নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

ধানের বেপারী খালকেটে নৌকা আনলে ধান লুট হতে পারে

২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৬



জুলাই যোদ্ধা নৌকা ডুবিয়ে ভেলায় চড়িয়ে ধান ভাসিয়েছে।এখন ধানের মালিক খালকেটে নৌকা আনলে নৌকার মাঝি নৌকায় করে ধান লুট করে নিয়ে যেতে পারে।প্রসঙ্গঃ সজিব ওয়াজেদ জয় একত্রিশ সালে প্রধানমন্ত্রী হওয়ার অভিপ্রায় ব্যক্ত করে করেছেন।

ছাব্বিশের নির্বাচনে নৌকা ছিল না। আমার স্ত্রী ধানের পক্ষে প্রচারনা চালাতে গিয়ে দেখলেন ধানের অনেক বেপারী পাল্লা হাতে জেঁকে বসে আছেন। পাল্লার কিছু লোক আবার পাখার বাতাস খাচ্ছিল। আর নৌকার মাঝিরা সব বেকার হয়ে ধানের ব্যাবসা ধারেছে।ধানের বেপারী নৌকা নিয়ে আসলে কি হবে? ধানের বেপারী হওয়া নৌকার মাঝিরা নৌকা পেয়ে তাতে ধান ভরে পালালে কি হবে? দুইশ তের আসনের ধানের দুইশ আসন খোয়া গিয়ে তের হয়ে যাবে না তো?

ধান আর নৌকার কাটাকুটিতে পাল্লা আবার গদিতে বসে পা দোলাবে না তো? সেকালে নৌকার মাঝি ধান গুদামে ভরে পাল্লা লুঙ্গির তলে গুপ্ত রেখে জলে তো বটেই, চাকা লাগিয়ে নৌকা স্থলে এবং পাখা লাগিয়ে নৌকা আকাশে উড়িয়েছে। এখন তাদের অনেকে পাশের দেশে বসে দেশে প্রবেশের জন্য উঁকিঝুকি মারছে। সুযোগ পেলেই তারা টুক করে দেশে ঢুকে পড়বে। ধানের বেপারী তাদেরকে সে সুযোগ দিবে কি? সুযোগ দিতে বাধ্য হলে তো সুযোগ না দিয়ে উপায় থাকবে না। তখন জনাব সজিব যেটা বলেছেন সেটা হলেও হতে পারে। এন্টি পাল্লা একটা দল আছে। তারা যদি দেখে ধানের বেপারী সুপ্ত হওয়ায় গুপ্ত পাল্লা মসনদে বসে বসে অবস্থা তখন তাদের চেতনা জাগ্রত হয়ে তারা পাল্লা ঠেঁকাতে নৌকায় চড়ে বসলেও বসতে পারে। নৌকার ভয়েই পাল্লার ধারক ধানের বেপারীর বিপক্ষে অনেক কথা বলার থাকলেও বলছে না। কারণ ঝাঁকবেঁধে নৌকা এলেই পাল্লার ধারককে আবার লুঙ্গির তলে লুকাতে হবে। তখন তারা হবে গুপ্ত এবং ধান হবে সুপ্ত। তখন নৌকা পারলে পাখা লাগিয়ে আকাশেও উড়বে। আবার আমরা রাতদিন চেতনা সংগীত শুনব।

রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই লাঙ্গল চাষী সে কথা বলে বিদায় হয়েছেন। এ আধুনিক যুগে ভোটার আর লাঙ্গলের প্রয়োজন আছে বলে মনে করছে না। শাপলা কলি নিয়ে এনসিপি রোমান্টিক অবস্থা তৈরী করতে তেমন সক্ষম হয়নি। কিছু শাপলা তরকারি খাওয়া খদ্দের তাদের কপালে জুটলেও সে সংখ্যা সন্তোষ জনক নয়। শাপলা টোকাই নৌকা ডুবিয়েছে বলে নৌকার মাঝির শাপলা টোকাই এর প্রতি তীব্র ক্ষোভ। নৌকা ডুবানোতে যারা মজা পেয়েছে তারা অবশ্য শাপলা টোকাইদেরকে বাহবা দেয়। তারা তাদেরকে জুলাই যোদ্ধা বলে। রাজনীতির পুরাতন পটের বদলে নতুন পট এসেছে। দেখি তাতে কি আছে। খেয়ে শান্তি পাই কিনা। নতুবা সবাই আবার নৌকায় চড়ে বসলে আমি কি তাদের থেকে আলাদা থাকতে পারব? সিসিউশান বলবে সে কথা।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সজিব ওয়াজেদ জয় একত্রিশ সালে প্রধানমন্ত্রী হওয়ার অভিপ্রায় ব্যক্ত করে করেছেন।
......................................................................................................................
গাছে কাঠাঁল গোঁফৈ তেল
২১ বৎসর একটি দল ক্ষমতার দেখা পেয়েছে ।
জাতীয় পার্টি মরে যাচ্ছে , মুসলিম লীগের মতো ;
আ,লীগের নৌকা চড়ে আটকে যাবে কিনা যাচাই করে
তারপর প্রেডিকস করুন ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: বিএনপি এমন লোককে এমপি বানিয়েছে যে অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না। আর তাদের অনেকে নৌকাকে সুযোগ দেওয়ার পক্ষে। আর সুযোগ পেলে নৌকার উত্থান আবার ঘটতে পারে বলেই আমি মনে করি।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:৪৫

রিফাত হোসেন বলেছেন: লুট হবে না। বরং তারা combined force হবে পাল্লাকে দংশন করবে। পাল্লার তখন ২টা life line আছে। এক তাবৎ ইসলামী দল এক ছাতায় আনা, যা মতভেদের কারণে সম্ভব হবে না। আর ২ the ultimate energy of July - ফুলের দলকে সাথে রাখা, যারা অকুতোভয়। হাসিনার বুলেট ভয় করে নাই, তো মালাকুল মৌত ছাড়া তাদের STOP করার কেউ নেই!

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৫০

মহাজাগতিক চিন্তা বলেছেন: তাদের পতনের পর পাল্লার উত্থান দেখা যাচ্ছে। তাহলে তারা যখন ছিল তখন তারা ঠিক কি করেছিল?

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৪

রাজীব নুর বলেছেন: বিএনপিকে টিকে থাকার জন্য আওয়ামীলীগকে প্রয়োজন।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৫৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: প্রথম বার তাদেরকে আনার পর জিয়া মারা গেলেন। তারমানে ডাক্তার আসার পর রুগি মারা গেলেন। তাদের উত্থানের পর তারা বিএনপির কোমর ভেঙ্গে দেওয়ার কথা আপনি নিজেই বলেছেন। তারমানে ডাক্তার সেম্বারে বসার পর রুগির কোমর ভাঙ্গা গেল। তাদের বেঁচে থাকার জন্য আপনি সেই ডাক্তারকে প্রয়োজন বলছেন? আপনি যে ডাক্তারের কথা বলছেন সর্জারি চিকিৎসায় এ ডাক্তারের রোগীর লাশ প্রয়োজন। রুগির বেঁচে থাকা নিয়ে এ ডাক্তারের তেমন টেনশন নাই।

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৫৮

সৈয়দ কুতুব বলেছেন: নৌকায় খাইলো বাশ , লাঙলে নাই চাষ
দাড়িপাললায় মাইপা দেখি ধানের শীষই পাশ । :)

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১১

মহাজাগতিক চিন্তা বলেছেন: এভাবেই তারা পাসের মধ্যে থাকুক।

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশটাকে ভালোভাবে পরিচালনা করুন এটাই এখন সবার কাম্য হওয়া উচিত।

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা কখনোই ভালো কাজ নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.