| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাহিদুল ইসলাম সনেট
বলার মতো তেমন কিছুই নাই, একটু আধটু লিখতে পারি,বাঁশি বাজানোর শখ কিন্তু আমার দ্বারা হয়ে উঠে না ৷ এই আর কি..।
হোমপেইজে অনেকটা ইলিশীয় স্টাটাসে জমে আছে!
তো ভাবলাম কয়েকটা খবর জানাই এ সম্পর্কে!
১)ইলিশ কিনতে গিয়ে গরু কিনে ফিরলেন আজাদ ভাই! :-
২)ইলিশ কেনার টাকা মেরে আইফোন ৭ কিনে পালালো কাজের বুয়া রহিমা! B|
৩)বাজারে ইলিশ মাছ কিনতে গিয়ে স্ট্রোক করলেন আব্দুর রহিম সাহেব! :-(
৪)বাজারে ইলিশের অপ্রতুলতা নিয়ে চৌকোনা টেবিল বৈঠক করলেন মৎসপিতা সমিতি! ;-)
৫)নিখোজ ইলিশ খোজার তদন্তে ঢাকায় ছয় সদস্যের এফবিআই সদস্য! :-
৬)দামী ইলিশের কাঁটা খাওয়ার প্রতিযোগীতায় বিড়াল সম্প্রদায়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া! :O
৭)ইলিশ মাছের কেনার টাকায় ইলিশ ধরার নৌকা কিনে বসলো কুবের মাঝি! (y)
৮)ইলিশ না পেয়ে এবার পান্তা-মরিচ খেয়ে পহেলা বৈশাখ পালনের ঘোষণা বারাক ওবামার! :-
৯)"ইলিশ মাছের ত্রিশ কাঁটা" লাইনটাকে মাথায় রেখে বিড়াল সম্প্রদায় ডেন্টিস্টের সরনাপন্ন! :-D
১০)এক টুকরা ইলিশ খাওয়ার শর্তে বিয়ে দিতে রাজি হলো সখিনার বাবা! :-*
১১)ইলিশের বদলে ২০০ গ্রাম জাটকা উপহার দেওয়াতে ভেঙ্গে গেলো রমজান মিঞার সংসার! :-(
১২)অত্যধিক গরম পরার কারনে অনেক ইলিশ পানি থেকে উঠবে না বলে দৃঢ় প্রতিজ্ঞ! :-
১৩)ইলিশ নিয়ে বাংলা ছায়াছবির নতুন গান-
এক বিন্দু ভালবাসা দাআও ,
আমি এক হালি ইলিশ দেব । B|
১৪)পুকুরে সফলভাবে ইলিশ চাষ উদ্ভাবন করলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার!
১৫)লটারীতে পাওয়া লাখ টাকা দিয়েও এক হালি ইলিশ কিনতে পারলেন নায়ক আলমগীর! :'(
১৬)পহেলা বৈশাখে ইলিশ মাছের কাঁটা খাওয়া
বাঙালি বিড়াল সমাজের হাজার বছরের
ঐতিহ্য! :3
১৭)একদিন ইলিশের মতো সম্মান ও মর্যাদার স্বপ্ন দেখে তেলাপিয়া!
১৮)সিলভার কার্পকে ফটোশপের মাধ্যমে ইলিশ বলে বেঁচার অপরাধে গ্রেফতার এক যুবক! :-D
১৯)"ইলিশ যার যার,পহেলা বৈশাখ সবার" শ্লোগানকে সামনে রেখে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি! :-
২০)বাজারে আসলো স্যার জাহিদুল ইসলাম সনেট এর উপন্যাস "ইলিশ একটি দুঃস্বপ্নের নাম!" :3
সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা :-)
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৮
প্রামানিক বলেছেন: চমৎকার হইছে। ধন্যবাদ