নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইতিহাস কথা বলে,আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে,আমি গণজাগরণের পক্ষে,আমি গণ-মানুষের পক্ষে ।

আমি এ আর বলছি

আমি মুসলমান কিন্তু কোন সন্ত্রাসী বা জঙ্গীবাদে বিশ্বাসী না

আমি এ আর বলছি › বিস্তারিত পোস্টঃ

তনুর ভাইয়ের বন্ধু সোহাগ বাড়ি ফিরেছে

১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৯



কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর ভাই আনোয়ার হোসেনের বন্ধু মিজানুর রহমান সোহাগ (২১) ফিরে এসেছেন। ১৬দিন পর সোহাগ বাড়ি ফিরেছেন।
মঙ্গলবার ভোর ৬টায় তাকে তার বাড়ি পাশের নাজিরা বাজার সাকুরা সিএনজি ফিলিং স্টেশনের নিকট থেকে উদ্ধার করা হয়।
সোহাগের বড় বোন খালেদা আক্তার জানান, তার চাচা রাস্তায় হাঁটতে গিয়ে দেখেন সোহাগ রাস্তায় দাঁড়িয়ে আছে। তারপর তাকে বাড়িতে নিয়ে আসা হয়। তবে সোহাগ কোথায় ছিলো সে বিষয়ে কিছু বলেনি। সে শুধু বলেছে আমি ভালো আছি, ঠিকমত খাবার খেতে পেরেছি। তার ফিরে আসায় পরিবারে খুশির জোয়ার বয়ে যাচ্ছে। সেনানিবাস সংলগ্ন কুমিল্লার বুড়িচং উপজেলার নারায়নসার গ্রামের নুরুল ইসলামের ২ ছেলে ২ মেয়ের মধ্যে সোহাগ ৩য়। সোহাগ ২০১৫ সালে কুমিল্লা সদর উপজেলার আলেকজান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেন। বিদেশ যাওয়ার জন্য সে প্রস্তুতি নিচ্ছিলো।
সোহাগের বাবা নুরুল ইসলাম জানান. ২৭মার্চ রাত দেড়টায় রাতে সাদা পোশাকে প্রশাসনের লোক পরিচয়ে সোহাগকে তুলে নিয়ে যায়। তিনি ৩০ মার্চ বুড়িচং থানায় এ বিষয়ে সাধারণ ডায়রি করেছেন। তিনি বলেন, তনু হত্যার খবর টিভিতে দেখে তনুর ভাই তার বন্ধু বলে দাবি করে সোহাগ। এরপর সোহাগ এলাকায় তনু হত্যাকাণ্ডের বিচার চেয়ে বিক্ষোভ করে। এসব অভিযোগে তার ছেলেকে র‌্যাব তুলে নিয়ে গেছে বলে মনে করেন নুরুল ইসলাম।

তনুর ভাই আনোয়ার হোসেন জানান, বুড়িচং উপজেলার কালাকচুয়া কাজীম উদ্দিন খন্দকার উচ্চ বিদ্যালয়ে সোহাগের সাথে এক সাথে পড়েছি। এছাড়া তার বাড়ির নিকটে কালাকচুয়া এলাকায় আমি ড্রাইভিং শিখতে যেতাম সেখানে তার সাথে কথা হতো। মাঝে মাঝে বিকালেও ওই এলাকায় গিয়ে তার সাথে আড্ডা দিতাম।
উল্লেখ্য, গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের বাসার অদূরে জঙ্গলে তনুর লাশ পাওয়া যায়। ২১মার্চ তার বাবা ইয়ার হোসেন অজ্ঞাতদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। হত্যার ২২দিনেও আইন শৃংখলা বাহিনী মৃত্যুর কারণ নির্ণয় ও অপরাধীদের শনাক্ত করতে পারেনি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৬

প্রন্তিক বাঙ্গালী বলেছেন: সে এত দিন কোথায় ছিল এ বিষয়ে কিছু বলেনি??

২| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৯

মির্জা বাড়ির বউড়া বলেছেন: আসেন দেখেন ব্লগের সবচেয়ে পুরান নাটকের পুন:প্রচার। শরণার্থী নিকে ব্যাপক ল্যাদানির পরও মনমত সাড়া না পাওয়ায় অগ্নিসারথি গতকালকে নিজেই খুলেন বেলের শরবত নামে এক ইচিং ব্লগিং ক্যারেক্টার, তারপর সারাব্লগ ভাসিয়ে দেন নিজেই নিজেকে গালি দিয়ে কমেন্ট করে যেন মানুষের সহানুভূতি আদায় করে ভোট পাওয়া যায়। নিজের গোমর নিজেই গভীর রাতে ভুলে ফাঁস করে ফেলেন পোস্ট দিয়ে যে তিনি ববস.কমে জিতে চাকরি ছেড়ে রেসিডেন্ট ব্লগার হতে চান এই ব্লগের। মারহাবা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.