| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের, নিজের ভেতরেই জন্ম নেয়, বেড়ে ওঠে, আবার কখনো নীরবে হারিয়েও যায়।
জনে জনের মন কথনিকাগুলো অবশ্যই ভিন্ন ভিন্ন রকম। কখনো আনন্দে উদ্বেলিত করেছেন, কখনো বিষাদের সুরে থমকে দাঁড় করিয়ে দেয়। আপনার অনুভূতির সেই সরল প্রকাশে কখনো কখনো মনে হয়েছে- এ তো আমারও মনের কথা!
আমার আমাদের সবার মতো, ভালো লাগার, ভালোবাসার, অভিমান-আক্ষেপের কিংবা গভীর বিষাদের কিছু মন কথনিকা আছে। কিন্তু সব কথা কি প্রকাশ করা যায়?
কিছু অনুভূতি প্রকাশ করলে তার পবিত্রতা নষ্ট হয়ে যায়। কিছু স্মৃতি এতটাই ব্যক্তিগত যে, সেগুলো কেবল নিজের হৃদয়ের কাছেই নিরাপদ। আবার কিছু কথা বলতে চাইলেও বলা যায় না- মানুষ বুঝবে না, কিংবা বুঝলেও ভুল বুঝবে।
তাই হয়তো আমাদের সবার জীবনেই কিছু “না-বলা মন কথনিকা” থেকে যায়- যা লেখা হয় না, বলা হয় না; শুধু নীরবে হৃদয়ের কোনো এক গোপন অলিন্দে বেঁচে থাকে।
আপনি আমি আমরা মন কথনিকা সবার সঙ্গে ভাগ করে নেই বলেই হয়তো আমাদের আনন্দ হয়, বিষাদও কখনো কখনো আমাদের পারস্পরিক বিষাদের মতো মনে হয়।
মন কথনিকার সবচেয়ে সুন্দর শক্তি-
একটি মানুষের একান্ত অনুভূতি কখন যে অগণিত মানুষের নিজের অনুভূতি হয়ে ওঠে, সে হিসাব কেউ জানে না। ❤️
তারপরও সব কথা প্রকাশ করার জন্য নয়।
কিছু কথা শুধু অনুভব করার জন্য।
আর কিছু কথা- শুধু নিজের কাছে রেখে দেওয়ার জন্য- সেগুলোই আমার অব্যক্ত মন কথনিকা হয়ে থাকুক।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪
জুল ভার্ন বলেছেন: আহ কী সুন্দর করে লিখেছেন! এমন একটা মন্তব্যের জবাব আমি কিভাবে দেই!
কিছু অপেক্ষার কোনো শেষ নেই,
কিছু স্মৃতির কোনো বয়স নেই।
সময় চলে যায়, মানুষ বদলে যায়,
তবুও হৃদয়ের কোনো এক গোপন কোণে
কেউ একজন ঠিক আগের মতোই থেকে যায়।
হলগেট হয়তো আজও আছে,
জ্যোৎস্নাও নামে আগের মতোই-
শুধু পাশে বসে দুজনের সেই সময়টা আর ফিরে আসে না।
তবু ভালোবাসার সৌন্দর্য এখানেই-
পাওয়া না-পাওয়ার হিসাব না রেখে
কিছু মানুষকে সারাজীবন
নিঃশব্দে ভালোবেসে যাওয়া।
কিছু অপেক্ষা শেষ হয় না,
শুধু মানুষটি অপেক্ষার সঙ্গে বাঁচতে শিখে যায়।
২|
২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: মন কথনিকা -মনের হাল হকিকত, মনের আবেগ, না বলা কিছু কথা, অথবা যা বলার না তাই বলে দেয়া
আপনি বিষয়টি সুন্দরভাবে তুলে ধরেছেন মাশাআল্লহ
ভালো থাকুন ভাইজান।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৫০
জুল ভার্ন বলেছেন: আপনার কাব্যিক সিরিজ 'মন কথনিকা'- আমি নিয়মিতই পড়ি। কিন্তু মন্তব্য করা হয়না। ব্লগে, ফেসবুকে আমি অনেকের লেখা পড়ে যেভাবে মন্তব্য করা থেকে বিরত থাকি। তবে 'মন কথনিকা' নামটির মধ্যেই যেন এক টুকরো নীরবতার গল্প আছে। মনের ভেতর জমে থাকা অনুভূতি, না-বলা কথা, অপ্রকাশিত অভিমান কিংবা হঠাৎ বলে ফেলা এমন কিছু সত্য।
কখনো কখনো মানুষ অন্যের সঙ্গে নয়, নিজের সঙ্গেই কথা বলতে চায়। সেই কথাগুলোরই হয়তো নাম ‘মন কথনিকা’।
এখানে যুক্তির চেয়ে অনুভূতির মূল্য বেশি, শব্দের চেয়ে নীরবতার ভাষা গভীর। মনের দরজা একটু খুলে দিয়ে, নিজেকে নিজের কাছে ফিরে পাওয়ার এক সুন্দর প্রয়াস- ‘মন কথনিকা’।
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মন তখন নিজের সাথেই নিজে কথা বলে ওঠে,
ক্ষমা করে দেয় অতীতের সব ভুল আর অভিমান।
কারণ জীবন তো একটাই, বড় সংক্ষিপ্ত তার পথ;
তাই সব কোলাহল ভুলে মন ডানা মেলতে চায় এক চিলতে শান্তিতে।
তবুও তোমার অপেক্ষায় বসে থাকি হলগেটে,
জ্যোৎস্নার বৃষ্টিতে দুটি শরীর ভেজাব বলে!
আজও আমি ফিরে আসি সেই চেনা স্মৃতির টানে,
সব কিছু মনে রাখি শুধু ভালোবাসার কারণে।