| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক বিকেলে বাসার ছাঁদে বসে রুমন তাকিয়ে আছে পাশে ঘিঞ্জি ক্ষুদ্রায়তন খেলার মাঠটার দিকে। যে মাঠে পুঁচকে নেংটা থেকে শুরু করে ছোট বড় সবাই খেলায় মেতে আছে। কেও ফুটবল খেলছে, কেও ক্রিকেট খেলছে, কেও বল ছুড়া ছুড়ি করছে। ধূসর পাকা চুলের বৃদ্ধ লোকটি লাঠি ভর দিয়ে মাঠের এক কণে বসে দন্তহীন গালে সে কি হাসি। তার হেন আচরণ মনে করিয়ে দেয় রুমনের শৈশবের কথা।
সেই যে কবেই ছেড়ে এসেছিল সবুজ শ্যামল মায়া মমতা জড়ানো গ্রামটাকে । ছেড়ে এসেছিল শৈশব কৈশোরের ধুলামাটি পটকা আর ডাংগুলি খেলার দিনগুলিকে । সেই যে কাঁদা বৃষ্টিতে ভিজে ফুটবল খেলা । বন্ধুদের সাথে হই হুল্লোড় করে মাতানো বিকেল। পরের ক্ষেতের শসা চুরি করে খাওয়া। রাতের বেলায় চুরি করে পরের গাছের ডাব পেড়ে খাওয়া। অনেক কষ্টে যত্ন করে মনের সিন্দুকে স্মৃতিগুলোকে রেখেদিয়েছে । সেই রোদ্রমাখা বিকেল আর গোধূলি সন্ধায় ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফেরা। বাবার চোখ রাঙানো শাসন। মায়ের আদুরে বকা, তার হাতের গরম ধুয়া উড়ানো ভাপা পিঠা। এই তো ছিল শৈশবে কৈশোরের নিত্যদিনের কাজ।
আসনোত পুর গ্রামের ছেলে রুমন খুব ছোট বেলায় সবকিছু ছেড়ে এই আজব শহরে এসেছিল । যে শহরে যানজট নিত্যদিনের। যেখানে সেখানে ময়লার স্তূপ - দুর্গন্ধ উচু উচু বহুতলা বাড়ি। হরেক রকমের মানুষ যে মানুষগুলোও যন্ত্রমানব। এই শহরে থাকতে থাকতে রুমন নিজেও যান্ত্রিক হয়ে গেছে । এই ঘিঞ্জি শহরটা কখনোই ভাল লাগেনি তার । বার বার চেয়েছে ফিরে যেতে। কিন্তু ফিরে যেতে পারেনি হাজার চেষ্টা করেও। কোন অজানা কারনে অজানা সঙ্কায় যে সঙ্কাটা ছিল শুধুই দরিদ্রতার ।
যে গ্রাম ছেড়ে আসার পর প্রতিদিন বিকেল বেলা বেল্কনির জং ধরা লোহার হাতল ধরে পশ্চিম দিকে তাকিয়ে থাকতো রুমন। যেন সে দেখতে পাচ্ছে তার বন্ধুরা খাদের কিনারাই জল শুকানো কাশবনের পাশে বিশাল বাছড়া বাধানো ভুঁইয়ে (জমি) খেলা করছে । সেখানে হই হুল্লোড় করে কাঁটিয়ে দিয়েছে কতো সোনালী বিকেল । সেই আওয়াজ যেন ভেসে আসছে রুমনের কানে। সে সব শুনতে পাচ্ছে । তার মা বাড়ির আঙ্গিনাই দাড়িয়ে যেন তাকে ডাকছে” সন্ধ্যা হয়ে গেছে বাড়ি ফিরে আয়”। সেই শহর রুমনকে আজও পর্যন্ত ফিরিয়ে দিতে পারেনি। পারেনি তার মাকে ভুলিয়ে দিতে। আর গেলেও হাজার খুঁজেও পাওয়া যায় না প্রাণ চাঞ্ছল্য সেই মধুর গ্রামটিকে। আর ফিরে যেতে ইচ্ছে করে না সেই মমতাময়ী গ্রামে । সবাই যেন কেমন স্বার্থপর হয়ে গেছে ।
©somewhere in net ltd.