নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইতিহাস কথা বলে,আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে,আমি গণজাগরণের পক্ষে,আমি গণ-মানুষের পক্ষে ।

আমি এ আর বলছি

আমি মুসলমান কিন্তু কোন সন্ত্রাসী বা জঙ্গীবাদে বিশ্বাসী না

আমি এ আর বলছি › বিস্তারিত পোস্টঃ

আর্মি অফিসারের মেয়ে সীমানা রহমানয়ের তীব্র নিন্দা

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩২




আলোচিত কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ড নিয়ে দেশ উত্তাল। সেনা নিবাসের ভেতরে এমন একটি ঘটনা! কেউই মেনে নিতে পারছেন না। এমন কি আর্মি অফিসারের পরিবাররাও না। সম্প্রতি এ ঘটনার বিচার দাবীতে উত্তাল সারা বাংলাদেশ। নিন্দা আর প্রতিবাদ চলছে ফেসবুকজুড়ে। যে যার মতো করে এ ঘটনায় নিন্দা জানাচ্ছে। এ ঘটনায় বসে থাকেনি আর্মি অফিসারের মেয়ে সীমানা রহমান অঞ্চলও। তিনি তার ফেসবুক ওয়ালে এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একটি স্ট্যটাস দিয়েছে। যা ইতোমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। এমটিনিউজ-এর পাঠকদের জন্য সেই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। সীমানা রহমান অঞ্চল লিখেছেন, ‘আমি একজন সম্মানিত আর্মি অফিসারের মেয়ে। জীবনের পুরাটা সময় বিভিন্ন ক্যান্টনমেন্টেই কাটসে। এখনও আর্মির সবচেয়ে নিরাপদ এলাকাতেই বসবাস আমার। আর্মি অফিসারের মেয়ে বলেই হয়তো এতোটা নিরাপদ ছিলাম। কিন্তু যদি বাবা বা ভাই আর্মি অফিসার না হয়, সেক্ষেত্রে একটা মেয়ের ক্যান্টনমেন্টে থাকাটা কতটা নিরাপদ তা নিয়ে আশংকা অনেক। Army Daughter ক্যান্টনমেন্ট এ বাইরের মানুষের ঢুকতে পরিচয় ও সাথে যৌক্তিক কারণ দেওয়া লাগে। এতে মানুষ বিরক্তও হয়। কিন্তু এগুলো নিরাপত্তার জন্যই করা হয়। সেখানে বাইরের থেকে কেউ এসে ক্যান্টনমেন্টের ভিতরে কোন মেয়েকে রেপ করে হত্যা করার মত অসাধ্য সাধন করা কারো পক্ষেই সম্ভব না। মানুষ তো এত বোকা না। সবাই বুঝতেসে এটা ভিতরের কারোরই কাজ।ফুল প্ল্যানিং এর মাধ্যমে করা এই হত্যা একটা পরিবারকে ধ্বংস করে দিল।আর যদি এটা কোন সিভিলিয়ান করে তাইলে কোথায় ক্যান্টনমেন্টের নিরাপত্তা? হ্যাঁ এই রেপ-হত্যা আমাদের দেশে এখন সাধারণ ব্যাপার হয়ে গেছে। প্রতিদিনই শুনতে হয়। কিন্তু যদি তা আর্মির এলাকায় হয়ে থাকে তাইলে আর্মির কীসের এতো অহংকার? একটা মেয়েকে নিরাপত্তা দিতে পারে না, তাইলে কী নিয়ে এতো গর্ব? সোহাগী জাহান তনু যদি কোন অফিসারের মেয়ে হয়ে থাকতো তাইলে এতোক্ষণে ওর অপরাধীদের বের করে তিনবার ফাঁসিতে ঝুলানো হয়ে যেতো। দোষ তার বাবার ৪র্থ শ্রেণীর কর্মকর্তা হওয়ার। দোষ তাদের ভাগ্যের। (ফেসবুক থেকে সংগৃহীত)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১৮

phynix বলেছেন: tonu hottar bichar chai

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.