| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহরে হাজার মানুষ
হাজার রকম কষ্ট
তাও জানিনা কোনটা ভালো
কোনটা মধুর কোনটা আবার নষ্ট,
কষ্ট কেনে কেউবা টাকায়
কেউবা বিকোয় মুফতে
কেউ দেখা যায় সুখের খোজে
কষ্ট পেয়ে ধুকতে,
কারও কষ্ট মনের ভিতর
কারও কষ্ট বাইরে
কেউবা হাসে কষ্ট পেয়ে
কারও হাসি নাইরে,
কেউবা দেখো দুহাত ভরে
রাশি রাশি কষ্ট উড়ায়
কেউবা পোড়ায় কেউবা আবার
পথের মাঝে কষ্ট কুড়ায়,
কষ্ট পেয়ে কেউবা লেখে
কষ্ট নেবে কষ্ট
কষ্ট নামের দুঃখের বোঝায়
কেউবা যে পথ ভ্রষ্ট,
কষ্ট করলে কেষ্ট মেলে
গুরুজনে ক হেন
কষ্ট স্বীকার করতে রাজি
সবাই এমন নহেন,
চাঁদের ও নাকি কষ্ট আছে
জোৎস্না হয়ে ঝরে
আমার ঘরের বারান্দাতেও
দু এক ফোঁটা পড়ে,
ইচ্ছে করে ভিশন রকম
নানান জাতের কষ্ট পেতে
টিকেট বিহীন চড়তে হঠাৎ
কষ্টপুরের রেলগাড়িতে ,
বোতল ভরা কষ্ট গিলে
বেপরওয়া মাতাল হতে
কষ্ট সুখে কষ্ট বিলাস
লবন মেখে কষ্ট খেতে,
জোৎস্নালোকে হাত বাড়িয়ে
পাই বা না পাই .... তবুও আমি
এই শহরের কষ্ট গুলোর
মালিক হতে চাই।
©somewhere in net ltd.