| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এ আর বলছি
আমি মুসলমান কিন্তু কোন সন্ত্রাসী বা জঙ্গীবাদে বিশ্বাসী না

ফেসবুক, সম্প্রতি সময়ে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। অনেকে বেশি আবেগী হয়ে গোটা জীবনটাই শেয়ার করে ফেলেন এই মাধ্যমে। কিন্তু কিছু তথ্য গোপান রাখতে হয়। সেটা না করায় অনেকেই বিপদের মুখে পড়েছেন। কেননা আপনি যেটি শেয়ার করলেন সেটি কিন্তু উন্মুক্ত হয়ে গেল সবার জন্য।
সব তথ্য সবার জন্য নয়, কিছু গোপন রাখা উচিত। তাই কোন কোন তথ্য শেয়ার করা ভালো ভাবে ভাবুন ও সতর্ক থাকুন।
জেনে নিন এমনই ৫টি সতর্কতা। ১। টেলিফোন বা নিজের মোবাইল নম্বর ফেসবুক দেবেন না। শুধু ফেসবুক নয়, সব রকম সামাজিক মাধ্যমেই ফোন নম্বর শেয়ার করা বিপজ্জনক। ২। আপনার বাড়ির বা বাসস্থানের ঠিকানাও প্রকাশ করে দেওয়া ঠিক নয়। ঠিকানা শেয়ার করলে বাইরের বিপদ ঘরে ডেকে আনার সামিল হবে। ৩। পেশা সংক্রান্ত কোন রকম তথ্যই দেবেন না। এগুলো পেশাজীবনে বড় রকমের সমস্যা সৃষ্টি করতে পারে। অনেকই অফিস-সংক্রান্ত বিষয় পোস্ট করে চাকরি পর্যন্ত হারিয়েছেন। ৪। আপনার সঙ্গে আপনার সঙ্গীর কেমন সম্পর্ক? সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়। সেখানে কোনও সমস্যা থাকলে তা ফেসবুক বা অন্য কোনও সোশ্যাল সাইটে প্রকাশ করা ঠিক নয়। সমস্যা বাড়বে। ৫। ব্যাংক বা অর্থ-সংক্রান্ত তথ্য ফেসবুকে দিয়ে অনেকে সর্বস্বান্ত হয়েছেন। হয়ত এই ভূল করলে আপনারও সাড়ে সর্বনাশ হয়ে যাবে।
২|
১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পরামর্শ গুলোর জন্য ধন্যবাদ।
৩|
১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫০
মির্জা বাড়ির বউড়া বলেছেন: আসেন দেখেন ব্লগের সবচেয়ে পুরান নাটকের পুন:প্রচার। শরণার্থী নিকে ব্যাপক ল্যাদানির পরও মনমত সাড়া না পাওয়ায় অগ্নিসারথি গতকালকে নিজেই খুলেন বেলের শরবত নামে এক ইচিং ব্লগিং ক্যারেক্টার, তারপর সারাব্লগ ভাসিয়ে দেন নিজেই নিজেকে গালি দিয়ে কমেন্ট করে যেন মানুষের সহানুভূতি আদায় করে ভোট পাওয়া যায়। নিজের গোমর নিজেই গভীর রাতে ভুলে ফাঁস করে ফেলেন পোস্ট দিয়ে যে তিনি ববস.কমে জিতে চাকরি ছেড়ে রেসিডেন্ট ব্লগার হতে চান এই ব্লগের। মারহাবা।
৪|
১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৫
সাঈদ এন কে বলেছেন: অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় গুলি জানানোর জন্য লিখক কে জানাই আন্তরিক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৮
প্রামানিক বলেছেন: বিষয়টি জানানোর জন্য ধন্যবাদ আপনাকে।