নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইরিবাসের আঁধার খেরো খাতা

ইরিবাসের রাত

নিশাচর,গানওয়ালা,কবিয়াল,ঘরকুনো,অন্ধকারের যাত্রী....

ইরিবাসের রাত › বিস্তারিত পোস্টঃ

কেও কাছে থাকতে পারে না আর

৩০ শে আগস্ট, ২০১৫ রাত ২:৪৫

কেও কাছে থাকতে পারে না আর।

সময়ের ট্রেন চলে অসীম শূন্যতার সাথে-
সাথে তার অজস্র ছায়াদের দল,যারা
রঙিন এ পৃথিবীর মায়া ছেড়ে বহুদিন আগে সাদা কালো
দের ভিড়ে মিলে গেছে নিশ্চিন্তে-আমাদের পরোয়া করে নি।
যারা একদিন পাশাপাশি ছিল,সমস্ত খুশিদের সাথে করে
তারা আজ বহুদূরে- ঠিকানা জানার উপায় নেই।
তারা কাছে থাকতে পারে নি আর।

কেও কাছে থাকতে পারে না আর।

সবকিছু ছিল একদিন এই পৃথিবীতে- এ
জগতে অনেকেই ছিল- যারা হাসি আর কলরোলে
মনে করে দিত শুধু অকারনে কেন বেঁচে আছি।
আজ কেও নেই তারা- চোখ জুড়ে অতীতের ভিড়,
অনুভুতিগুলো সব বিবর্ণ ব্যথায় অস্থির
চেয়ে দেখি যারা দিয়েছিল বাঁচার আশ্বাস
তারাই কেও বেঁচে নেই!

সময় বড়ই নিষ্ঠুর- সুখ দুঃখ বোঝে না কিছুতে
সবাইকে নিয়ে যায় নির্মোহে-
তার কার জন্য মায়া নেই
আমাদের সবাইকে করে দিয়ে তার মত শূন্য একাকী
ভালবাসা নিয়ে চলে যায়।

একাকী নির্জন এ হৃদয়ের সমস্ত প্রান্তর
শূন্যতার মাঝে আজ হৃদয়ের ঘর
সাদা কালো স্বপ্নেরা একটাই কথা বলে যায়-

কেও কাছে থাকতে পারে না আর।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর কবিতা, ভাল লেগেছে।
আমার কাছে মনে হয়েছে কবিতার শ্রেষ্ঠাংশঃ
সময় বড়ই নিষ্ঠুর- সুখ দুঃখ বোঝে না কিছুতে
সবাইকে নিয়ে যায় নির্মোহে-
তার কার জন্য মায়া নেই
আমাদের সবাইকে করে দিয়ে তার মত শূন্য একাকী
ভালবাসা নিয়ে চলে যায়
।
তবে আমার মনে হয়, এখানে তার কার জন্য মায়া নেই চরণটিতে কার কথাটা কারো হবে।

এখানে প্রকাশিত আপনার প্রথম লেখাটি দিয়েই আপনার ব্লগ পড়া শুরু করলাম। বাংলা ব্লগের এ আসরে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। এখানে আপনার বিচরণ স্বচ্ছন্দ হোক, আনন্দময় হোক, দীর্ঘস্থায়ী হোক, ফলপ্রসূ হোক!

৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

ইরিবাসের রাত বলেছেন: অসংখ্য ধন্যবাদ কবিতা পড়বার জন্য,রিভিউ ও অন্যান্য লেখা পড়েই বুঝেছিলাম আপনি একজন বিদগ্ধজন, তাই আপনার মতামত পেয়ে ভাল লাগল খুবই।বয়েস খুব কম,তাই স্নেহের আশীর্বাদ যেন পাই সব সময়েই।

২| ৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

খায়রুল আহসান বলেছেন: আপনার বিনয়ী মন্তব্য ভাল লাগলো। আপনার আরও কয়েকটা লেখা পড়বো, এই ইচ্ছে প্রকাশ করে এই কবিতাটিতে ভাল লাগা + + রেখে গেলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.