নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইতিহাস কথা বলে,আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে,আমি গণজাগরণের পক্ষে,আমি গণ-মানুষের পক্ষে ।

আমি এ আর বলছি

আমি মুসলমান কিন্তু কোন সন্ত্রাসী বা জঙ্গীবাদে বিশ্বাসী না

আমি এ আর বলছি › বিস্তারিত পোস্টঃ

তনু হত্যা,২৪ ঘণ্টার মধ্যে খুনির গ্রেপ্তার চেয়ে রিট

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৭



কুমিল্লার সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

আজ রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি জমা দেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।

ওই আবেদনে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের নির্দেশনা চাওয়া হয়েছে।

আবেদনে স্বরাষ্ট্রসচিব, প্রতিরক্ষা সচিব, পুলিশের মহাপরিদর্শকসহ (আইজিপি) সাতজনকে বিবাদী করা হয়েছে।

ইউনুছ আলী সাংবাদিকদের বলেন, ১৪ দিনে হয়ে গেলেও এখন তনুর হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার পরিপ্রেক্ষিতে একটি স্বাধীন ও উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিশন গঠন করে তার ওপর তদন্তের ভার দেওয়ার আবেদন করেছি। একই সঙ্গে তদন্তের নামে তনুর পরিবারের সদস্যদের যেন হয়রানি বন্ধ করা হয় আদালতের কাছে সেই নির্দেশনাও চেয়েছি।

গত ২০ মার্চ রাতে বাসার কাছেই একটি জঙ্গলে তনুর মরদেহ পাওয়া যায়। পরে তার বাবা ইয়ার হোসেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

এখন পর্যন্ত এই ঘটনায় কোনো সন্দেহভাজনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।তবে পুলিশে দাবি, ঘটনাটি অন্য জায়গায় ঘটানোর পর কুমিল্লা সেনানিবাস এলাকায় মৃতদেহ ফেলা হয়।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৭

চাঁদগাজী বলেছেন:


আপনি পারবেন ২৪ ঘন্টায় খুনীকে বের করতে? এগুলো হাউকাউ
যেহেতু, প্রত্যক্ষদর্শী নেই, হত্যাকান্ডকে আইনীভাবে ইনভেস্টিগেশন করে, খুনীকে বের করতে কিছু সময় লাগতে পারে, ২৪ ঘন্টা, মাইনাস ২৪ ঘন্টা ইত্যাদি ইডিয়টদের ভাবনা

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৪

আব্দুল্লাহ তুহিন বলেছেন: হা হা...বিনুদন!! চুদ্দো দিনে যেখানে কিছুই হয়নি, সেখানে ২৪ ঘন্টায় আর কি ই বা হবে...
দেখতে থাকো.... :-P

৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২১

আমি এ আর বলছি বলেছেন: @gazi vai ami o apnr sathe akmot poshon korci

৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২২

আমি এ আর বলছি বলেছেন: @Tuhin vai amra sokolei akon mango jonota hoa geci :) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.