করিয়ে দিতে চাই তারা কেউ না কেউ এই তনুকে হত্যা অ নির্যাতিত করেছেন।আশা করি বিষয়টি নিয়ে আমার ভাবনার অমিল খুজে পাবেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.