নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইতিহাস কথা বলে,আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে,আমি গণজাগরণের পক্ষে,আমি গণ-মানুষের পক্ষে ।

আমি এ আর বলছি

আমি মুসলমান কিন্তু কোন সন্ত্রাসী বা জঙ্গীবাদে বিশ্বাসী না

আমি এ আর বলছি › বিস্তারিত পোস্টঃ

একটি নগ্ন সেলফির করুণ পরিণতি! সা

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৬



স্নানঘরে দাঁড়িয়ে সেলফিটা তুলেছিল মেয়েটি, বিবসনা৷ তারপর হোয়াটসঅ্যাপে সেটি পাঠায় তার বন্ধুর কাছে৷ কিন্তু না, কোথাও ভুল হয়েছে৷ ছবিটা চলে গেছে অন্য ঠিকানায়৷ সেখান থেকে পুরো বাজারে৷

বলছিলাম ভারতের একদল তরুণের তৈরি জনসচেতনতামূলক একটি ভিডিও-র কাহিনি৷ বাস্তবেও এমন ঘটনা ঘটছে হরহামেশাই৷ প্রযুক্তি সহজলভ্য হওয়ায় এখন মানুষের হাতে হাতে স্মার্টফোন৷ এর সুফল অনেক৷ মানুষ এখন অনেক কিছু সহজেই জানছে, বুঝতে পারছে৷ জীবন এখন আগের চেয়ে অনেক সহজ৷ খুবই ভালো ব্যাপার৷

তবে প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে কিছু সমস্যাও রয়েছে৷ তার একটি নগ্ন সেলফি৷ নগ্নতার প্রতি মানুষে আকর্ষণ দুর্নিবান৷ আর স্মার্টফোন সেই আকর্ষণে যোগ করছে বাড়তি মাত্রা৷ ছেলেবন্ধু একটু জোড়াজুড়ি করলেই তাই এ প্রজন্মের অনেক মেয়ে নিজেই তুলছে নিজের নগ্ন ছবি৷ এরপর পরম বিশ্বাসে তা হোয়াটসঅ্যাপ করছে বন্ধুর কাছে৷ সেই বন্ধুটি হয়ত বিশ্বস্তও৷ কিন্তু সামান্য একটা টাইপের এরর ছবিটা পাঠিয়ে দিতে পারে ভুল গন্তব্যে৷ আর সেখান থেকে লাখো কপি হয়ে তা ইন্টারনেটের আনাচে-কানাচে ছড়িয়ে পড়া সময়ের ব্যাপার মাত্র৷
নগ্নতাকে পুঁজি করে তৈরি হচ্ছে অ্যাপ
ইতোমধ্যে অনেক অ্যাপ তৈরি হয়েছে, হচ্ছে শুধু নগ্নতাকে পুঁজি করে৷ স্ন্যাপচ্যাটের কথাই ধরুন৷ প্রেমিক, প্রেমিকা কিংবা দম্পতি যারা একে অপরকে নগ্ন ছবি, ভিডিও পাঠাতে পছন্দ করেন, তাদের এক প্রিয় অ্যাপ এটি৷ অ্যাপটিতে কোনো ছবি বা ভিডিও দেখার পর সেটা স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়৷ অনেকে তাই বিশ্বাসের সঙ্গে সেই অ্যাপে ছবি, ভিডিও আদান-প্রদান করে৷
বাস্তবতা হচ্ছে, স্ন্যাপচ্যাট মোটেই নিরাপদ নয়৷ কেননা, স্মার্টফোনে স্ক্রিনশট নেয়ার একটা অপশন আছে৷ সেটা ব্যবহার করে স্ন্যাপচ্যাটে পাঠানো ছবি বা ভিডিও-র স্ত্রিনশট নেয়া মুহূর্তের ব্যাপার৷ আর ডিজিটাল দুনিয়ায় কোনো কিছু ছড়িয়ে যাওয়া রোখা কার্যত অসম্ভব৷

বলছি না যে, নগ্ন ছবি যারা স্বপ্রনোদিত হয়ে তোলেন সব দায় তাদের৷ সমস্যা হচ্ছে, সেসব ছবি বেহাত হওয়ার শঙ্কা অনেক৷ আর আমাদের সমাজে নগ্নতা তো বহুদূরের ব্যাপার, একটু ঘনিষ্ঠ ছবিও বেহাত হলে বিপদে পড়েন অনেকে৷ এই তো, কিছুদিন আগেই হালের জনপ্রিয় নায়িকা পরী মনির কিছু ঘনিষ্ঠ ছবি ছড়িয়ে পড়ে ফেসবুকে৷ সেসব ছবি যে তার নয়, সেকথা সরাসরি বলেননি তিনি৷ বরং ইন্টারনেটে হয়রানির শিকার হয়ে রাতারাতি বিয়ের ঘোষণা দিয়েছেন নায়িকা৷

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.