নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমিই

মুকরিমুল ইসলাম আরিফ

http://www.facebook.com/mukrimulislam

মুকরিমুল ইসলাম আরিফ › বিস্তারিত পোস্টঃ

বিপ্লবী একজন নেতা কে হারালাম ।

০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৪২

ভেনেজুয়েলার বিপ্লবী প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ (৫৮) মৃত্যুবরণ করেছেন। তিনি স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টা ২৫ মিনিটে সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বৃহস্পতিবার সন্ধায় ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরো একথা ঘোষনা করেন। এসময় আবেগ জড়িত কন্ঠে মাদুরো বলেন, "শ্যাভেজ শ্বাসতন্ত্রের সমস্যায় ভুগছিলেন এবং মৃত্যুর আগের কয়েক ঘণ্টা তিনি অত্যন্ত জটিল অবস্থার মধ্য দিয়ে কাটিয়েছেন।" এদিকে বিপ্লবী এ নেতার মৃত্যু সংবাদ প্রচার হওয়ার পর থেকেই পুরো ভেনিজোয়েলা জুড়ে বইছে শোকের মাতম।



১৯৫৪ সালে জন্ম নেওয়া শ্যাভেজ এক যুগের বেশি সময় ধরে দোর্দণ্ড প্রতাপে দেশ চালিয়েছেন। পশ্চিমাদের নিরন্তর চাপ আর বিরোধীদের টালবাহানা সামান্য টলাতে পারেনি তাঁকে। আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন আলোচিত, বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত এ নেতা প্রেসিডেন্টের পাশাপাশি ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনী ও প্রধান রাজনৈতিক দলটিরও নেতৃত্ব দিচ্ছিলেন । পশ্চিমাদের ঘোর বিরোধী বলে পরিচিত এ নেতা ভেনিজুয়েলার গুরুত্বপূর্ণ অর্থনীতিক সব খাত সরকারি মালিকানায় নিয়ে আসেন।



তিনি কারাকাসের সামরিক একাডেমিতে পড়াশোনা করেন। কার্লোস আন্দ্রেস পেরেজের বিরুদ্ধে ১৯৯২ সালে ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টা করেন তখনকার লেফটেন্যান্ট কর্নেল শ্যাভেজ। ওই ঘটনায় দুই বছর সাজা খেটেই জাতীয় বীর বনে যান তিনি। ছয় বছর পর প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী জোটের প্রতিনিধিত্ব করে ৫৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হন।



উল্লেখ্য , ২০১১ সালের জুন মাসে তার ক্যান্সারের বিষয়টি প্রথম প্রকাশ করা হয়। বেশ কয়েকবার অস্ত্রোপচার করা হয় তার দেহে। গত বছরের ১১ই ডিসেম্বর কিউবায় তার দেহে সর্বশেষ সার্জারি করা হয়। এরপর গত ১৮ই ফেব্রুয়ারি ভেনিজুয়েলার রাজধানী ক্যারাকাসে ফিরে আসেন জনপ্রিয় এ নেতা।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০৭

ইউসুফ আলী রিংকূ বলেছেন: হে মহান বিপ্লবী, হাজার সালাম তোমায়


হুগো চাভেজ আমার প্রিয় একজন নেতা

২| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০৭

ব্লগার রানা বলেছেন: হমমমমম

৩| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১৫

রবি কিরণ বলেছেন: পৃথিবী এক মহান নেতাকে হারাল।তার প্রতি রইল শ্রদ্ধা।

৪| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩০

রাফছানজানি বলেছেন: হে মহান নেতা তোমার থেকে আমাদের অনেক কিছু শেখার আছে|

৫| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪৪

মুকরিমুল ইসলাম আরিফ বলেছেন: আমার একজন প্রিয় নেতা কে হারালাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.