| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ। প্রযোজক , সহ প্রযোজক হিসাবে ছিলেন বরক্তুল্লাহ, নওয়াজিশ আলী খান, মনোজ সেন গুপদের মত গুনী ব্যক্তিরা। তাঁরা সবাই সরকারী কর্মকর্তা ছিলেন। তাদের তত্ত্বাবধানে ঢাকা থিয়েটার থেকে উঠে আসা বাঘা বাঘা সব ডিরেক্টর, অভিনেতা অভিনেত্রীরা বাংলা নাটককে দিয়েছিল আকশ্চুম্বী জনপ্রিয়তা। বিটিভি নিয়ে তাই আমাদের রয়েছে হাজারো নস্টালজিক মেমোরি। আজো স্মৃতিতে ডুবে গেলে রক্ত করবী, ভাঙ্গনের শব্দ শুনতে পাই, সংসপ্তক প্রমুখ নাটকগুলোর ডায়ালগ কানে বাজতে থাকে। সেই সময়ে আমাদের বিনোদনের একমাত্র মাধ্যম ছিল বিটিভি। আমাদের সবার প্রিয় হুমায়ুন ফরিদি, সুবর্না মুস্তাফা, আফজাল, আলি জাকের ,আসাদুজ্জামান নূর, শিমুল ইউসুফ প্রমুখেরা বাংলাদেশের সাংস্কৃতিক ধারাকে আইকনিক পর্যায়ে নিয়ে গিয়েছিল। ওপার বাংলার মানুষেরাও আমাদের নাটকের ভক্ত ছিল। বিনোদনের এই সুস্থ ও সুন্দর ধারা অব্যাহত ছিল নব্বই দশকেও । বিপাশা হায়াত, শমী কায়সার, জাহিদ হাসান, আজিজুল হাকিম প্রমুখ তারকারা আমাদের উপহার দিয়েছে অসাধারন সব নাটক। সাংস্কৃতিক জগতের পচন ধরা শুরু হয় ২০০০ সালের পর থেকে। আর লীগের ১৭ বছরে সাংস্কৃতিক পরিমন্ডল পুরোপুরি গলে পচে ধংশ হয়ে গেছে বলা যায়।
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক একটি গুরুত্বপূর্ণ সরকারি পদ (গ্রেড-১ পদ)। এটি রাষ্ট্রীয় মালিকানাধীন ও পরিচালিত জনসেবামূলক গণমাধ্যম। সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে গ্রেড-১ পদমর্যাদায় চুক্তিভিত্তিক বা নিয়মিত ক্যাডার কর্মকর্তা দিয়ে এই পদে নিয়োগ দিয়ে থাকে। আজকের পত্রিকায় খবর এসেছে যে , বিভিন্ন পত্রিকা ও বেসরকারী টিভি চ্যানেলে সাংবাদিক/ উপস্থাপক হিসাবে কাজ করা কাজী জেসিনকে বিটিভির মহাপরিচালক পদে বসানো হয়েছে !কিসের ভিত্তিতে সচিব পদমর্যাদার বিটিভির সর্বোচ্চ পদে একজন বেসরকারী বিতর্কিত ব্যক্তিকে নিয়োগ দেয়া হল বোধগম্য হয়নি। এই মহিলাকে বিগত দুই বছর হল দেখেছি বিভিন্ন টকশোতে হোস্ট হিসাবে। টকশোগুলোতে তাকে নিরপক্ষে কোন হোস্ট মনে না হয়ে দলীয় কর্মী বলে মনে হয়েছে।
বিগত ১৭ বছরের লীগ সরকারের আমলে আমরা তেলবাজি , চাটুকারিতার জয়জয়কার দেখেছি। এক নদি তারুন্যের রক্ত পেরিয়ে এসে এখনও কেন আমাদের সেই একই ধারা দেখতে হবে?
