নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাহিদুল ইসলাম নকীব

বানিজ্য নগরের সাধারণ নাগরিক। স্বঘোষিত মাইক্রো ব্লগার।

ডিজিটাল সন্ন্যাসী

নিন্মমানের পাঠক, ভাল কিছু লিখার চেষ্টা করা মানেই গণ্ডগোল বাঁধানো।

ডিজিটাল সন্ন্যাসী › বিস্তারিত পোস্টঃ

জীবন থেকে নেয়া কিছু সন্ন্যাস বানী!

০৩ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১০

√√ নতুন একজন বন্ধু না হউক, কিন্তু নতুন একজন শত্রু হবে কেনো ??
-- ডিজিটাল সন্ন্যাসী

√√ যে তোমার প্রশংসা করে, তার চেয়ে বেশি মূল্যায়ন করো যে তোমার সমালোচনা করে !!
-- ডিজিটাল সন্ন্যাসী

√√ তোষামোদকারীর চেয়ে, নিন্দুককে বেশি ভালোবাসি। কারন নিন্দুক আর সমালোচক আমার জীবন বদলানোর কাজে সাহায্য করে..
-- ডিজিটাল সন্ন্যাসী

√√ বাহির থেকে দেখতে অনেক কিছুই ভাললাগে। কিন্তু ভিতরে হয়তো ভালো না হতেও পারে। তাই আপনার ভালোলাগাকে একটু সময় নিয়ে প্রকাশ করুন। সুখ পান আর না পান। অন্তত দুঃখ পাবেন না।
-- ডিজিটাল সন্ন্যাসী


√√ যার মা,বাবা নেই সে এতিম। কিন্তু তারচেয়ে বড় এতিম সে, যার জীবনে ভালো একজন বন্ধু নেই !!
-- ডিজিটাল সন্ন্যাসী

√√ জীবনে হাজার রকমের স্টাইল থাকে। আমার মতে তার মধ্যে সব চেয়ে বড় স্টাইল হল "কথা দিয়ে কথা রাখা।
-- ডিজিটাল সন্ন্যাসী

√√ আমরা তখন খুব ভালো বিচারক, যখন আমরা নিজে কোন ভুল করি, আর তখন খুব ভালো আইনজীবী, যখন অন্য কেউ ভুল করে।
-- ডিজিটাল সন্ন্যাসী

√√ চলে যেতে চাইলে যাও, কিন্তু যাওয়ার আগে বলে যেও। যাতে করে আমি তোমার জন্য অপেক্ষা করে আমার মূল্যবান সময় নষ্ট করতে না হয়।
-- ডিজিটাল সন্ন্যাসী

√√ বিশ্বাস হইলো ডিমের মতো। একবার ভাঙলেই শেষ...
-- ডিজিটাল সন্ন্যাসী

√√ যার পেটে কথা হজম হয়না তারে গোপন কথা বলার চেয়ে ভালো পোস্টার ছাপিয়ে দেয়ালে দেয়ালে লাগিয়ে দেওয়া...
-- ডিজিটাল সন্ন্যাসী

√√ সব হারানোর মাঝেই কিছু কিছু পাওয়া থাকে। প্রকৃত হতভাগা সে, যে কিছু হারিয়েও বুঝলোনা সে কি পেয়েছে ...
-- ডিজিটাল সন্ন্যাসী

√√ মানুষের হাসি টা এমন হওয়া উচিত্‍, যে হাসি দেখার জন্য কেউ না কেউ রাত - দিন - সপ্তাহ - মাস -বছর অপেক্ষা করে!

এমন হওয়া উচিত্‍ না! যে হাসি দেখে কেউ না কেউ বলে ফেলে "এত হাসো কেনো?"
-- ডিজিটাল সন্ন্যাসী

√√ সবার হৃদয়ের ভালোবাসার জায়গায় থাকতেহবে এমন কোন কথা নেই। ঘৃনা বিরক্তিতেও থাকা যায়! বরঞ্চ ওটাই আমার পছন্দ। কারন মানুষ প্রতিদিন প্রতিমুহুর্তে বন্ধুর চেয়ে শত্রুকে বেশি ভাবে।
-- ডিজিটাল সন্ন্যাসী

√√ যখন আমার কারো বন্ধু হতে ইচ্ছে হবে, তখন আমি সবার আগে বন্ধুর ভাল লাগা, খারাপ লাগা, পছন্দ, অপছন্দকে আলাদা করবো। যাতে করে তাকে বলতে না হয় "আমি তোমার বন্ধু হতে চাই"
-- ডিজিটাল সন্ন্যাসী

√√ যাকে এক কথায় বুঝানো যায়না , তাকে হাজার কথা বলে বুঝানোর চেষ্টা করা বোকামি মাত্র...
-- ডিজিটাল সন্ন্যাসী

√√ অতিমাত্রায় আবেগী কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। কারন তারা বাস্তবতাকে "নাকের পানি,চোখের
পানিতে ভাসিয়ে দেয়...
-- ডিজিটাল সন্ন্যাসী

√√ শুরুকেই যারা শেষ মনে করে তাদের অগ্রযাত্রা পঙ্গু...
-- ডিজিটাল সন্ন্যাসী

√√ আশা হারালেন কিছু হারালেন, বিশ্বাস হারালেন সবকিছু হারালেন...
-- ডিজিটাল সন্ন্যাসী

√√ অপরিচিত একটা মানুষকে (প্রেমিক/প্রেমিকা) খুব কাছে থেকে চিনতে চিনতে ব্রেকাপের টাইম হয়ে যায়!
-- ডিজিটাল সন্ন্যাসী

√√ অভাব মানুষকে শত্রু মিত্রর ব্যাবধান বুঝতে সাহায্য করে বলেই, এটা কমবেশি সকলের থাকা উচিত!

-- ডিজিটাল সন্ন্যাসী

√√ প্রেম মানুষকে শক্তি দেয়, আবার দূর্বলও করে! এখানেই পার্থক্য করা যায় সৌভাগ্যবান আর হতভাগার...

-- ডিজিটাল সন্ন্যাসী

√√ সন্দেহ্ একধরনের মানসিক রোগ! সন্দেহ্ পোষনকারীর ধারনা সত্যি হলে সে প্রতিশোধ পরায়ন হয়ে উঠে, আর মিথ্যা হলে সে লজ্জা পায়...

-- ডিজিটাল সন্ন্যাসী

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.