| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন সিস্টেম নাই। "দেশপ্রেম" তাদের সবচেয়ে বড় শক্তি - দেশপ্রেমের কারণে ৭১-এ সর্বাধিক মুসলিম হত্যায় তারা জড়িত ছিল। নৈতিকতার ক্ষেত্রেও তাদের মানদণ্ড বেশ কঠোর - অনৈতিক কর্মকাণ্ডে ধরা পড়লে মেয়ের সামাজিক সম্মান বাঁচাতে মেয়েকে বিয়ে করে নেয়! সমকামিতা প্রমোট করতে মাদ্রাসায় শিশুদের যৌন নির্যাতনকে নরমালাইজড করেছে। সব মিলিয়ে ভালো নেতা তৈরিতে জামাতের সিস্টেম অসাধারণ! আওয়ামী লীগের অবশ্য এসব কোন গুন নাই। ১৬ বছরে দেশ ধ্বংস করে দিয়ে গেসে, তাই দেশের উন্নয়নের জন্য এবার নতুন সরকার দরকার।
শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন, তখন বাংলাদেশের GDP ছিল প্রায় ৯১.৬১ বিলিয়ন ডলার, আর মোট ঋণ ছিল ৩৩.৬৬ বিলিয়ন ডলার। অর্থাৎ,
(৩৩.৬৬ × ১০০) / ৯১.৬১ = ৩৬.৭৩%
অন্যদিকে, ২০২৪ সালে ক্ষমতা ছাড়ার সময় GDP প্রায় ৪৫০ বিলিয়ন ডলার এবং মোট ঋণ প্রায় ১৫৬ বিলিয়ন ডলার।
(১৫৬ × ১০০) / ৪৫০ = ৩৪.৬৭%
অর্থাৎ, ঋণের মোট অঙ্ক ৩৩.৬৬ বিলিয়ন থেকে বেড়ে ১৫৬ বিলিয়ন ডলার হলেও GDP-এর তুলনায় ঋণের অনুপাত ৩৬.৭৩% থেকে ৩৪.৬৭%-এ নেমেছে - প্রায় ২.০৬ শতাংশ কমেছে। ২.০৬ সংখ্যাটা কম মনে হলেও ঋণের রেশিয়ো কমানোর পাশাপাশি এই ১৭ বছরে দেশের অর্থনীতির আকার প্রায় ৫ গুণ বৃদ্ধি পেয়েছে।
বিশ্বব্যাংকের স্ট্যাটসটা একটু আলাদা। হয়তো ডিফারেণ্ট প্যারামিটার ইউজ করেছে। বিশ্বব্যাংকের স্ট্যাটস ধরলে শেখ হাসিনার সরকার - ঋণ ৮% মতো কমাতে পেরেছে।
DailyStar Link
০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২৫
মাথা পাগলা বলেছেন: বিশ্বব্যাংক খুব সম্ভবত মাথাপিছু আয়, দারিদ্র্য, ঋণ, GDP growth, মূল্যস্ফীতি, রপ্তানি, বিনিয়োগ, বিদ্যুৎ উৎপাদন এগুলো ধরে করেছে। বিশ্বব্যাংকের হিসাবে দিয়ে বুঝতে চাইলে শেখ হাসিনার সরকারের আমলের উন্নতির হিসাব আরও বেশি দেখাবে।
২|
০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩৪
সৈয়দ কুতুব বলেছেন: একটা মজার হিসাব করি চলেন । জিডিপি একটু বাড়িয়ে দেখাবো । আমি যদি শেখ হাসিনার সরকারের অর্থমন্ত্রী লোটাস কামালের মতো বললাম , জিডিপি আসলে ৫০০ বিলিয়ন ডলার রেখে গেছে শেখ হাসিনার সরকার । এখন মোট লোন দিয়া ভাগ দেন ।
। জিডিপি যে ৪৫০ বিলিয়ন ডলার আপনি কেমনে জানলেন ? কর জিডিপি এত কম কেন ভাই ? ![]()
০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৫৪
মাথা পাগলা বলেছেন: বিশ্বব্যাংকের তথ্য=৪৫০ বিলিয়ন ধরে করেছি। জাতি হিসাবেই মনে হয় আমাদের কমন সেন্সের একটু ঘাটতি আছে। শেখ হাসিনা পতনের পর দেশের গড়পড়তা জনতার মধ্যে এই সমস্যাটা প্রায় মহামারির আকার ধারণ করেছে।
৩|
০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:২৫
কলিমুদ্দি দফাদার বলেছেন: জিডিপি প্রবৃদ্ধি একটি শিশু বাচ্চার মতো। ইহা বছর যাওয়ার সাথে সাথে অটোমেটিক বড় হয়। নিম্ন ও মাঝারি আয়ের দেশের জিডিপি প্রবৃদ্ধি হার তুলনামূলক একটু বেশি থাকে। আফ্রিকার যে কোন দেশের জিডিপি ১৭-১৮ বছর আগের থেকে অনেক বড়; তাই বলে কি এখন আফ্রিকা সরকার নিজ দেশের উন্নয়নে কাজ করছে?
