| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এ আর বলছি
আমি মুসলমান কিন্তু কোন সন্ত্রাসী বা জঙ্গীবাদে বিশ্বাসী না

আদালত অবমাননার দায়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন।
বেঞ্চের অন্য সদস্যরা ছিলেন- বিচারপতি আবদুল ওয়াহাব মিয়া, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি নিজামুল হক নাসিম ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।
এর আগে, আজ সকালে দুই মন্ত্রী সুপ্রিম কোর্টের আপিল বিভাগে হাজির হন।
শুনানিতে আ.ক.ম. মোজাম্মেল হকের পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক উল হক এবং কামরুল ইসলামের পক্ষে ছিলেন আবদুল বাসেত মজুমদার।
রসঙ্গত, গত ৮ মার্চ দেশের সর্বোচ্চ আদালত নিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক বিচার ব্যবস্থার উপর মন্তব্য করায় তাদের তলব করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আদালত অবমাননার অভিযোগে তাদের বিরুদ্ধে কেন কার্যক্রম শুরু করা হবে না- তা জানতে চেয়ে রুলও দেন আদালত।
৬ মার্চ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত গোলটেবিল বৈঠকে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ফাঁসির আদেশ পাওয়া মীর কাসেম আলীর আপিল মামলা পুনঃশুনানির দাবি জানান। ওই শুনানিতে প্রধান বিচারপতি ও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে অ্যাটর্নি জেনারেলকে অংশ না নেওয়ার পরামর্শ দেন তিনি।
একই অনুষ্ঠানে প্রধান বিচারপতির বিষয়ে মন্তব্য করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক। পরে দুই মন্ত্রীর মন্তব্য নিয়ে আইন অঙ্গনে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। মন্ত্রীদের এমন বক্তব্যে বিরক্তি প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।(অর্থসূচক)
©somewhere in net ltd.