| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাজাগতিক চিন্তা
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
প্রতিক্ষার অবসানে হে রাষ্ট্র নায়ক
আপনার আগমন হয়েছে এখন
খানিক শান্তির জন্য জনতার মন
আপনার সুশাসন প্রতিক্ষায় ছিল।
হে তারেক রহমান অনেক নাটক
এখানে মঞ্চস্ত হয়। কত অগণন
হতাশায় বাকরুদ্ধ আছে কতজন,
কারণ শাসকগণ ছিল না সুশীল।
নাগরিক কাম্য নয় নিন্দিত আচার
কোন শাসকের থেকে। সেসবে বিরক্ত
জনতায় চায় পাবে নিত্য সুবিচার।
আপনার প্রশাসন থাকুক নিযুক্ত
প্রতিটি মূহুর্ত কাল স্বজাতি সেবায়
নীতির প্রসার হোক প্রীতি জোছনায়।
# কবিতা প্রকৃতি: অন্তমিল সনেট
# অন্তমিল: কখখগ কখখগ ঘঙ ঘঙ চচ
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:১২
মহাজাগতিক চিন্তা বলেছেন: https://www.somewhereinblog.net/blog/sonet1971
২|
২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:০৯
রাজীব নুর বলেছেন: আমার ওস্তাদ, আপনার তারেক রহমানের নাম দিয়েছেন, খাম্বামিয়া।
২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৫৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: খাম্বায় চড়িয়ে তিনি আমাদেরকে উঁচু করবেন।
৩|
২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এতো আগেই তেল সাবান নিয়ে নামলেন।
২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৫৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: নির্বাচনের পূর্বে আমি বিএনপিকে সমর্থন করে ছিলাম। তো আমি যে দলকে সমর্থন করেছি সে দলের প্রধানকে নিয়ে আমি কবিতা লিখলে সেটা দোষের কিছু না।
৪|
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৫০
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:০০
মহাজাগতিক চিন্তা বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৪৯
সৈয়দ কুতুব বলেছেন: বহুকাল পর সনেট কবিতা পড়িলাম ।