তথ্যসুত্র ঃ উইকিপিডিয়া ও
০৭ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০৭
ঢাবিয়ান বলেছেন: পুরাই আগের সিস্টেম বলবৎ।বিএনপি কোন রাখ ঢাক রাখছে না
২|
০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৬
সৈয়দ কুতুব বলেছেন: কাজী জেসিন কে বিটিভির পরিচালক দেয়ায় আপনার এত জ্বালা কেন ? তিনি কি অশিক্ষিত নাকি ? মিডিয়া পারসন । বিটিভির বেহাল দশা হয়েছে প্রাইভেট মিডিয়া আসার পর । আপনি যদি বলতেন যে কিছুদিন আগে তথ্য প্রতিমন্ত্রী বলেছেন যে ৪৩৮ কোটি টাকা বিটিভি লস করেছে । এমন লোকসানি প্রতিষ্ঠানে কেন কাজী জেসিন কে নিয়োগ দেয়া হলো ? বেটার বিটিভি অফ করে দিক। সরকারি টাকা আর নয়ছয় করা ঠিক না । তাহলে আপনার সাথে একমত হতাম ।
০৭ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৮
ঢাবিয়ান বলেছেন: যোগ্য লোকের কি অভাব পড়েছে ?তথ্য মন্ত্রনালয় এত বড় একটা মন্ত্রনালয় ।সেখানে মহাপরিচালক হবার মত মানুষ নাই? অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক ছিলেন মো. মাহবুবুল আলম। তিনি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে দুই বছরের চুক্তিতে বিটিভির মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তিনিতো প্রসাষন ক্যডারের ছিলেন। খুবই ভাল কাজ দেখিয়েছে ইন্টারিম পিরিয়ডে। সাধারনত চুক্তিভিত্তিক নিয়োগ যদি সরকারের বাইরের কাউকে দেয়া হয় তাহলে তার আউটস্ট্যন্ডিং কোন যোগ্যতা থাকতে হয়। একজন অতি সাধারন উপস্থাপিকা কি সেই পর্যায়ের কেউ?
৩|
০৭ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৪
ভুয়া মফিজ বলেছেন: বেচারি এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পাইছে, সাংবাদিকতায় অভিজ্ঞতা ভালোই। বিদেশি ডিগ্রীও আছে (ইংল্যান্ডের বিশ্বখ্যাত ইউনিভার্সিটি অব কামব্রিয়া থিকা 'সাসটেইনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড লিডারশিপ' এর উপ্রে মাস্টার্স ডিগ্রি)। একটা বছর কইরা খাক না, অসুবিধা কি? আমার মতে, বাংলাদেশ ব্যাঙ্কের গভর্নরের চাইতে অন্ততঃ ভালো নিয়োগ এইটা। টেনশান নিয়েন না। ![]()
০৭ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩২
ঢাবিয়ান বলেছেন: অন্তরে যদি থাকে দালালি, তবে ডিগ্রী কোন কাজে লাগবে দেশের? বিগত শিক্ষামন্ত্রী দীপুমনি ও নওফেলের শিক্ষাগত যোগ্যতা জানেনতো। দীপুমনি যুক্তরাস্ট্রের নামকরা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় স্কুল অব পাবলিক হেলথ থেকে পাবলিক হেলথে মাস্টার্স সম্পন্ন করেন। আর নওফেল পড়াশনা করেছিল আপনাদের লন্ডন স্কুল অভ ইকোনমিক্সে। দুই উচ্চশিক্ষিত বান্দা আমাদের শিক্ষাব্যবস্থার কি হাল করে গেছে তা নিশ্চই বলার প্রয়োজন নাই। যাইহোক আপনি খুব সম্ভবত পিনাকির পোস্ট দেইখা কমেন্ট করলেন। পিনাকি বিরিয়ানি শাহেদ আলম না হওয়াতে খুশি। তাই জেসিনের তারিফ করেছে।তবে শাহেদ বর্তমানে বিএনপির চাটুকার হলেও সে জুলাইযোদ্ধা । ২০২৪ এর জুলাই মাসে তার প্রভুত অবদান আছে। কাজি জেসিনকে জুলাইতে কোথায় দেখেছেন কি? সেতো যমুনা, এনটিভিতে সাংবাদিকতা করত। এই মহিলাকে আমরা দেখছি ইন্টারিম ক্ষমতায় আসার পর থেকে। এনসিপির তুখোর তুখোর নেতা নেত্রীদের চিবিয়ে চিবিয়ে বাক্যবানের মাধ্যমে কথা থামিয়ে দিতে বা বিষয়বস্তু ঘুরিয়ে দিতে এই মহিলা খুবই সফলতা দেখিয়েছে।এটাই সম্ভবত তার মুল যোগ্যতা !!
