| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা রক্ত মিছিল।
আমাদের মরণে জন্মায়
গোলাপের গল্প,
নীড়ের নিতল নী্র,
প্রদীপের গৌরব,
প্রতীক্ষার বৃক্ষ,
সবুজের স্রোত,
উদয়য়ের উল্লা্স,ক্যানভাসের রঙ যেন এক নির্মোহ পর্বত,
স্বপ্ন ও নদী,
পাল তোলা নৌকোর সাহসী জ্ল,
নব জাতকের মতো সূর্যোদয় তুলতুলে গাল।
আর, তোমার অহমে
৮০০ কোটি হ্যাকিং বা চুরির মতো
সভা কবিদের উৎসব,
নিরুর বাঁশির মতো মাদকতা
পুলিশের বুটের অন্ধকার
মিথ্যার বেসাতী বেসামাল।
©somewhere in net ltd.