নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসঙ্গ পথচারী

মুহাম্মদ মামুনূর রশীদ

তারপরও মুষ্ঠিবদ্ধ হাতে ঘুরে দাড়াব.....।

মুহাম্মদ মামুনূর রশীদ › বিস্তারিত পোস্টঃ

"বাংলাদেশ" বিষয়ে সেনাবাহিনীর উচিত তার অবস্থান পরিষ্কার করা।

০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:২৭

এখন পর্যন্ত যা গুরুতর মনে হয়েছে তা হলো, ৩২ নম্বরের বাড়ি ও শেখ মুজিবের ভাষ্কর্য ধুলিস্যাৎ তো বটেই, সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা যাদুঘর, গনভবন ও প্রধান মন্ত্রীর কার্যালয় যা সরাসরি বাংলাদেশকে represent করে তা তছনছ করা। এই প্রক্রিয়ায় আঘাতটা সরাসরি "বাংলাদেশকে" করা হলো। ভাবখানা এমন যেন “বাংলাদেশ” নামটা ফ্যাসিবাদেরই সমার্থক কিছু একটা........যার সাথে যা ইচ্ছে তাই করা যায়।

আর আমাদের কথিত দেশপ্রেমিক সেনাবাহিনী তা দেখলো, বাঙ্গালী পাকিস্তানিদের হাতে বাংলাদেশের চিন্হগুলো যেসব একেবারেই সন্দেহাতীত তা ধ্বংশ হতে দিলো, শতভাগ নিশ্চয়তা সহকারে। এ সেনাবাহিনী যেন পলাশীর প্রান্তরের মীর জাফরের অধীন বাহিনী, যে বাহিনী যুদ্ধক্ষেত্রে সম্পূর্ন অকার্যকর থেকে দাড়িয়ে দাড়িয়ে বিহার, বাংলা ও উড়িষ্যার পতন দেখলো, বিকারহীনভাবে।

সত্যিই বাংলাদেশ যখন বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হবে তখন এই সেনাবাহিনীর প্রতিক্রিয়া কি হতে পারে? যে দেশ রক্ষার জন্য সেনাবাহিনী কোরআন ছুয়ে শপথ নিয়েছিলো সেই সেনাবাহিনীই সম্পূর্ন নিস্পৃহ থাকলো যখন বাংলাদেশের চিন্হ সম্বলিত স্থাপনাসমূহ ধ্বংশ হচ্ছিলো। তাহলে কোরআন ছুয়ে শপথ নেয়ার বিষয়টি কি তেমনই শপথ নেয়া যেমনটি মীর জাফর নিয়েছিলো?

Command level এ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের বাংলাদেশের প্রতি দৃষ্টিভঙ্গি কেমন? তারা কি বাংলাদেশকে ৭১ এ একটা legitimate মুক্তিসংগ্রামের মধ্য দিয়ে অভ্যুদয় লাভ করা দেশ বলে মনে করে? নাকি তাদের মনস্তত্বে বাংলাদেশ কেবলমাত্র ৭১ এ ভারতীয় ব্রাহ্মন্যবাদী যড়যন্ত্রের বিষফল/ বা ভারতীয় ষড়যন্ত্রের কারনে জন্ম নেয়া অবৈধ সন্তান? তাদের চোখে কি কেবলমাত্র পূর্ব-পাকিস্তানই legitimate child..........? কিন্তু পাকিস্তান নামক দেশটির ৭১ এ যে অঙ্গচ্ছেদ হলো তারপর কিন্তু মাঝে ৫৫ বছর পেরিয়ে গেছে। এখন সেনাবাহিনী কি কাটা অঙ্গ জোড়া দেয়ার সার্জিকাল অপারেশনে নেমেছে?

"বাংলাদেশ" বিষয়ে সেনাবাহিনীর উচিত তার অবস্থান পরিষ্কার করা।

**ফি বছর হিসাব ছাড়া পয়সা কড়ি ঢালা হয় এই বাহিনীর পেছনে। অতি অবশ্যই ওই টাকা পাকিস্তানিরা দেয় না বা তা দেয় না ৭১/৭৫ এর কোন পরীক্ষিত বন্ধু............

