| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিদ্রোহী সিপাহী
অন্যায়ের প্রতিবাদ হবেই
গ্রাম পেরিয়ে মাঠ, ধান ক্ষেতে নিড়ানি দিচ্ছেন একজন কৃষক। বেলা শেষ হতে চলল, তার কাজের গতি বেড়ে গেল।
এমন সময় দেখতে পেলেন ক্ষেতের আল দিয়ে এক ভিক্ষুক হেঁটে যাচ্ছে গাঁয়ের দিকে।
কি ও ফকির, এই সন্ধ্যায়ও তুমি ভিক্ষা কর নাকি?
নাহ্, এখন আর কই যামু?
আইচ্ছা, তুমি যে ভিক্ষা কর তোমার ভাত রেধে দেয় কে?
চাইল দিলে মাগির অভাব আছে নাকি রান্ধনের লাইগা, ভিক্ষুক জবাব দেয় এবং দ্রুত গাঁয়ের দিকে হাঁটা ধরে।
সন্ধ্যা পেরিয়ে কৃষক বাড়ির দিকে হাঁটা ধরলেন।
ভিক্ষুক গাঁয়ের এক বাড়িতে ভাত রান্না করতে দিয়েছে, হঠাৎ দেখতে পেল ওই মাঠের কৃষক এই বাড়ির দিকেই আসছে।
সে তাড়াতাড়ি বাড়ির ভিতরে গিয়ে বাড়ির গিন্নিকে বলল, যা হইছে হইছে, আমার ভাতটুকু দিয়া দেন, যাইগা।
ওমা, আপনের ভাতে তো এখনও ফেন (মাড়) রইয়া গেছে, ফেনটা আরেকটু টানুক তারপর দেই।
না, আমার অহনই যাইতে অইব, যাই হইছে দিয়া দেন বলে গামছা মেলে দেয় ফকির।
উপায়ান্তর না দেখে বাড়ির গিন্নি ফেনসহ ভাত গামছায় ঢেলে দেয়, ফকির গামছা প্যাচ দিয়ে কাঁধে ঝুলিয়ে দ্রুত হাঁটা ধরল।
বাড়ির সামনেই কৃষকের মুখোমুখি ফকির...
কি ও ফকির, এত তাড়া কইরা কই যাও? এই সময়ে চোখে পড়ে ফকিরের কাঁধে ঝুলনা আর তা থেকে টপ টপ করে কি যেন পড়ছে!
তোমার কাঁন্ধে ওইটা কি? আর কি পড়তাছে?
ফকির বলল, আর বইলেন না ভাই, খাসলত দোষে মুখ লড়ে, ঝুলনা বাইয়া ফেন পড়ে।
২৭ শে মে, ২০১৭ দুপুর ১:৪৯
বিদ্রোহী সিপাহী বলেছেন: বর্তমানে ভিক্ষুকরা প্রায়ই দেখি প্রতিবন্ধী, আর বেশিরভাগই বদমেজাজী।
২|
২৫ শে মে, ২০১৭ বিকাল ৫:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম
ভাল লাগল
২৭ শে মে, ২০১৭ দুপুর ১:৪৯
বিদ্রোহী সিপাহী বলেছেন: ধন্যবাদ। আপনি ভাল আছেন তো?
৩|
২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫
প্রামানিক বলেছেন: চমৎকার গ্রাম্য প্রবাদ কাহিনী। খুব ভালো লাগল। এসব গল্প এখন প্রায় উঠেই যাচ্ছে। ধন্যবাদ
২৭ শে মে, ২০১৭ দুপুর ১:৫১
বিদ্রোহী সিপাহী বলেছেন: ফরিদপুরের কারও মুখ থেকে শোনা। প্রামানিক ভাই আপনার ঝুলিতেও আছে বলেই মনে হয়। কিছু কিছু প্রসব করুন।
৪|
২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: প্রবাদ? কিন্তু কিছু একটা ধরতে পারিনি
২৭ শে মে, ২০১৭ দুপুর ১:৫৩
বিদ্রোহী সিপাহী বলেছেন: ঈপ্সিতা আপু, কিছু একটা তো আছে নিশ্চয়ই। সব সময়ই যেন আপনার মন ভাল থাকে।
৫|
০৮ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:১০
চাঁদগাজী বলেছেন:
অনেকদিন কিছু লিখেননি।
২৭ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৩৯
বিদ্রোহী সিপাহী বলেছেন: পড়তেই ভাল লাগে, কিছু তো করতে পারি না লিখে কি লাভ হবে কিছু?
