| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এ আর বলছি
আমি মুসলমান কিন্তু কোন সন্ত্রাসী বা জঙ্গীবাদে বিশ্বাসী না
ইদানিং কালে, এক প্রকার বাংলাদেশী মানুষের আবির্ভাব ঘটেছে, অবশ্য এরা আগেও ছিল কি না জানা নাই; হয়তো তেলাপোকার মতই এরা টিকে আছে এবং তেলাপোকার মতই বংশবৃদ্ধি করে চলেছে।
এরা, শ্যামও রাখে আবার কূলেও থাকে।
এরা গাছেরও খায়, আবার তলারও কুড়ায়।
এরা সকাল বিকাল সাম্রাজ্যবাদকে গালি দিয়ে সন্ধ্যেবেলায় বিসমিল্লাহ বলে ছেলে-মেয়েকে ইংরেজি ইস্কুলে পাঠায়।
নারীমুক্তি আর নারী স্বাধীনতার পাঠ পড়াতে পড়াতে এরা বসের রুমে পাঠানোর জন্য কর্পোরেট প্রস্টিটিউটের মোবাইল নম্বরটা যত্ন করে তুলে রাখে।
এরা ফেসবুকে দেশ ও জাতিকে হেদায়েত করা পোস্ট দেয়, আর ইনবক্সে মেয়েদের ডার্টি চ্যাট করার আমন্ত্রন জানায়।
এরাই পাকিস্তানকে গালি দিয়ে আবার লনের দাম কমলো কি না খবর নেয়, এরাই আবার ভারত আমাদের অর্থনীতি ধ্বংস করে ফেলল বলে গলার রগ ফুরিয়ে চিৎকার করে, ঘরে ফিরে জীবাংলায় জীবন খোঁজে! এদেরই কেনাকাটা ভারত ছাড়া ঠিক জমে না!!!
এরাই আবার ভারতের হারে মুশফিকের স্ট্যাটাস দেখে স্টারডম সামলানোর সবক দিতে বসে।
এরা একবার মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল, সেই গল্প বেঁচতে বেঁচতে নিজেদের চেতনার কলসটি খালি করে নিঃশেষ করে ফেলে।
এরা তনু হত্যায় কর্মসূচি, আল্টিমেটাম, ধর্মঘট সবই করে, অথচ দুইজন মাদকাসক্ত মানুষের ঘরে নিহত (অথবা খুন) জান্নাতির জন্য কোন বাক্য ব্যয়ে রাজি না...!!!
বাংলাদেশ আজ এসব সুশীলের ভারে ভারাক্রান্ত!!! এত এত সুশীল লইয়া আমরা কি করিব!!!
২|
০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৩
খোচা বাবা বলেছেন: সত্য বলেছেন ভাই
৩|
০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২০
কানিজ রিনা বলেছেন: ঠিকই বলেছেন
৪|
০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪২
বাংলার জামিনদার বলেছেন: চুষিল ভারে আক্রান্ত দেশ। ফকা তাও অবশেষে ভারমুক্ত হইলো, আমাদের কি হবে???
৫|
০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৭
আমি এ আর বলছি বলেছেন: sokol ke dhonnobad
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৯
বিজন রয় বলেছেন: এত এত সুশীল লইয়া আমরা কি করিব!!!
লাভ নাই।