| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর
আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..
নিজের পিঠের ব্যাপারে সকলে যখন সচেতন হয়
তখন ওপাড়ায় প্যাগোডায় ডং ডং ডং ঘন্টা বাজে
আর এপাড়ার গোরস্থানের চাতালে হুতুম প্যাচার বৈঠক
ব্যপারটা অঘোরতর কিন্তু সত্যের সম্মুখে উষালগ্ন
একটি সুনির্দিষ্ট আঘাত
একটি সুনির্দিষ্ট বাতাবরণ
জীবন্ত অপরাপর স্বাপদসংকুল
পরাগায়নের নিত্তনৈমিত্তিক বৈভবে
চলনে বলনে বহু শাখা-প্রশাখা সম্প্রসারিত
মগজের ভাজে ভাজে নিরুপমার সাথে কথা
রন্ধ্রে রন্ধ্রে দৈত্যের চিৎকার
আর মনের ভেতর নোংড়া জল ছলছল
ব্যাপরোয়া বোধে জলকেলি, উদ্যাম তালবাহানা..
হাতির ঝিলের পার.. ৭শে ফাল্গুন, ১৪৩২
২|
১৩ ই মার্চ, ২০২৬ সকাল ১১:৪০
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০২৬ দুপুর ২:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর কবিতা
শুভকামনা