| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এ আর বলছি
আমি মুসলমান কিন্তু কোন সন্ত্রাসী বা জঙ্গীবাদে বিশ্বাসী না
অনলাইন গণমাধ্যমে সোহাগী জাহান তনু’র(১৯) ধর্ষণের পর হত্যার ঘটনাটি জানার পর থেকেই কেমন যেন একটা নিরব আর্তি বুকের মাঝে কষ্ট দিচ্ছে। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে আপন জায়গা মায়ের কাছেই চাপা কষ্টটা খুলে বলি!কিন্তু মায়ের কাছেও যে অমি এই বিভৎস ঘটনার পূর্ণ বিবরণ দিতে পারবো না। কিভাবে বলি গত ২০ মার্চ রাতে কুমিল্লায় যৌনাকাঙ্খার নগ্ন অভিলাষে মনুষত্বহীন কিছু নরপশু তনু কে খুবলে খেয়ে অর্ধনগ্ন অবস্থায় কালভার্টের পাশে ঝোপঝাড়ে ফেলে রেখেছে! তনু’র নৃশংস নিথর দেহটা গণমাধ্যমে দেখে কিছুটা বাকরুদ্ধ! কবি রুদ্র মুহাম্মদ শহীদুল্লা’র লেখা সেই ‘বাতাসে লাশের গন্ধ’ও নেই। তাঁর কবিতায় তো ছিল-‘সারারাত আমার ঘুম আসেনা-, তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার, নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ, মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমুতে পারিনা, আমি ঘুমুতে পারিনা’। এখন তো এই কবিতার প্রেক্ষাপটও নেই! তবুও কেন আমাদের এই নির্ঘুম রাত্রি যাপন! তবুও কেন মানবিকতার করুণ আর্তনাদ চারিদিকে? অসহায় আর নিরপরাধ তনু’র মতো নিষ্পাপ মানুষের রক্তাক্ত লাশের মিছিল! উত্তর মেলে না, মেলাতে পারি না!
রাজধানী ঢাকাসহ সারা দেশে দিন দিন যেন ধর্ষণের ঘটনা বেড়েই চলছে। চলন্ত গাড়ি, ভাসমান নৌকা, কর্মস্থল, বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালসহ বাদ থাকছে না কোন স্থান! ধর্ষণের হাত থেকে রেহাই পাচ্ছেন না শিশু থেকে পঞ্চাশোর্ধ্ব নারী। ধর্ষণ প্রতিরোধে ইতোমধ্যে সরকারের প্রতি বেশকিছু সুপারিশও করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- বিদ্যমান আইনের সংস্কার, আইনের যথাযথ প্রয়োগ, পুলিশের আলাদা তদন্ত ইউনিট গঠন, ধর্ষকদের শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের কাউনন্সিলিংয়ের জন্য একজন মনোবিজ্ঞানী নিয়োগ দেয়া।
©somewhere in net ltd.