| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কংগ্রেসের চাইতে বিজেপির ফ্রেন্ডশীপ বাংলাদেশের জন্য বেশি বিপদের। বিজেপির কুটনীতির প্রথম আঘাতে বাংলাদেশ আর জোটনিরপেক্ষ থাকতে পারলো না। যুক্তরাষ্ট্র বাংলাদেশরে সন্ত্রাসবিরোধী যুদ্ধবাজদের দলে ঢুকাইয়া বাড়তি ডলার দিবে বলে ঘোষণা দিছে।
কংগ্রেস আর মজিনা যেইখানে বাংলাদেশে একটা সমঝোতামূলক পরিবেশ চাইতো, যেইখান থেকে মজিনা হাটহাজারি যাইয়া বাংলাদেশের এক্সট্রিমিস্ট মডার্নদের রাস্তা দেখাইছিলেন, সম্ভাব্য যুদ্ধপরিস্থিতি ঠেকাইছিলেন, বিজেপি সেইখানে যুদ্ধকে পার্মানেন্ট করার ব্যবস্থা করলো।
আমাদের জন্য ধাধা হইলো বিজেপি কেন চাইছে বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে যাইতে থাক? পসিবল কারণগুলি অনুমান করা দরকার।
ক. যুদ্ধপরিস্থিতিতে বাংলাদেশের হিন্দুরা বাড়তি বিপদে পড়বে; ভারতে হিন্দুদের ওয়েলকাম করার প্রোমিজ আছে বিজেপির, ইসরায়েল যেমন ইহুদীদের ডাকতে থাকে। বাংলাদেশে বা পাকিস্তানে হিন্দু না থাকলে বিজেপির বিচলিত হবার কারণ কমবে; ভারতে তখন মোসলমান গণহত্যা, খেদাইয়া দেওয়া, হিন্দু বানানো আরামে করা যাবে। আদর্শ হিন্দুরাষ্ট্র হবার জন্য আশপাশের সকল হিন্দু ভারতে যাইয়া উঠলে সুবিধা হিউজ।
খ. কী সুবিধা? অনুমান করা হচ্ছে, বাংলাদেশ বা পাকিস্তান থেকে ভারতে যাইতে বাধ্য হওয়া হিন্দুরা ভারতে সম্ভাব্য দাঙ্গায় বেশি ভায়োলেন্ট হবেন, তাদের ভেতরে পসিবল প্রতিশোধের ডিজায়্যার ভারতের মোসলমান হত্যায় বেশি কার্যকর হবেন। সরাসরি রাষ্ট্রীয় হত্যা হইলে যেইসব আন্তর্জাতিক ঝামেলায় পড়তে হবে সেগুলি এড়ানো যাবে মোসলমান খুনের একটা পাবলিক মেকানিজম তৈরি করতে পারলে। খুনের মেকানিজম তৈরির ব্যাপারে মোদীর ভালো অভিজ্ঞতা আছে ভালো, গুজরাট মডেল তো খুবই ভালো।
গ. কংগ্রেস বাংলাদেশে হিন্দুত্বের উপর আক্রমণের মাত্রা কমাইয়া রাখতে চাইতো কারণ তাতে ভারতে হিন্দুত্ব পাওয়ারফুল হইতে থাকবে; মানে হইলো, বিজেপির পাওয়ার বাড়া। এইটা উল্টাইলে যেইটা হয়--বিজেপি ভারতে তার পাওয়ার পোক্ত করার জন্য বাংলাদেশে হিন্দুত্বের উপর হামলাই চায়; ভারত যতো বেশি নিরংকুশ হিন্দুরাষ্ট্র কংগ্রেস পাওয়ার থেকে ততোই দূরে। পশ্চিমবঙ্গের মতো রাজ্যে আপাত সেক্যুলার বাম বা কংগ্রেসি হিন্দুদের প্রেম বিজেপির দিকে যাইতে থাকা।
ঘ. নগদ বাণিজ্য লাভ আছে বেশ কিছু; গার্মেন্টস ব্যবসায় বাংলাদেশ সকল ক্লায়েন্ট হারাবে; কই যাবে এরা? খরচ বা মজুরি হিসাবে নিলে অনুমান করা যায়, এরা সবাই ভারতের ক্লায়েন্ট হবে। জনশক্তি রপ্তানির অন্যান্য ক্ষেত্রেও ভারত বাংলাদেশের স্পেস দখল করবে।
আর কী, আর কী? মৃত বখতিয়ার খিলজির উপর মোদির বিজেপির প্রতিশোধের লাগাতার রথযাত্রায় আওয়ামী লীগের লাভ কতটা টেকসই হবে?
ক্লিক টু কমেন্ট: Click This Link
©somewhere in net ltd.