নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইতিহাস কথা বলে,আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে,আমি গণজাগরণের পক্ষে,আমি গণ-মানুষের পক্ষে ।

আমি এ আর বলছি

আমি মুসলমান কিন্তু কোন সন্ত্রাসী বা জঙ্গীবাদে বিশ্বাসী না

আমি এ আর বলছি › বিস্তারিত পোস্টঃ

চিকিৎসার নামে ৭ বোনকে ভণ্ড পীরের ধর্ষণ!

১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৮

চিকিৎসার নামে একই পরিবারের ৭ নারীকে ধষর্ণ করেছে ভণ্ড পীর মেহানদি কাসেম (৪৩)। নিজেকে ‘আল্লাহর প্রতিনিধি’ দাবিদার কাসেমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
ভারতের মুম্বাইয়ে ঘটনাটি ঘটেছে। মুম্বাইয়ের বিশেষ এক আদালতে বিচারক রুশালি জসি এ আদেশ দেন। ভণ্ড পীর কাসেম ওই পরিবারের চাচাতো ও সহোদর ৭ বোনকে ধর্ষণ করেছেন। খবর-এডিটিভি।
কাসেম চিকিৎসার নামে ৫ বছর ধরে এ নারীদের ধর্ষণ করে আসছিলেন। অবৈধ শারীরিক সম্পর্কে গর্ভবতী হয়ে পড়া দুই নারীকে জোর করে গর্ভপাত করাতেও বাধ্য করেন এ ভণ্ড পীর।
মামলার বিবরণে বলা হয়েছে, ভণ্ড মেহানদি কাসেম স্থানীয় একটি পরিবারকে চিনতেন। ওই পরিবার তাদের ৪ ছেলের মানসিক বৈকল্য নিয়ে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন। তবে তাদের মেয়ে সন্তানদের কোনো মানসিক বৈকল্যের লক্ষণ ছিলো না।
মেহানদি কাসেম ৪ ছেলের মায়েদের প্রতিশ্রুতি দেন, চিকিৎসা করে ছেলেদের সুস্থ করে তোলা সম্ভব। অসুস্থ ছেলেদের সঙ্গে চিকিৎসার জন্য মেয়েদেরও তার কাছে পাঠাতে ওই মায়েদের অনুরোধ করেন কাসেম।
চিকিৎসার জন্য মেয়েদের তার কাছে পাঠানোর প্রেক্ষাপট ব্যাখ্যা দিয়ে ভণ্ড কাসেম বলেছেন, ভবিষ্যতে এ মেয়েরা যেন মানসিক বিকারগ্রস্থ সন্তান জন্ম না দেয় সে চিকিৎসাও দরকার।
দীর্ঘ ৫ বছর ধরে চিকিৎসার নামে ৭ নারীকে ধর্ষণ করে আসছিলেন মেহানদি কাসেম। এদের কেউ কেউ ওই সময় নাবালিকাও ছিলেন। ধর্ষণের আগে কাসেম এ নারীদের বিশেষ পানীয় পান করাতেন। ধর্ষণে এদের দুইজন গর্ভবতী হয়ে পড়লে তাদের গর্ভপাতে বাধ্য করেন ভণ্ড কাসেম।
মামলায় নির্যাতিত ৭ নারী, তাদের মায়েরাসহ ৩৭ সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। ধর্ষণের অভিযোগে ২০১০ সালে ভণ্ড মেহানদি কাসেমকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। আর এবার তাকে চুড়ান্ত সাজা দেওয়া হলো।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৫

কায়েশ খান বলেছেন: এটা স্পষ্ট ভন্ডামী, ভন্ডের সাথে পীর শব্দটি জুড়ে দেয়া ঠিক নয়। ভন্ড তো ভন্ড। জেল নয় এর মৃত্যুদন্ড হওয়া উচিৎ।

২| ১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০২

প্রামানিক বলেছেন: ভন্ডরা কোনদিন পীর হতে পারে না।

৩| ১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫১

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ঐ সব ভন্ডদের থেকে সবসময় সতর্ক এবং সমাজে এদের মুখোশ খুলে দেয়া উচিৎ।

৪| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৫

আর কে মোস্তফা বলেছেন: shomajer moullobod ajke kothai ???????????????????????????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.