| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফরিদ আলম
আমি শেখ ফরিদ আলম। অনেক ব্লগে লিখি ফৈরা দার্শনিক নামে। বাড়ি পশ্চিমবঙ্গের ইসলামপুরে। আমি স্পেশাল কিছুনা। খুবই সাধারণ একজন মানুষ। যার পৃথিবীতে থাকা না থাকাতে কিছুই যায় আসে না কারো। লেখা লেখি করি বলা যাবে না। কারণ ভালো কিছু কখনোই লিখতে পারিনা। তবে আমি কিছু লিখতে চাই। আমি চাই সবাই আমার লেখা পড়ুক আমার ভাবনা গুলোকে জানুক। কিন্তু দুখের বিষয় হল আমি কখনোই এব্যাপারে চেষ্টা-প্রচেষ্টা করিনা। তাই ঘুরে ফিরে সেই একই জায়গায় দাঁড়িয়ে ছিলাম, দাঁড়িয়ে আছি, হয়ত দাঁড়িয়ে থাকব আরো অনেক দিন। দেশকে ভালোবাসী। দেশের জন্য কিছু করতে চাই। এর বদলে আমি দেশের কাছে কিছুই চাইনা। কারণে আমি ভারতীয় হিসেবে গর্বিত। এটাই আমার বড় প্রাপ্তি। আমার ব্লগে আসার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ ব্লগিং।
বিশ্বশান্তি প্রতিষ্ঠাকল্পে জিহাদকে ফরয করা হয়েছে। সন্ত্রাস আর জিহাদ এক নয়। জিহাদের পরিস্থিতি তৈরি হলে জিহাদ করা এবং জিহাদের পরিস্থিতি তৈরি করে জিহাদ করা নিশ্চয় এক নয়। যে লড়াইতে ইসলামী উদারনীতি নেই তা জিহাদ নয়। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অথবা জিহাদীদের ভুল-ত্রুটি নিয়ে কিছু লিখলেই চরমপন্থীরা আপনাকে বলবে -
- হ্যা ভাই, ইসলাম তো চুমাচুমির ধর্ম।
- আপনার হিসেবে জিহাদ এখন আর নাই?
- তারমানে ইসলামে সসস্ত্র জিহাদ নাই?
- কি বলতে চাইছেন? জিহাদ বাতিল!
আলী রা. যখন খলিফা হলেন তখন সময়টা ছিল খুব ভয়ংকর। চারিদিকে ফিতনার তুফান বয়ে চলছিল। আলী রা. খলিফা হওয়ার পর তা সামাল দেওয়ার অনেক চেষ্টা করেছিলেন। ফিতনার দাপট থেকে রেহাই পাওয়ার জন্য তিনি মদীনা ছেড়ে ইরাকের কুফা শহরের বাসিন্দা হলেন, ছিন্নভিন্ন উম্মাহকে একতাবদ্ধ করতে চাইলেন। কিন্তু জান্নাতের সনদপ্রাপ্ত খলীফার বিরুদ্ধে সমালোচনার ঝড় তুলল কিছু খারেজী ও দুষ্কৃতীরা। তারা যেসব অভিযোগ উত্থাপন করে প্রচার করেছিল তার মধ্যে একটি হল - তিনি জিহাদ বাতিল করে দিয়েছেন।
২|
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৪
ইনফা_অল বলেছেন: লেখাটা সম্পূর্ণ নয় বলে মনে হল
৩|
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫১
হেডস্যার বলেছেন:
লেখার আগা পাছা কিছুই নাই.....আছে মাঝখান দিয়া একটু
৪|
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৭
না বলা কথা বলেছেন: লিখাটা ঠিকঠাক লিখা হয়নাই মনে হলো।
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৬
পাঠক১৯৭১ বলেছেন: মগজহীনের হাউকাউ