নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

"গন্ধম"

০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৫২



এমন করে কাঁদো কেন- সখি
কেঁদে কী আর হবে
চাইলে-ই যারে যায় না পাওয়া
সে তো রবেই দূরে।

এমন করে কাঁদছো কেনো
কেঁদে কী আর হবে,
চাইলে-ই যারে যায় না পাওয়া
সে তো রবেই দূরে।

দু:খ কেন পাচ্ছো- সখি
দু:খ কীসের তরে
যাহার লাগি ভাসালো চোখ
তাহার কী'বা ভাসে?
ভাঙ্গলো যে স্বপ্ন চোখ
ভাঙ্গোলো চোখের স্বপ্ন
অজ্রস জল রাশিই
দুখিনি চোখের জনম দু:খ।

কষ্ট রাখো বুকের মাঝে- সখি
কষ্ট কি সে পায়?
বুকের দহন মিটবে কবে
বুকটা যে জ্বলে যায়।
ভেতর জুড়ে তুষের আগুন
বুকটা পুড়ে ছাই।
ওষ্ঠাধর নামটা এলে
ওষ্ঠও পুড়ে যায়।

কাহার আশায় স্বর্গ গড়ো
কাহার লাগি বাধো ঘর
যারেই আপন করলে তুমি
সে তো তোমার রইল পর।
পরের জমি পরের বর
মিথ্যে কেন টানো
নিজের ভুলেই পুড়লে তুমি
কপাল দোষে মরো।

("গন্ধম" নামে একটা গল্পের জন্য এটা লিখছিলাম, কিন্তু গল্পটাই আর লেখা হচ্ছে না

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৩৭

রাজীব নুর বলেছেন: ও আচ্ছা।

২| ০৯ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:০০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সেই ঘর আজ শূন্য বাক্স, বাড়ায় শুধুই দীর্ঘশ্বাস।

৩| ০৯ ই জুলাই, ২০২৬ রাত ৮:৪৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ছবিটার প্রেক্ষাপট কী?

০৯ ই জুলাই, ২০২৬ রাত ১১:১৬

পাজী-পোলা বলেছেন: আমার গল্পের সাথে কিঞ্চিৎ মিল আছে।

৪| ১০ ই জুলাই, ২০২৬ রাত ৮:৫৮

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.