| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এ আর বলছি
আমি মুসলমান কিন্তু কোন সন্ত্রাসী বা জঙ্গীবাদে বিশ্বাসী না
শুক্রবার ধনবাড়ী থেকে ঢাকাগামী ‘বিনিময় পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে ওই পোশাককর্মী ধর্ষিত হন বলে টাঙ্গাইলে থানার ওসি মো. মজিবর রহমান জানিয়েছেন।
সকালে ঘটনার পর ওই নারীর স্বামী বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করলে বিকালে বাসের চালক ও তার দুই সহযোগীকে ধনবাড়ী বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এরা হলেন- চালক নয়ন ও তার দুই সহযোগী রেজাউল ও আব্দুল খালেক। শনিবার সকালে তাদের আদালতে হাজির করা হয়।
ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে (২৩) টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. রেহেনা পারভীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। রিপোর্ট পেলেই বিস্তারিত জানানো হবে।
মেয়েটির স্বামী জানান, বৃহস্পতিবার তার স্ত্রী গাজীপুর থেকে টাঙ্গাইলের ধনবাড়ী এক খালার বাড়ি বেড়াতে গিয়েছিলেন। শুক্রবার সকালে গাজীপুরে ফেরার জন্য ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে টিকেট কেটে বিনিময় পরিবহনের বাসে ওঠেন। এ সময় বাসে অন্য কোনো যাত্রী ছিল না। শুধু তার স্ত্রীকে নিয়ে বাসটি রওনা হয়।
এরপর বাসের সব জানালা-দরজা বন্ধ করে হাত-পা ও মুখ বেঁধে ওই নারীকে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
ওই নারীকে পরে বাস থেকে ফেলে দিলে মধুপুর-ময়মনসিংহ সড়ক থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানান তার স্বামী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৬
নকীব কম্পিউটার বলেছেন: সোনার বাংলার সোনার ছেলেদের সোনা সাইজ করেনা কেনো সরকার?