| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এ আর বলছি
আমি মুসলমান কিন্তু কোন সন্ত্রাসী বা জঙ্গীবাদে বিশ্বাসী না

লাখ লাখ টাকা খরচ করে মানুষের বিয়ে হয়। কিন্তু কখনও কি শুনেছেন? গরুরও বিয়ে হয় লাখ লাখ টাকা খরচ করে।কি আশ্চর্যজনক কথাবার্তা! হ্যাঁ, এ কথা শুনে আপামর জনসাধারণের ভ্রু কুঁচকে যাবে এটাই স্বাভাবিক। তবুও সত্য।
গত বৃহস্পতিবার ভারতের অন্যতম অঙ্গরাজ্য গুজরাটের ভবনগর জেলার কোটিয়া গ্রামে ১৮ লাখ রুপি খরচ করে দুই গরুর বিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২১ লাখ ১০ হাজার ২৮৪ টাকা।
ভাবছেন, গরুর বিয়ে; তো এত টাকা খরচ হলো কোথায়? অবাক হবেন না। কি ছিল না ওই বিয়েতে।
মানুষের বিয়ে যেভাবে দেওয়া হয়, ঠিক সেভাবেই তাদের বিয়ে দেওয়া হয়েছে। ছিল বরের জন্য মঞ্চ সাজানো। কনের শরীরে লাল শাড়ি। গলা ভর্তি স্বর্ণ। শুধু কি তাই, বরের শরীরে ছিল সাদা পোশাক ও কিছু স্বর্ণ। এছাড়া তাদের পা থেকে মাথা পর্যন্ত নানা অলঙ্কারে সাজানো ছিল।
এবার চলুন, জেনে নেওয়া যাক; ওই বর ও কনের নাম। সম্প্রতি বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া কনের (বকনা) নাম পুনম এবং বরের নাম অর্জুন (ষাঁড়)।
আজ শনিবার হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেসসহ একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দুই গরুর বিয়ের অনুষ্ঠানের নিমন্ত্রণ কার্ডও ছাপান হয়। হিন্দু প্রথানুযায়ী পুরোহিতরা তাদের বিয়ে দেন। এ বিয়েতে গ্রামের গণ্যমান্য ব্যক্তি, পুরোহিত, বিশিষ্ট ব্যবসায়ী এবং গো-রক্ষাকর্মীরা উপস্থিত হন। তাদের জন্য ভোজের আয়োজন করা হয়। এতে ছিল গুজরাটের সব ঐতিহ্যবাহী খাবারের সমারোহ। বিয়ে পড়ানো শেষে একটি ট্রাকে সাজানো পালকিতে করে পুনমকে স্বামীর বাড়ি পাঠানো হয়।
পুনম ও অর্জুনের বিয়ের অনুষ্ঠানের যাবতীয় খরচ বহন করে পারাসানা চ্যারিটেবল ট্রাস্ট। গো রক্ষার্থে গঠিত পারাসানা চ্যারিটেবল ট্রাস্টের প্রতিষ্ঠাতা বিজয়ভাই বলেন, দেশে প্রতিটি পরিবারে অন্তত একটি করে হলেও গরু পালন করা দরকার।
বিজয়ভাইয়ের ঘুমায় দুটি খামারও রয়েছে। এখানেই পুনমকে অতি যত্নে, আদর, স্নেহে লালন পালন করেন তিনি। আর তার জন্য উপযুক্ত স্বামী হিসেবে বেছে নেওয়া অর্জুন বেড়ে ওঠে গুরু দত্ততরিয়া আশ্রমে। এখন অর্জুনের সঙ্গে এই আশ্রমেই থাকবে পুনম।
প্রসঙ্গত, গুজরাটে গরু জবাইয়ে ব্যাপক কড়া নিষেধাজ্ঞা রয়েছে। কিছুদিন আগে গরুকে রাষ্ট্রমাতা করার দাবিতে বিষ খেয়ে রাজ্যটিতে একজন মারা যায়।
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১১
phynix বলেছেন: which world we live now .................