৪|
০৭ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৫০
রাজীব নুর বলেছেন: ক্ষমতায় গেলে সবাই একই রকম হয়ে যায়।
৫|
০৭ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৩
ভুয়া মফিজ বলেছেন: না........পিনাকির পোষ্ট দেখি নাই। সে যদি জেসিনের তারিফ কইরা থাকে, তার স্বাধীনতা। আমি জেসিনের তারিফ করি নাই, আবার বিরোধিতাও করি নাই। তবে বিরিয়ানি শাহেদের বিরোধিতা কইরা থাকলে খারাপ না, কারন শাহেদও কম চাবায় না। বিরক্তিকর চরিত্র।
আমি খালি কইছি, তারে নিয়োগ যেহেতু কইরাই ফালাইছে, একটা বছর খাক না। খুজলে সবারই ছিদ্র পাওয়া যাবে.......কম আর বেশি!!! কাউরে না কাউরে নিয়োগ তো দেওয়াই লাগবে, নাকি!!! ![]()
০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৪১
ঢাবিয়ান বলেছেন: এর কিছু টকশো দেখলেই বুঝবেন যে কি চীজ এই মহিলা। এনসিপির এক নেতা বলেছেন , তাদের টকশোতে এনে বেইজ্জতি করানোর কারিগর হচ্ছে কাজি জেসিন। কিছু টকশো দেখলে বুঝবেন যে , বিশেষ করে জামাত ও শিবিরের বিষয়ে এই মহিলা জিরো টলারেন্স ! বিএনপির এক কালের জোট সঙ্গী জামাতের বিরুদ্ধে এত বিষেদাগার দেখে তারে ঠিক বিএনপিমনাও মনে হয় না। যেখানে স্বরাস্ট্রমন্ত্রী সালাউদ্দিন দুই দিন আগেও বলেছে যে, ব্যরিস্টার আরমানের বাবা মীর কাশেম ছিলেন তার বন্ধু। একসাথে রাজনীতি করেছে, জেলে গেছে। সেইখানে এই মহিলার এত কঠোর জামাত শিবির বিরোধিতার বিষয়টা প্রশ্নবিদ্ধ।
৬|
০৭ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৬
ভুয়া মফিজ বলেছেন: দীপুমনি যুক্তরাস্ট্রের নামকরা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় স্কুল অব পাবলিক হেলথ থেকে পাবলিক হেলথে মাস্টার্স সম্পন্ন করেন। আর নওফেল পড়াশনা করেছিল আপনাদের লন্ডন স্কুল অভ ইকোনমিক্সে। আর তুলনা করলে মানুষের তুলনা করবেন মানুষের লগে। আম্লীগ করা কেউ কি মানুষের পর্যায়ে পড়ে? ![]()
০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮
ঢাবিয়ান বলেছেন: বিএনপির বর্তমান কর্মকান্ডে তাদেরকেও লীগের ভাই বেরাদার লাগে।
৭|
০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সরকারী প্রতিষ্ঠানে দলীয়করণ হবে , এমন আরকি ?
যেই লাউ সেই কদু, গাধার মত চলছে জীবন
এত বড় ঝাঁকি খেয়ে ও স্বভার আর গেলনা ।
০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৪৬
ঢাবিয়ান বলেছেন: অতীতের ভুল থেকে শিক্ষা নেবার ইতিহাস শেখ ও জিয়া পরিবারে কখনই দেখা যায়নি। বিগত ৫৫ বছর ধরে আমরা দেখছি যে, এরা মরবে, পালিয়ে যাবে , মেরুদন্ড ভাঙ্গবে তারপরেও সঠিক রাস্তায় হাটবে না!
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আওয়ামী লীগ তো রেখেঢেকে দলীয়করণ করত। গত দুই বছরে নিয়োগে কোনো রাখঢাক নেই। পরীক্ষা ছাড়াই অনেক নিয়োগ হয়েছে। অবশ্য এসব নিয়ে সমালোচনা করার সাহস কারও নেই।