বৈশ্বিক অর্থনৈতিক আকার বড় হয়েছে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে- পোশাক কারখানায় মালিকেরা আরো বেশি বেশি অর্ডার পেয়ে বিদেশে রপ্তানি করেছে। দেশের একাংশ আরো বেশি প্রবাসে গিয়ে কাজ করছে। এই বৈদেশিক মুদ্রাগুলো দেশের অর্থনীতিতে যোগ হয়েছে; অর্থনীতির আকার বড় হচ্ছে। এখানে সরকার বা বিগত আওয়ামীলীগ সরকারের কি অবদান ঠিক বুঝলাম না? পোশাক ব্যবসায়ীরা কি কোন দলকে ডোনেশন ছাড়া ব্যবসা করতে পারে বা নির্ভয়ে কোন মন্ত্রণালয় ঘুষ ছাড়া সেবা গ্রহন করতে পারে অথবা প্রবাসী শ্রমিকেরা দালাল ছাড়া পাসপোর্ট করতে পারে আবার বিদেশে অবস্থানরত দূতাবাসগুলো তাঁদের যথাযথ সেবা প্রদান করতে পারে।
২২ বছরে মালয়েশিয়ার মতো দেশ কৃষিনির্ভরতা কাটিয়ে শিল্প উন্নতদেশে পরিনত হয়েছে। ভিয়েতনাম- কম্বোডিয়া কোরিয়া-জাপানের বিনিয়োগের প্রায় সর্বস্ব নিয়ে নিয়েছে। এদিকে বাংলাদেশে শেখ হাসিনা ১৭ বছরে তেমন কোন বিনিয়োগ আনতে পারে নাই ভারী শিল্প তো পরের কথা। ওয়াল্টন ছাড়া অনন্যা যে সব দেশিয় কারখানা বর্তমানে টিভি- ফ্রিজ, এসি সহ ইলেকট্রনিক পণ্য উৎপাদন করে সবটাই নিজস্ব উদ্যোগে এখানে সরকারের ভুমিকা কি???
আপনি কিসের জিডিপির গাল-গল্প করছেন? হাসিনার সময়ে নিঃসন্দেহে অবকাঠামোর বিপ্লব হয়েছে এদেশে পাশাপশি অবকাঠামো যদি একটি দেশের উন্নয়নের মাপ কাঠি হয় তাহলে বৃটিশদের থেকে বেশি উন্নয়ন উপমহাদেশে আর কেউ করে নাই......
০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৭
মাথা পাগলা বলেছেন: যা যা বলেছেন সব সঠিক। কিন্তু শুধু শুধু এতগুলা শব্দ খরচ করলেন। "শেখ হাসিনা কিছু করেন নাই, দেশ ধ্বংস করে দিয়ে গেছে, লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয়" - এইসব প্রোপাগান্ডা যারা ছড়ায়, তাদের জন্য বাস্তব তথ্য তুলে ধরার চেষ্টা করেছি।
০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪
মাথা পাগলা বলেছেন: ইউনূস ৪৫০ বিলিয়ন জিডিপি ফেইক বলে চালিয়ে দিয়েছিল।
৪|
০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৩
কলিমুদ্দি দফাদার বলেছেন:
ইউনূস ৪৫০ বিলিয়ন জিডিপি ফেইক বলে চালিয়ে দিয়েছিল। আপনি নিজক শিশু সুলভ প্রতি উওর দিচ্ছেন। এখানে ৪৫০ বিলিয়ন জিডিপি রেখে যাওয়া রিজার্ভের কথা কেউ অস্বীকার করছে না। বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়নে সরকারের ভুমিকা কতটুকু আর ব্যবসায়ী, প্রবাসী শ্রমিকেরা নিজ যোগ্যতা-পরিশ্রমে ভাগ্যে বদলায়াছে কতদূর?
শেখ হাসিনার সময় যে প্রবাসী শ্রমিক দালাল ধরে পাসপোর্ট করে সিন্ডিকেটের করা ১ লক্ষ ৮০ হাজার টাকা বিমান ভাড়াতে বিদেশ গিয়ে এখন রেমিট্যান্স পাঠাচ্ছে; আপনি তো তাকে জিডিপির প্রবৃদ্ধির মধ্যে যুক্ত করে দিলেন। সরকার ভুমিকা কি এতে?
