নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইতিহাস কথা বলে,আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে,আমি গণজাগরণের পক্ষে,আমি গণ-মানুষের পক্ষে ।

আমি এ আর বলছি

আমি মুসলমান কিন্তু কোন সন্ত্রাসী বা জঙ্গীবাদে বিশ্বাসী না

আমি এ আর বলছি › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় হাজার হাজার উন, কেউ স্পর্শও করেনি!

২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৬

দক্ষিণ কোরিয়ায় গত সোমবার যা ঘটেছে হয়তো পৃথিবীর কোনও দেশের ইতিহাসে আর এমনটি ঘটেনি। ওই দিন দেশটির এক অজ্ঞাত নারী সিউল স্কয়ারে হাজার হাজার টাকার নোট (দক্ষিণ কোরিয়ার মুদ্রা-উন) ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে চলে যান। তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, রাস্তায় অসংখ্য উনের নোট পড়ে থাকলেও কেউ তা উঠানোর চেষ্টা করেননিকোরিয়া হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী, এই পড়ে থাকা উন পথচারীদের কেউই স্পর্শ করেননি। মুষ্টিমেয় কয়েকজন কেবল এর ছবি উঠিয়েছেন। তাছাড়া কেউ এর ধারেকাছেও ভিড়েননি।

সিউল ভিত্তিক সংবাদমাধ্যমটি জানায়, গত সোমবার বিকেল ৫টায় ৫৬ বছর বয়সী এক নারী প্রায় ২ কোটি ২০ লাখ উন রাজধানী সিউলের বাণিজ্যিক জেলা সিউল স্কয়ারের রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে চলে যান।

বিস্ময় জাগানিয়া এই যে, এত পরিমাণ উন ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকলেও তাতে ওই এলাকায় কোনও বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি। অনেকে তা শুধু কৌতুহলভরে চেয়ে চেয়ে দেখেছেন।

দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী, মালিকবীহিন কোনও অর্থ দেশের কোথাও পড়ে থাকলে; আর তা কেউ তুলে নিলে তাকে চুরির অপরাধে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনা জানাজানির পরে পুলিশ এসে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা উনের নোটগুলো উদ্ধার করে।

পরে পুলিশ জানায়, কয়েকদিন আগেই ব্যাংক থেকে প্রায় ৪ কোটি ২০ লাখ উন তুলেছেন ওই নারী। এই অর্থ সাবেক স্বামী ও ছেলে হাতিয়ে নিতে পারে বলে রাস্তার কাউকে তিনি তা দান করতে চেয়েছিলেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.