নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইতিহাস কথা বলে,আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে,আমি গণজাগরণের পক্ষে,আমি গণ-মানুষের পক্ষে ।

আমি এ আর বলছি

আমি মুসলমান কিন্তু কোন সন্ত্রাসী বা জঙ্গীবাদে বিশ্বাসী না

আমি এ আর বলছি › বিস্তারিত পোস্টঃ

তনু হত্যা: সেনা কর্মকর্তার ছেলেকে জিজ্ঞাসাবাদ

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৭

পিয়াল নামের ওই যুবক একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। রোববার সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে কুমিল্লা ডিবি পুলিশের ওসি এ কে এম মঞ্জুরুল আলম জানান।

পিয়াল সেনা কর্মকর্তার ছেলে বলে জানালেও তার নাম মঞ্জুরুল আলম প্রকাশ করেননি। তদন্তে থাকা সিআইডি কর্মকর্তারাও এ বিষয়ে বিস্তারিত তথ্য দেননি।

কুমিল্লা-নোয়াখালী অঞ্চলে সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. নাজমুল করিম খান জানান, সিআইডির তদন্ত দল রোববার বিশেষ সুপার আবদুল কাহহার আকন্দের নেতৃত্বে কুমিল্লা সেনানিবাসে ঘটনাস্থল ও সম্মিলিত সামরিক হাসপাতালে যান।

তারা হাসপাতালের কয়েকজন চিকিৎসকের সঙ্গেও কথা বলেছেন বলে নাজমুল করিম জানান।

ডিবির ওসি মঞ্জুরুল আলম বলেন, তনুর বাবা ইয়ার হোসেন আগে ডিবির জিজ্ঞাসাবাদে বলেছিলেন রাস্তায় আসা-যাওয়ার পথে তনুকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন পিয়াল, উত্ত্যক্তও করেছেন বিভিন্ন সময়ে।

তনুর আসা-যাওয়ার পথে পিয়ালের আড্ডা ছিল বলেও ইয়ার হোসেন ডিবিকে জানিয়েছিলেন বলে ওসি মঞ্জুরুল জানান।

“ডিবির জিজ্ঞাসাবাদের ধারাবাহিকতায় সিআইডি পিয়ালকে জিজ্ঞাসাবাদ করেছে,” বলেন তিনি।

তনুর ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. কামদা প্রসাদ সাহা বলেন, তাদের দলের সদস্যদের সঙ্গে সিআইডি কর্মকর্তারা ময়নাতদন্ত নিয়ে আলোচনা করেছেন।

ময়নাতদন্ত দলের সদস্যদের মধ্যে ডা. শারমিন সুলতানা এবং কয়েকজন নার্সও ছিলেন।

গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকায় নিজের বাসার কাছে খুন হন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনু। হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছিল বলে পুলিশের ধারণা।

তনুর বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী ইয়ার হোসেন একটি মামলা করলেও কোনো খুনিকে শনাক্ত কিংবা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এই কলেজছাত্রীর হত্যাকাণ্ডের পর প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে সারা দেশে। দুই সপ্তাহেও খুনি শনাক্ত না হওয়ায় সমালোচনার মুখে পড়েছে পুলিশ

কুমিল্লা প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০০

বিজন রয় বলেছেন: দেখা যাক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.