| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহা শান্তি শান্তি লাগিতেছে। অবশেষে একখানা হিসাব খুলিলাম সামু নামক ব্লগে। আপোনাকে এখন পুর্নাঙ্গ বিপ্লবি বিপ্লবি মনে হৈতেছে। বিগত ১০মাস যাবত এক নিদারুন মানুষিক বেদনার ভিতর দিয়ে প্রবাহিত হৈতেছিলাম। হৈবো না কেন তাহা যদি জিজ্ঞাসিত হৈয়া থাকে তাহা হৈলে বলিব আপনাদিগের কি বিগত ১০ মাসের ব্লগ প্রসুত বিপ্লবি কর্মধারা সম্মন্ধে এতটুকু ও ধারনা নাই? যাহা হৈতে আপনাদিগের নুন্যতম ধারনা হৈবে আমার একখানা হিসাব খুলিবার হেতু। বিগত কয়েক মাসে বিপ্লবি মনভাবাপন্ন বন্ধুবর সকলে একখানা করিয়া ব্লগ হিসাবের মালিক হৈয়াছে। ব্যাতীত রহিয়া গিয়াছে শুধুমাত্র এই অধম। যাহার দরুন বন্ধু বান্ধব গনের বিপ্লবি চেতনার নিমম নিপিড়নে উতপিড়ীত এই অধমের বদনখানি দেখাইবার ই দায় পড়িয়া গিয়াছিল। তাহাদিগের ধারনা ব্লগার হৈতে না পারিলে বর্তমান সমাজে পরিনত বিপ্লবি হৈবার কোনো মানে হৈতে পারে না। পরিনত বিপ্লবি হৈতে হৈলে এখন অবশ্যৈ একখানা ব্লগ হিসাব থাকিতেই হৈবে। ণাস্তিক কিবা আস্তিক ট্যাগ, ছাগু কিবা দালাল ট্যাগ লাগাইবার ইচ্ছা আমার নাই কিন্তু বন্ধু গনের বিপ্লবি উন্মাদনায় উন্মাদিত হৈয়া অবষেশে আপনার মাঝে বিপ্লবি হৈবার জিহাদি জোশ উদিত হৈয়াছে। কি ধরনের বিপ্লবি হৈবার সুপ্ত বাসনা আজ গুল্ম হৈতে মহিরুহে পরিনত হৈয়াছে তাহা নিজো মাঝে অজ্ঞাত। হৈতে পারে তাহা ভাববাদি, হৈতে পারে তাহা সামগ্রবাদী। বিপ্লবি শব্দ খানি কর্ণকুহরে প্রবেশ করিবামাত্র সকলের ই মানষ পটে সর্বাগ্রে যে নাম ভাসিয়া ওঠে তিনি হৈতেছেন চে গুয়াভারা। জিজ্ঞাশ্য হৈতে পারে ক্ষুদিরাম,সুর্যসেন,প্রিতিলতা,তিতুমীর নহে কেন? আপনাদিগের মনে রাখিতে হৈবে আমাদিগের আদি অ অক্রিত্রিম পরিচয় আমরা বাঙ্গালি। তেনারা বাঙ্গালি অর্থাত দেশি একমাত্র চে ই হতেছে বিলিতি। বাঙ্গালির সর্বপ্রথম অশুখটাই কিনা বিলিতিয়ানা তাই আমরা চের আদর্শকে মনে প্রানে কিনা জানিনা তবে পরিধেয় পরিচ্ছদ সমুহে ধারন করি। আজ সেই জগত বিখ্যাত মহান বিপ্লবির প্রয়ান দিবস। তাই ভাবিলাম এখনি মক্ষম সময়। ওতঃপর মহান বিপ্লবির প্রয়ানে আপনাদীগের মাঝে আরেকজন মহান বিব্লবির আগমন ঘটিল। বিখ্যাত হৈবার মনবাসনা আমার নাই শুধু বন্ধু মহলে মাথা তুলিয়া বলিতে চাই আমার ও একখানা ব্লগ হিসাব বর্তমান। হুজুগে মাতাল হৈয়া হৈলেয় নিজো সন্মান নিজেকেই রক্ষা করিতে হৈবে... পরিশেষে বলিতে চাই শান্তি শান্তি লাগিতেছে....ধন্যবাদ।
©somewhere in net ltd.