| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এ আর বলছি
আমি মুসলমান কিন্তু কোন সন্ত্রাসী বা জঙ্গীবাদে বিশ্বাসী না
আইফোন কিনতে সন্তান বিক্রি!
অর্থসূচক ডেস্ক । ১০ মার্চ, ২০১৬ ১:১৩ অপরাহ্ণ print this page
কালের খেয়ায় চড়ে বদলাচ্ছে দিন। বদলাচ্ছে সভ্যতা, বদলাচ্ছে মানুষ, মানবিকতার ধরন। প্রযুক্তির অভূত বিকাশ সেই বদলের ধরনকে করছে আরও বিচিত্র,যান্ত্রিক। যান্ত্রিকতার স্রোতে ভেসেছেন অনেকেই। অনেকেই হারিয়েছেন সামাজিক, মানবিক মূল্যবোধ। মানবিক ভালোবাসা তুচ্ছ হয়ে গেছে কত জনের কাছে!
যন্ত্রের টানে সন্তানের প্রতি ভালোবাসাও তুচ্ছ হওয়ার নজির আছে অনেক। কিন্তু সামান্য একটা মুঠোফোনের জন্য নিজের সন্তানকে বিক্রি করে দেওয়ার ঘটনা বিরল।
অথচ সেই আশ্চর্য, অমানবিক ঘটনাটি ঘটিয়েছেন চীনের এক বাবা।
জানা গেছে, আড়াই হাজার পাউন্ডে সোশ্যাল মিডিয়ায় নিজের ১৮ দিনের মেয়েকে বিক্রি করেছেন এক বাবা। কারণ হিসেবে জানা গেছে, ওই ব্যক্তি একটি আইফোন কিনতে চান। অথচ তার আইফোন কেনার মতো সামর্থ নেই। তাই নিজের কন্যাসন্তানকেই বিক্রি করে দিয়েছেন।
চীনের কয়কেটি সংবাদমাধ্যমে প্রচারিত এই খবরটি ইতোমধ্যে হৈচৈ পরে গেছে।
অভাবের সংসারে শিশুটির মা বিভিন্ন জায়গায় পার্ট টাইমে চাকরি করেন। কিন্তু ওই ব্যক্তি কোনও রোজগার করেন না। সারাদিন সাইবার ক্যাফেতেই দিন কাটান। সন্তানকে বড় করার কোনও সামর্থই নেই ওই দম্পতির। তাই ‘শিশুটিকে বিক্রি করে দেওয়ার মতো কাজ করেও কোনও অনুশোচনা নেই ওই দম্পতির।
সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বিজ্ঞাপন দেওয়ার পর এক ব্যক্তি শিশুটিকে কিনে নেন। তারপরেই পুলিসের কাছে আত্মসমর্পন করেন। সব ঘটনা জানার পরই পুলিস আটক করে ওই ব্যক্তিকে। সন্তান বিক্রির অপরাধে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
©somewhere in net ltd.