নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইতিহাস কথা বলে,আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে,আমি গণজাগরণের পক্ষে,আমি গণ-মানুষের পক্ষে ।

আমি এ আর বলছি

আমি মুসলমান কিন্তু কোন সন্ত্রাসী বা জঙ্গীবাদে বিশ্বাসী না

আমি এ আর বলছি › বিস্তারিত পোস্টঃ

নারীরা আক্রান্ত হলে ফোন ১০৯২১ নম্বরে

১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৩



যৌন নিপীড়নসহ এই ধরনের ঘটনায় আক্রান্ত হলে ১০৯২১ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চাইতে পারবেন বাংলাদেশের নারীরা।

সাম্প্রতিক কয়েকটি ঘটনার প্রেক্ষাপটে বাংলা নববর্ষের আগে রোববার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ঢাকায় ডেনমার্কের রাষ্ট্রদূত হান ফুগল এসকায়ের।

তিনি জানান, ডেনিশ সরকারের সহায়তায় ২০১২ সাল থকে এই হেল্পলাইন চালু রয়েছে। এটি দেখাশোনা করে ‘দি ন্যাশনাল হেল্পলাইন সেন্টার ফর ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন অ্যান্ড চিল্ড্রেন’।

এই হেল্পলাইনে বিনা খরচে ফোন করে ২৪ ঘণ্টাই সেবা পাওয়া যাবে জানিয়ে আক্রান্ত হলে তা নিতে বাংলাদেশের নারীদের প্রতি আহ্বান জানান ডেনিশ রাষ্ট্রদূত।

এই হেল্পলাইন চালু থাকলেও এর প্রচার বেশি হয়নি বলে তা নিয়ে হতাশার সুরও ছিল এই নারী রাষ্ট্রদূতের কণ্ঠে।

আমেরিকান সেন্টারে ‘ছায়া রাষ্ট্রদূত উদ্যোগ’ নিয়ে এই সংবাদ সম্মেলনে এসকায়েরের সঙ্গে আরও তিন নারী রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের মার্শা বার্নিকাট, ব্রাজিলের ওয়ানজা ক্যাম্পোস এবং নেদারল্যান্ডসের লিওনি কুলেনারেও ছিলেন।

তারা সবাই এক বাক্যে বাংলাদেশের নারীদের উপর সহিংস ঘটনায় নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

গত বছর পহেলা বৈশাখের অনুষ্ঠানে যৌন নিপীড়ন এবং সম্প্রতি কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের প্রসঙ্গে পহেলা ডাচ রাষ্ট্রদূত কুলেনারে বলেন, অপরাধীদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে।

“এই ধরনের সমাজ কখনোই চলতে পারে না, যেখানে নারীর প্রতি নিপীড়নকারীরা মুক্ত থাকবে। বিশ্বের কোনো দেশেই তা চলতে পারে না।”

মার্শা বার্নিকাট বলেন, অপরাধীদের গ্রেপ্তার এবং শাস্তি দেওয়ার মধ্য দিয়েই এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো সম্ভব।

সংবাদ সম্মেলনে ডাচ ছায়া রাষ্ট্রদূত জাইবা তাহিয়া, ডেনমার্কের ছায়া রাষ্ট্রদূত তালবিয়া তানভির, যুক্তরাষ্ট্রের ছায়া রাষ্ট্রদূত তাসনীম কিবরিয়া এবং ব্রাজিলের ছায়া রাষ্ট্রদূত মাহজাবীন খানকে পরিচয় করিয়ে দেওয়া হয়।

নারীদের নেতৃত্ব দিতে সক্ষম হয়ে ওঠার পথে সহায়ক ভূমিকা রাখার লক্ষ্য থেকে বাংলাদেশের এই চার তরুণীকে ছায়া রাষ্ট্রদূত করার এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

মার্শা বার্নিকাট বলেন, বাংলাদেশের সঙ্গে তার দেশের অংশীদারিত্বের যে সব কাজ রয়েছে, তার অন্যতম হচ্ছে লৈঙ্গিক সমতার বিষয়টি।

সোমবার নেদারল্যান্ডস দূতাবাসে ছায়া রাষ্ট্রদূত হিসেবে কাজ করে জাইবা কূটনৈতিক মিশনে কাজ কীভাবে করা হয়, তারা সরাসরি অভিজ্ঞতা নেবেন।

নারী রাষ্ট্রদূতদের এই উদ্যোগ বাংলাদেশের আরও নারীদের তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রেরণা জোগাবে।

একটি প্রতিযোগিতার মধ্য দিয়ে এই চার তরুণীকে ছায়া রাষ্ট্রদূত হিসেবে নির্বাচন করেছে বিদেশি মিশনগুলো।

জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2016-04-11 01:29:24.0 BdST Updated: 2016-04-11 01:29:24.0 BdST

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২০

সজিব ইসলাম বলেছেন: পুরুষরা নির্যাতিত হলে কত নাম্বারে ফোন করবে?

২| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৬

আর কে মোস্তফা বলেছেন: valo laglo podokkhep ta

৩| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৩

বেলের শরবত বলেছেন: ভগ্নিসারথি নামে এক মহাকাঙাল আছে এই ব্লগে। কেমনে জানি জায়গা পাইছে বুবস.কমে সেরা ব্লগে। বাস, দুনিয়াটা ভাইঙা পরছে ফকিন্নিটার মাথায়, বুটের জন্য এমনে কাঙালিপনা কোথাও দেখি নাই্ জাতীয় ইলেকশন বাদে। মাল্টি খুইল্ল্যা সেইটা দিয়াও জায়গায় জায়গায় ল্যাদাইতে ল্যাদাইতে ভরায়া ফালাইতাছে বুটের জন্য। পাত্তা না পায়া এখন শুরু করছে জার্মানপ্রবাসের নামে কুৎসা গাওয়া।

হালা ফকিন্নি।

৪| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৪

phynix বলেছেন: go ahead Bangladesh

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.