| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুটি চোখ অশ্রু নিয়ে এসে আমাকে বললো - দেখ আমি কাঁদছি।
আমি দুরের ওই শুন্যতাই তাকিয়ে থাকি - জানালার ফাঁকে।
চোখের অশ্রু বেয়ে পড়লো পায়ের বুড়ি আঙুলটাই,
আমি চমকে উঠি - আমি চমকে উঠি, তার এই সাহস দেখে।
ছল ছল চোখ দুটি আমার সামনে এসে - কাঁপা কাঁপা গলায় বললো ; চিনতে পারনি।
আমি মুখ চেয়ে শুধুই দাঁড়িয়ে থাকলাম-
কি কথা বলবো, কোন ভাষায় বলব, কি ভাষা বুঝবে।
আমি তাকিয়ে থাকি শুধুই শুন্যতাই।
এক ফোটা বৃষ্টি স্যাত স্যেতে শ্যাওলার উপর পড়ছে বার বার।
শ্যাওলা ভিজে চুপচুপে - তার নিচে জমাট বেধেছে কাঁদা।
চোখ দুটো আর কোন প্রশ্ন করলনা,
শুধু নিরবে অশ্রু ঝরালো ক-টি বার।
আমি তাকিয়ে থাকি শুধুই শুন্যতাই
যেখানে সুখের সমুদ্র নাই।
কবীরুল ইসলাম।
©somewhere in net ltd.