নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য পথের পথিক হতে চাই.

জর্দা বাবা

সত্যকে জানতে চাই, সত্যকে মানতে চাই।

জর্দা বাবা › বিস্তারিত পোস্টঃ

***৭ টি বিষয় অপর সাতটি বিষয় ছাড়া অর্থহীন***

২৪ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

সাতটি বিষয় অপর সাতটি বিষয় ব্যতীত অর্থহীন
-------------------------------------------------
এক জ্ঞানী লোকের উক্তি- যে ব্যক্তি সাতটি বিষয়ের উপর আমল করে আর অপর সাতটি বিষয়ের উপর আমল করে না তার আমল অর্থহীন -
১. খোদাভীরুতার দাবী করে কিন্তু পাপ কাজ থেকে বিরত থাকে না। তাহলে তার দাবী মিথ্যা ও অর্থহীন।
২. আল্লাহর কাছে উত্তম প্রতিদানের আশা রাখে। অথচ নেক কাজ করে না। (যদিও আল্লাহ পাক নেক আমল ছাড়াও উত্তম প্রতিদান দিতে পারেন। কিন্তু তাঁহার সাধারন নীতি হলো - উত্তম প্রতিদান নেক আমলকারীরাই পাবে) ।
৩.নেক কাজ করার অভিলাষ তো আছে, কিন্তু মজবুত নিয়ত নাই।
৪. মেহনত ব্যতীত দোয়া। (অর্থাৎ যে ব্যক্তি শুধু দোয়া করেই ক্ষান্ত হয়। নেককার হবার জন্য মোটেই চেষ্টা করে না। সে বঞ্চিত থাকবে।) যে ব্যক্তি চেষ্টা করে সে ব্যক্তিই তাওফীক প্রাপ্ত হয়। আল্লাহ পাক বলেন- যারা আমার জন্য পরিশ্রম করে আমি অবশ্যই তাদেরকে স্বীয় সঠিক পথ প্রদর্শন করি।
৫. স্বীয় অপরাধের জন্য লজ্জিত হওয়া ব্যতীত ক্ষমা প্রার্থনা করা। (অর্থাৎ মুখে মুখে তো ক্ষমা প্রার্থনা করে কিন্তু আন্তরিকভাবে লজ্জিত হয় না। তাহলে এরুপ ক্ষমা প্রার্থনায় লাভ কী?)
৬. আত্মসংশোধন ব্যতীত বাহ্যিক ও লোক দেখানো নেককাজ অর্থহীন।
৭. এখলাস ব্যতীত প্রচেষ্টা। (এখলাস ব্যতীত বহু বড় বড় নেককাজ ও দ্বীনি মেহনত অর্থহীন হয়ে যায়।)
তথ্যসূত্র:- তাম্বিহুল গাফেলীন, এখলাস সম্বন্ধীয় আলোচনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.