| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এ আর বলছি
আমি মুসলমান কিন্তু কোন সন্ত্রাসী বা জঙ্গীবাদে বিশ্বাসী না

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি মহাসড়কে গাড়ির সঙ্গে উড়োজাহাজের সংঘর্ষে আনটোনেট ইসবেল (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সান ডিয়েগোর ওই বাসিন্দা দুর্ঘটনাকবলিত গাড়িটির পেছনের সিটে ছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, কারিগরি ত্রুটির কারণেই উড়োজাহাজটি রাস্তায় আছড়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই ঘটনায় উড়োজাহাজের পাইলট ও যাত্রীসহ আরও ৫ জন আহত হয়েছেন।
এতে আরও জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে ল্যান্সএয়ার ৪ মডেলের একটি ব্যক্তি মালিকানাধীন উড়োজাহাজ মহাসড়কে আছড়ে পড়ে। ওই সময় পিছলে গিয়ে রাস্তায় থাকা একটি গাড়িতে আঘাত করে সেটি। এতে ঘটনাস্থলেই ওই গাড়ির যাত্রী ইসবেলের মৃত্যু হয়।
ক্যালিফোর্নিয়ার পুলিশ জানিয়েছে, মহাসড়কে উড়োজাহাজ ও গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনায় পাইলট ডেনিস হজ এবং উড়োজাহাজের এক যাত্রী মারাত্মকভাবে আহত হয়েছেন।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১০ বছরে কমপক্ষে ৩ বার বিভিন্ন উড়োজাহাজ ওই মহাসড়কে জরুরি অবতরণে বাধ্য হয়েছিল। এছাড়া ২০০০ সালে ল্যান্সএয়ার ৪ মডেলের এই উড়োজাহাজটি ওই মহাসড়কে নিরাপদে অবতরণ করেছিল।
২|
০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৩
আমি এ আর বলছি বলেছেন: @really sad
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:১৯
বিজন রয় বলেছেন: খারাপ খবর।