শেখ হাসিনা যেভাবে দেশ চালিয়েছে সেটাকে অর্থনীতির ভাষায় বলে "ক্লোনি ক্যাপিটালিজম"। দেশ অর্থনীতির একটি বড় বড় ব্যবসায়ীক গোষ্ঠী অলিগারেরা নিয়ন্ত্রণ করতো। পুতিন রাশিয়াতে ঠিক এই স্টাইলে দেশ চালাচ্ছে। ইহা আমাদের ব্লগার শ্রাবণধারা আরো ভালো বলতে পারবেন; তিনি অর্থনীতি শেয়ার ভালো বুঝেন।
০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:০২
মাথা পাগলা বলেছেন: শেখ হাসিনার আমলে দুর্নীতি, ব্যাংকিং খাতের অনিয়ম, ক্রোনি ক্যাপিটালিজম এগুলা নিয়ে কিন্তু কোন কিছু ডিফেন্ড বা আলোচনা করি নাই। আবার এইটাও বলি নাই GDP কৃতিত্ব আওয়ামী লীগ সরকারের একার। ব্যবসায়ী, শ্রমিক ও প্রবাসীদের অবদান অস্বীকার করার প্রশ্নই নাই। কিন্তু তাদের কাজের জন্য বিদ্যুৎ, সড়ক, বন্দর, যোগাযোগ, ব্যাংকিং ও বাণিজ্যিক অবকাঠামো - এসবও প্রয়োজন, যার বড় অংশ রাষ্ট্রের দায়িত্ব। একটা সরকারের আমলে একই সঙ্গে উন্নয়ন ও ব্যর্থতা - দুটাই থাকবে। GDP টা রেফারেন্স হিসেবে ব্যবহার করেছি প্রোপাগান্ডা ডিবাংক করার জন্য।
৫|
০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮
নিমো বলেছেন: @দফাদার, শব্দটা হলো ক্রোনি ক্যাপিটালিজম (Crony Capitalism)। আমি ধরে নিচ্ছি টাইপো হয়েছে। আপনি একদম সঠিক বলেছেন।
৬|
০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:০৪
নিমো বলেছেন: @লেখক, দপশ চালাতে হলে সড়ক, সেতু লাগবেই। আয় করতে হলে ব্যবসার পরিবেশ দিতে হবে, কর ব্যবস্থাপনা, জ্বালানি যোগান এসবই করতে হবে। এগুলো সরকারের রুটিন কাজ। এগুলোকে উন্নয়ন বলা অন্যায়। সংসার করলে ভাতের যোগাড় করতেই হয়। মোটা চাল খাওয়াতে পারাকে রুটিন কাজ বল, আর পোলাওয়ের চাল খাওয়ালে বলে উন্নয়ন। আমাদের দেশে কোন সরকার উন্নয়ন করে নি, বরং রুটিন কাজকেই উন্নয়ন বলে চালিয়ে দেয়ার চেষ্টা করেছে সব সময়।
৭|
০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:০৮
সৈয়দ কুতুব বলেছেন: বিশ্বব্যাংকের তথ্য=৪৫০ বিলিয়ন ধরে করেছি । বিশ্বব্যাংককে কারা তথ্য দেয় ? তারা যেসব ক্রাইটেরিয়া দেখে তার মাঝে রয়েছে রফতানি আয় , প্রবাসী রেমিটেন্স । এসব ক্ষেত্রে আসলে কতটুকু উন্নয়ন হয়েছে সরাসরি সরকারের মাধ্যমে ? আপনার মনে থাকার কথা লীগের আমলে রানা প্লাজা , তাজরীন গারমেন্টসের এক্সিডেন্টের কথা । যারা বায়ার তাদের চাপের কারণে মূলত সংস্কার হয়েছিলো। তাই রফতানি বেড়েছে। দেশে প্রতি বছর ৮/১০ লাখ লোক বিদেশে যায় কাজ করতে । এদের সরকার কোনো সহায়তা করে না তেমন । দালাল ধরেি যায় বেশিরভাগ । শেখ হাসিনার আমলে একটা খাতে সত্যিকার উন্নতি হতে পারতো কিন্তু দেশের আমলা , ব্যবাসায়ী এবং ছারপোকারা মিলে সেটাও ধ্বংস করে দিয়েছে ।
৮|
০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১০
নিমো বলেছেন: আগ্রহ থাকলে নিচের ভিডিও দেখেন
https://m.youtube.com/watch?v=Y6-I5BHsEck
তাহলে বুঝবেন শেখ হাসিনার সরকার তথ্য নিয়ে কী ধরণের মশকরা করেছে।
০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৫
মাথা পাগলা বলেছেন: লিংকের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বিশ্বব্যাংকের স্ট্যাটস দেখে বুঝে নিতে হবে
দেশটা কোন পথে হাঁটছে ।