সেনা নেতৃত্বের মনস্তত্ত্বে ধূসর হয়ে যাওয়া আমাদের ৭১ এর মুক্তিযুদ্ধ....

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০২৬ ভোর ৪:০৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমাদের কথিত দেশপ্রেমিক সেনাবাহিনী তা দেখলো, বাঙ্গালী পাকিস্তানিদের হাতে
বাংলাদেশের চিন্হগুলো যেসব একেবারেই সন্দেহাতীত তা ধ্বংশ হতে দিলো, শতভাগ নিশ্চয়তা সহকারে।

...........................................................................................................................................
সময়ের বিচারে কার কি ভূমিকা প্রকাশ পায় ।
তবে দেশের একমাত্র বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হিসাবে
তাহাদের করণীয় অনেক কিছু থাকে ।

০২ রা অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৯

মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: এমনি ১/১১ এর সময়েও অন্ততঃ বাংলাদেশ নিয়ে সেনাবাহিনীর loyalty র ব্যাপারে কোন সন্দেহ ছিলো না।

কিন্তু জুlie জঙ্গী অভ্যুত্থান অনেক কিছুই প্রকাশ্য করে দিয়েছে। অনেক অস্বস্তিকর প্রশ্ন সামনে এনে দিয়েছে।

২| ০২ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৩

রাজীব নুর বলেছেন: সেনাবাহিনী চেয়েছে বলেই ৩২ নম্বর ভেঙ্গে ফেলা হয়েছে। এমনকি শেখ মুজিবের ভাস্কর্য। ইউনুসের নিরব ইশারা ছিলো।
তবে সেদিন সেনাবাহিনী চেয়েছে, বলেই- শেখ হাসিনাকে জামাত শিবির হত্যা করতে পারেনি।

সেনাবাহিনীতে উচ্চপদে যারা আছেন, এরা সবাই জামাতের লোকজন। গত ১৭ বছর জামাত গোপনে সব সেক্টরে জামাতের লোকজন ঢুকিয়েছে।শেখ হাসিনা সেদিকে নজর দেন নাই।

০৩ রা অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৯

মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: তবে সেদিন সেনাবাহিনী চেয়েছে, বলেই- শেখ হাসিনাকে জামাত শিবির হত্যা করতে পারেনি। ........

আমার ধারনা (আমার ধারনা ভুল হতে পারে তবে ভবিষ্যতে সব কিছুই প্রকাশ হবে, গুপ্ত কোন কিছুই থাকবে না), সেনাবাহিনীর ওপর ভারতীয়দের চাপ ছিলো যার বিপরীতে তারা তাদের arrogance দেখানোর সাহস করেনি। জামায়াতি সেনা কর্মকর্তারা যে হাসিনার কোন ক্ষতি করেনি এটা তাদের বদান্যতা ছিলো না। নীতি নৈতিকতার জায়গা থেকে তারা হাসিনাকে সুরক্ষা দিয়েছে ব্যাপারটা সেরকমও না। কিন্তু ভারতীয়রা জামায়াতিদের তথা আমাদের বাঙ্গালী পাকিস্তানি সেনাদের ভয় দেখিয়েছে এবং তারা ভয় পেয়ে নিজস্ব বিমানে (সি-১৩০) নিরাপদে হাসিনাকে আমাদের পরীক্ষিত বন্ধু দেশ ভারতের কাছে হস্তান্তর করেছে।

৩| ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:২৯

মাথা পাগলা বলেছেন: বাংলাদেশের ইতিহাসে সেনাবাহিনী কবে তাদের অবস্থান পরিষ্কার করেছিলো? ইতিহাস বলে বাংলাদেশের সেনাবাহিনী দেশের ভালোর চেয়ে ক্ষতি বেশি করেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.