| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
একটা আধ নির্মিত দোতলার বাড়ির বেল্কনিতে ধুম্রশলাকা হাতে দাড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে রুপম। যান জনবহুল এই রাস্তায় বিকট হর্ন বাজাতে বাজাতে ছুটে চলা রোবট আকারের এই বাসগুলোর সাথে রুপম অতি পরিচিত। এই রাস্তার ধারে আসমানি গল্পের চেয়ে একটু উন্নত সভাবের দোতলার তিনরুম বিশিষ্ট বাড়িতে রুপম একা নিভ্রিতে বৈদ্যতিক বাল্ব জালিয়ে বেল্কনিতে দাড়িয়ে আছে। হাতের ধুম্রসলাকাটা মাঝে মাঝে দুই ঠটের স্পর্শে তেতে উঠছে।
২।
সন্ধ্যা হয়েছে সুন্দয্য বাড়াতে রাস্তার লাল নীল আলো গুলো জ্বলে উঠেছে। রাস্তার গাড়িগুলো প্যাঁ পু প্যাঁপ্যাঁ বিভিন্ন রকমের হর্ন বাজিয়ে ছুটে চলেছে তার নিজ গন্তব্যে।
৩।
বেল্কনির সামনের খালি জায়গাটাতে একটা খুপড়ি ঘর চারপাশের ছিদ্র বেড়ার ফাক দিয়ে ছোট ছোট আলোগুলো যেন ঝরে পড়ছে। বেশকিছু গাছগাছালি মাথাচাড়া দিয়ে উঠেছে। বেল্কনির সাথে বেড়ে উঠা পেয়ারা গাছটি দেখে তা সহজেই অনুমান করা যায়। রাতের নিরবতার সাথে যেন এই বেওয়ারিশ বৃক্ষগুলোও একাকি নিরবতা পালন করছে। বাসার কলিংবেলটা টুং সব্ধে বেজে উঠল।
এক সময় হাতের ধুম্রসলাকাটাও জানিয়ে দিল সব কিছুরই শেষ আছে।
কবিরুল ইসলাম
©somewhere in net ltd.