নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাহানুর রাহমান খোকন

জাহানুর রাহমান খোকন › বিস্তারিত পোস্টঃ

জাহানুর রাহমান খোকনের খোলা চিঠি

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:০৯

খোলা চিঠি-৩

প্রিয়তমা,
কেমন আছ,না আজ এ প্রশ্ন না করে বরং প্রশ্ন করা দরকার তুমিও আমায় সন্দেহ কর নাকি? কারন সাড়া পৃথিবীজুড়ে ধর্ষণের যে রকম মহাউৎসব চলছে তাতে বাবার কাছে মেয়ে নিরাপদ নয়,বোন ভাইয়ের কাছে নিরাপদ নয়,প্রেমিকা প্রেমিকের কাছে নিরাপদ নয়, মেয়ে জাতিটাই পুরুষের কাছে নিরাপদ নয়,আর সেনা বাহিনীর ক্যান্টনমেন্টে নাট্যকর্মি নিরাপদ নয়।বাংলাদেশের দক্ষিন অঞ্চলে একটি কথা শুনা যায় 'মেয়ে তুই খালুর সাথে বাইরে যাইও না,পুরুষ মানুষ খালু হয় না।'
অন্য কথায় আসা যাক,তনুর লাশ না কি ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে!তাহলে প্রথম বার লাশ নিয়ে ময়নাতদন্ত করেছে না ময়নাপাখি খেলেছে? না কি ময়নাতদন্তই হয় নি?
স্ত্রীকে উদ্ধারের আগে ইউনুস বুক চাপড়ে কেঁদে কেঁদে বলেছিলেন-এ ক্যামন দ্যাশ,এ ক্যামন মানুষ,হামার বউওক নিয়া আটকে রাখিয়া নির্যাতন করে।হামার ছাওয়া দুটা মা মা করিয়া পাগল হয়া গেছে, তবুও ওমরা ছাড়ি দেয় না।
গোবিন্দপুর গ্রামের বিত্তবান পরিবারের সন্তান রাজু মিয়া ২০১৪ সালের ২৭ জুন দুপুরে তার বাসায় কাজ করার কথা বলে ইউনুসের স্ত্রী মরিয়মকে আটকে রেখে নির্যাতন করে।
নির্যাতন মানে ধর্ষণ -ধর্ষণ রে সকিনা ধর্ষণ।

বাঙ্গালী জাতি নাকি কিউট। আর সেই বাঙ্গালীর বাংলা নববর্ষে বাংলার মাটিতে নারিদের পোশাক খুলে ফেলা হয়,পুলিশ সেখানে দর্শকের ভূমিকা পালন করে।বেশরম যে শুধু পলিটিশিয়ানরা তাও নয়,আমরা গোটা জাতটাই বেশরম।আমিও।যে এই দেশ নিয়ে গর্ব করে সেও।
যে দেশে পুলিশ পৌচ্ছাইতে চার দিন সময় লাগে সে দেশে ধর্ষণ ঠেকাতে কি এক প্যান্ট নিয়ে উল্লাস চলছিল।নারীদের মধ্যে নাচানাচিও দেখেছিলুম।
প্যান্ট খুলতে চার দিন লাগে না রে সকিনা!এবার পুলিশের বিরুদ্ধে মাঠে নামো।নেমেও বা কি করবে, শালারা উল্টো রেপ করে দেয়।

আচ্ছা যাক পুলিশের কথা বাদই দিলাম।তাদের পোশাকের উপর গজব আছে,বোধহয় এটা গায়ে দিলে শালারা শুয়ার হয়ে উঠে।আর তাইতো আজ তনুর লাশ তুলে ময়নাতদন্তের নামে নাটক সাজানো হবে।কিন্তু এ সমাজের সুশিল মানুষগুলো কি করলো? মরিয়মের বেলায় যেমন চারটা দিনেও কেউ এগিয়ে আসে নি,তেমনি তনুর বেলায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ওয়াল ভরিয়েছে।কেউ কথা বলে নি।
পরের ব্যাপারে নাক গলানো নোংরা স্বভাব বাঙ্গালীর মত আর কারও নেই।অথচ- এই মেয়েদের ব্যাপারে আমাদের অবস্থান অনেকটা ল্যাদানো গরুর ফুটকির নাহান।কেন আজ কেউ কথা বলছে না?৪৫ বছর আগের ধর্ষক খুঁজে বের করে ফাসি দেওয়া হচ্ছে আর ক্যান্টনমেন্ট এলাকার ভিতরের ধর্ষণকারীর হদিস পাওয়া যাচ্ছে না???
অবস্থাদৃষ্টে মনে হয়ে সেনাবাহিনী, পুলিশ বাহিনী আমাদের সরকার ও জনগনের গনতন্ত্রের চেয়েও শক্তিশালী।মূল ব্যাপারটা বোধহয় বাঙ্গালীর মাথা নুইয়ে রাখা স্বভাব!!!

তাই প্রশ্নটা মনে জাগে তোমার সন্দেহ হলে বলিও।

ইতি

আমি

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২৫

বিজন রয় বলেছেন: ভাল লেগেছে।
++++

২| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫২

সাহরাব বলেছেন: পুরো জাতিই আজ এই সরকারের কাছে ধর্ষিত হয়েছে !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.