৬|
২৭ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রবাদটা দারুন ফুটিয়ে তুলেছেন।
২৭ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৪০
বিদ্রোহী সিপাহী বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।
৭|
২৭ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি?
২৭ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৩৮
বিদ্রোহী সিপাহী বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো। সাবধানে থাকবেন।
৮|
০২ রা মে, ২০২১ সকাল ১০:২৬
ডঃ এম এ আলী বলেছেন:
ভাল একটি প্রবাদ তুলে ধরেছেন ।
আমাদের এলাকায় এক ভিক্ষুক ঘোড়ায়
চড়ে ভিক্ষা করত।
সত্তর দশকের শেষ দিকে বরিশাল শহড়ে
রাত গভীতে এক ফকির ভিক্ষুক জোড়ে জোড়ে
চিল্লায়া বলত , আল্লা আমারে ভাত দে
আল্লাহ কি আমারে না খাওয়ায়ে মারবে
কেও ভাত দিতে চাইলে তিনি কিন্তু ভাত নিত না
বলত আমি কি ভাত তোর কাছে চেয়েছি , যার
কাছে চেয়েছি সে দিলে খাবো না দিলে না খেয়ে
মরব , তোদের কি আসে যায় । দীর্ঘ দিন তিনি
এভাবেই রাতের বেলায় বরিশাল শহর চষে
বেড়াতেন । তাঁর শেষ পরিনতি আমার
জানা নেই ।
২২ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৫১
বিদ্রোহী সিপাহী বলেছেন: খুবই শিক্ষনীয় একটি বিষয় সত্য ঘটনা থেকে তুলে ধরলেন।
উনাকে দেখার বাসনা জাগলেও জানি পূরণ হবার নয়। ২য় মুরুব্বীর ধারণা আপনার এই ফকিরই হয়ত শহর কুতুব ছিলেন।
৯|
২২ শে মে, ২০২১ রাত ১১:৪৩
ডঃ এম এ আলী বলেছেন:
ধন্যবাদ , বিলম্বে হলেও মন্তব্যটি দেখেছেন,
সুন্দর একটি প্রতি মন্তব্যও লিখেছেন ।
হ্যাঁ উনি শহড় কুতুব হলেও হতে পারেন।
শুনেছি প্রায় শহড়েই নাকি এরকম শহড়
কুতুব থাকেন । দেশে বিদেশে এ রকম শহড়
কুতুবদের পাল্লায় আমি অনেকবার পড়েছি ।
মাঝে মাঝে তাদের কেরামতি দেখেছি
আবার মাঝে মধ্যে নিশ্বও হয়েছি !!
১০|
২৬ শে মে, ২০২১ বিকাল ৩:৩২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
দীর্ঘকাল নতুন পোস্ট নাই ভ্রাতা..........................।!!!!
২৬ শে মে, ২০২১ বিকাল ৪:১৮
বিদ্রোহী সিপাহী বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। লিখব
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৭ বিকাল ৫:৩৯
চাঁদগাজী বলেছেন:
বিপদ; তবে, আমাদের এলাকায় যারা ভিক্ষা করতেন, তারা ভদ্র ছিলেন; মানুষজন তাদের প্রতি সহানভুতিশীল ছিলেন। এখনো ভিক্ষা চলছে, তবে তারা খুবই বয়স্ক।