| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাজাগতিক চিন্তা
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
প্রেয়সি হে প্রিয়তমা গিয়েছ কোথায়?
হারায় অমৃত ঘুম খোলা আখি পাত
বিবর্ণ অনেক লাগে জোছনার রাত
তোমায় হারিয়ে প্রিয়া আঁধার জীবন।
আসবে কি ফিরে তুমি সুখের প্রভায়
জীবন রাঙ্গিয়ে দিতে? অপেক্ষার হাত
তোমার পরশ চায়।চাই না বেহাত
তুমি হও ওহে প্রিয়া আমার জিয়ন।
জুটি ভেঙ্গে গেলে কেউ অন্য জন কাঁদে
এ সত্য কেমন করে ভুলতে হে পার?
কেউ কি নিয়েছে কেড়ে আমার এ চাঁদে?
ভাবনায় কালো মেঘ জমেছে অপার!
এসহে এসহে প্রিয়া ডাকছি আকুল
হে আমার জীবনের আনন্দের ফুল।
# কবিতা প্রকৃতি: অন্তমিল সনেট
১৩ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: ছন্দে ছন্দে চমৎকার মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
২|
১৩ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:০৭
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে ।
ফুল কেবল প্রকৃতির অলংকার বা সৌন্দর্যের প্রতীক নয় বরং তা জীবনের আনন্দ, প্রেম, ক্ষণস্থায়ীত্ব এবং স্রষ্টার
সঙ্গে মিলনের গভীর অনুভূতির রূপক। ফুল মানুষের আত্মাকে জাগিয়ে তোলে এবং জীবনের প্রতিটি মুহূর্তকে
সুন্দর ও অর্থপূর্ণ করে তোলে।
ফুল মানুষের মনের সুপ্ত আনন্দ ও উচ্ছ্বাসকে জাগিয়ে তোলে। ফুলের সৌরভ হলো নিখিলের আনন্দেরই এক রূপ।
মানুষকে মোহনমন্ত্র দিয়ে গেছে কত ফুলের গন্ধ। ফুলের মাধ্যমে জীবনের নশ্বরতা ও ক্ষণস্থায়ী সৌন্দর্যকে ফুটিয়ে
তুলা যায়। ।অনেক সময় ফুল হয়ে উঠে সৃস্টিকর্তার প্রতি মানুষের শ্রদ্ধা ও আত্মসমর্পণের প্রতীক।
কবিতা ও সাহিত্যে ফুলের উপস্থিতি যেন জীবনেরই ভিন্ন ভিন্ন প্রতিচ্ছবি। মানুষের বিকাশ, প্রেম ও আনন্দের সঙ্গে
ফুলের নিবিড় সংযোগ খুঁজে পাওয়া যায় ।
শুভেচ্ছা রইল
১৪ ই জুলাই, ২০২৬ রাত ১২:০১
মহাজাগতিক চিন্তা বলেছেন: সঙ্গী/সঙ্গীনী ফুলের মতই অমলিন আনন্দ বিতরণ করতে পারে। যাতে করে জীবন নির্ভার হয়ে উড়ে বেড়ায়। আপনার ফুলের মূল্যায়ন ফুলের মতই সুন্দর হয়েছে। ব্লগে মন্তব্যের গুনগত মানে আপনিই সেরা। আপনার মন্তব্য পোষ্টের সুন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয়। মনোরম সন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
৩|
১৩ ই জুলাই, ২০২৬ রাত ৯:৪৪
শায়মা বলেছেন: আনন্দের ফুল তোমার জীবনে ফিরে আসুক ভাইয়া! ![]()
১৪ ই জুলাই, ২০২৬ রাত ১২:০৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: জীবনে আনন্দ বিরাজমান। তথাপি আপনার দোয়ার জন্য অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:১২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হে আমার জীবনের আনন্দের ফুল।
.....................................................................
তুমি আমার বক্ষে প্রস্ফুটিত ফুল,
আনন্দ যা আমার আত্মাকে গানে ভরিয়ে তোলে;
তোমার হাসিতে আত্মারা শান্তি খুঁজে পায়,
চিরন্তন লাবণ্যে যা কেবল তুমিই আনতে পারো।